ক্যাটাগরি

সামাজিক মাধ্যম

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ওয়াকিটকি ক্রয়ে দুর্নীতি, অনুসন্ধানে দুদক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ওয়াকিটকি ক্রয়ে দুর্নীতি, অনুসন্ধানে দুদক


‎ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ওয়াকিটকি কেনায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দূর্নীতি দমন কমিশন (দুদক)। ‎‎সোমবার দুপুরে দুদকের জনসংযোগ কর্মকর্তা (উপপরিচালক) আকতারুল ইসলাম এসব তথ্য জানান।‎‎তিনি বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ওয়াকিটকি কেনায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনুসন্ধানের জন্য দুদকের উপপরিচালক মো. আহসানুল কবির পলাশ কে তদারকি কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।‎‎এর আগে, ২০২৫ এর ১৭ আগষ্ট ঢাকা উত্তর সিটি করপোরেশনে ওয়াকিটকি কেনায় অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগে অভিযান করেছিল দুদক। ‎‎দরপত্রের শর্ত অনুযায়ী পর্যাপ্ত অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও একটি দেশি প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি একটি চীনা কোম্পানির সনদ ব্যবহার করেছে বলেও জানা গেছে।‎‎অভিযান পরিচালনাকারী দল ডিএনসিসির প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলীদের সঙ্গে কথা বলে এবং গুরুত্বপূর্ণ নথিপত্র সংগ্রহ করে।‎‎প্রাথমিক বিশ্লেষণে দেখা যায়, ডিএনসিসির ক্রয়কৃত ওয়াকিটকির দাম অন্যান্য সরকারি সংস্থার তুলনায় কয়েক গুণ বেশি। এ বিষয়ে প্রকিউরমেন্ট সংক্রান্ত সব রেকর্ডপত্র চাওয়া হয়েছে। যাচাই শেষে কমিশনের কাছে বিস্তারিত প্রতিবেদন দাখিল করে দুদকের টিম।

২ দিন আগে

প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার সিফাতের জামিন নামঞ্জুর

প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার সিফাতের জামিন নামঞ্জুর


গাজীপুরে পল্লী বিদ্যুতের অতিরিক্ত বিলের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ এবং প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে গ্রেপ্তার কলেজছাত্র মো. আব্দুল্লাহ সিফাত ওরফে বিল্লালের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।সোমবার (৭ সেপ্টেম্বর) গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫-এর বিচারক রাকিবুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।আদালত সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১২টার দিকে সিফাতের জামিন আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে আসামিপক্ষে অ্যাডভোকেট রাশেদুল ইসলাম রবি জামিনের পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান জামিনের বিরোধিতা করেন।রাষ্ট্রপক্ষের আইনজীবী দাবি করেন, সিফাত নিষিদ্ধ একটি সংগঠনের হয়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন এবং তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।শুনানি শেষে আসামিপক্ষের আইনজীবী রাশেদুল ইসলাম রবি বলেন, সিফাতের বিদ্যুৎ বিল ও জ্বালানি সংকট নিয়ে বক্তব্যের বিষয়টি মূল এজাহারে উল্লেখ নেই। এমনকি শুনানিতেও রাষ্ট্রপক্ষ এ বিষয়টি উত্থাপন করেনি। ৪ জুনের একটি পুরোনো মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, যার সঙ্গে সিফাতের কোনো সম্পর্ক নেই। রাজনৈতিকভাবে হয়রানি করতেই তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে দাবি করেন তিনি।অন্যদিকে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সিদ্দিকুর রহমান বলেন, সিফাতের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। তার দাবি, সিফাত পতিত সরকারের এজেন্ডা বাস্তবায়নে ৫ আগস্টের আগে থেকেই কাজ করে আসছেন এবং এখনো তা অব্যাহত রেখেছেন।পুলিশ জানায়, সিফাত তার ফেসবুক অ্যাকাউন্টে ১ মিনিট ২৪ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন। এতে তার হাতে দুটি বিদ্যুৎ বিলের কাগজ দেখা যায় এবং তিনি প্রধানমন্ত্রী ও সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে অশালীন মন্তব্য করেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর গত ৩ সেপ্টেম্বর রাতে গাজীপুরের গাছা থানা পুলিশ তাকে আটক করে।সিফাত রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী। তার বাড়ি গাজীপুরে এবং তিনি সিকান্দর আলীর ছেলে।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সিফাত তার বাড়িতে অস্বাভাবিক ও অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ করেন। পরে অভিযোগটি তদন্ত করে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১। তদন্তে বিল প্রস্তুতিতে কোনো অনিয়ম বা ত্রুটি পাওয়া যায়নি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর বোর্ড বাজার জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক মো. আহসান কবীর বলেন, সিফাতের অতিরিক্ত বিলের অভিযোগ ভিত্তিহীন। সরেজমিন তদন্ত করে গ্রাহকের বিল প্রস্তুতিতে কোনো ধরনের অনিয়ম বা ত্রুটি পাওয়া যায়নি।তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, গাজীপুর মহানগরীর ৩৮ নম্বর ওয়ার্ডের খাইলকৈর টিনের মসজিদ এলাকায় সিফাতের দোতলা বাড়িতে তিনটি আবাসিক বিদ্যুৎ মিটার রয়েছে। মে থেকে আগস্ট পর্যন্ত চার মাসের বিল পর্যালোচনায় দেখা যায়, জুলাই ও আগস্ট মাসে তিনটি মিটারে মোট বিল এসেছে ১০ হাজার ৬৮১ টাকা। সিফাত ভিডিওতে যে ১০ হাজার টাকার বিলের কথা উল্লেখ করেছিলেন, সেটি ওই দুই মাসের বিলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।প্রতিবেদন অনুযায়ী, মে থেকে আগস্ট—এই চার মাসে তিনটি মিটারে মোট ২ হাজার ৮০ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে বিল এসেছে ১৬ হাজার ২৭৩ টাকা।তবে তদন্ত প্রতিবেদনের উপস্থাপন নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক আলী নাছের খান। তার দাবি, দুই মাসের প্রকৃত বিলে গরমিল না থাকলেও চার মাসের হিসাব একসঙ্গে প্রকাশ করে বিভ্রান্তি তৈরি করা হয়েছে, যা সিফাতের চরিত্র হননের শামিল।এদিকে সিফাতের বক্তব্যের প্রতিবাদে রোববার (৬ সেপ্টেম্বর) গাজীপুর ও টঙ্গীতে বিক্ষোভ মিছিল করেছে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। সমাবেশে বক্তারা বলেন, নাগরিক সমস্যা বা বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ থাকলে তা আইনি প্রক্রিয়ায় জানানো যায়। তবে কোনো প্রশাসনিক ব্যক্তি বা প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্য গ্রহণযোগ্য নয়।পুলিশ জানিয়েছে, প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে সিফাতের বিরুদ্ধে আলাদা কোনো মানহানির মামলা হয়নি। ৪ জুন দায়ের করা একটি পুরোনো সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে গত শুক্রবার কারাগারে পাঠানো হয়েছে।গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার বলেন, সিফাতের বক্তব্যের বিষয়টি আইনগতভাবে পর্যালোচনা করা হয়েছে। তার কথাবার্তা ও বিভিন্ন তথ্য যাচাই করে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। বিভিন্ন সময়ে ওই সংগঠনের মিছিল আয়োজন ও সংগঠিত করার সঙ্গেও তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানান তিনি।পুলিশ কমিশনার আরও বলেন, ঘটনার প্রকৃত বিষয় উদঘাটনে তদন্ত চলছে।

২ দিন আগে

প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ঢুকে পড়া যুবক রিমান্ডে

প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ঢুকে পড়া যুবক রিমান্ডে


ঢাকার ফার্মগেটে একটি অনুষ্ঠানে যোগ দিতে আসা প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য নির্ধারিত নিরাপত্তা বেষ্টনীতে প্রবেশের চেষ্টা করার অভিযোগে আটক সেই বাইকচালককে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।সোমবার (৭ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুর রহমান আসামি মুহিবুল্লাহ মুবিনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানিকালে আদালতে তোলা হয়। রাষ্ট্র পক্ষে অ্যাডভোকেট শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন। আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। পরে আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত শনিবার ৫ সেপ্টেম্বর বিকাল ৪টার দিকে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে প্রবেশের পরেই এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

২ দিন আগে

অনলাইন বেটিং ও অর্থপাচার চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

অনলাইন বেটিং ও অর্থপাচার চক্রের ৪ সদস্য গ্রেপ্তার


অনলাইন বেটিং (জুয়া) পরিচালনা, অবৈধ অর্থ লেনদেন ও বিদেশে অর্থপাচারের অভিযোগে সংঘবদ্ধ চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।বুধবার (২ সেপ্টেম্বর) রাতে খুলনা জেলার খানজাহান আলী ও খালিশপুর থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—খুলনার যোগীপোল এলাকার মো. রাকিবুল ইসলাম (৩০), তেরখাদার আরিফুল ইসলাম আরজু (২৬), দৌলতপুর এলাকার শেখ সাকির আহম্মেদ এবং খালিশপুরের মিয়ানুল ইসলাম অয়ন (২৯)।সিআইডি জানায়, সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) সাইবার মনিটরিং সেলের নিয়মিত অনলাইন মনিটরিংয়ে দেশে ও বিদেশে অবস্থানকারী একটি সংঘবদ্ধ চক্রের অনলাইন বেটিং ও জুয়া কার্যক্রমের তথ্য পাওয়া যায়। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বেটিং সাইটের বিজ্ঞাপন প্রচার করে সাধারণ মানুষকে জুয়ায় প্রলুব্ধ করা হতো।তদন্তসংশ্লিষ্টরা জানান, এসব সাইটে অংশ নিতে ব্যবহারকারীদের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), ব্যাংক হিসাব ও ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অর্থ জমা দিতে বলা হতো। পরে জমা করা অর্থের সমপরিমাণ ই-মানি বা বেট মানি ব্যবহারকারীর অ্যাকাউন্টে যুক্ত করা হতো।সিআইডির দাবি, চক্রটি অবৈধ লেনদেনের জন্য বিভিন্ন এলাকার এমএফএস এজেন্ট নম্বর ও ব্যাংক হিসাব সংগ্রহ করে টেলিগ্রামসহ বিভিন্ন যোগাযোগমাধ্যমে বেটিং সাইট পরিচালনাকারীদের কাছে পাঠাত। এসব নম্বর ও হিসাব বেটিং সাইটে প্রদর্শনের পর দেশের বিভিন্ন প্রান্তের ব্যবহারকারীরা সেখানে অর্থ লেনদেন করতেন।সংগৃহীত অর্থ থেকে এজেন্টরা কমিশন রেখে বাকি টাকা বিভিন্ন ব্যাংক হিসাবে স্থানান্তর করত। পরে বাইন্যান্সের মতো প্ল্যাটফর্মের মাধ্যমে অর্থ ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করে বিদেশে পাচার করা হতো বলে প্রাথমিক অনুসন্ধানে জানতে পেরেছে সিআইডি।এ ঘটনায় সিআইডির পক্ষ থেকে পল্টন থানায় একটি মামলা করা হয়েছে। মামলায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে।সিআইডি জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চক্রটির সদস্যদের অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা অনলাইন বেটিং ও অবৈধ অর্থপাচার চক্রের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে দাবি করেছে সংস্থাটি।রিমান্ডের আবেদনসহ গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। চক্রটির মূলহোতাসহ দেশি-বিদেশি অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত এবং অভিযান অব্যাহত রয়েছে।

৫ দিন আগে

ট্রাস্টের নামে কয়েক'শ কোটি টাকা আত্মসাত: শেখ হাসিনা ও রেহানার বিরুদ্ধে দুদকের মামলা

ট্রাস্টের নামে কয়েক'শ কোটি টাকা আত্মসাত: শেখ হাসিনা ও রেহানার বিরুদ্ধে দুদকের মামলা

৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৬:৩০:১৭

আসিফ মাহমুদের দায়িত্বকালে নিয়োগ-বদলির নথি চেয়েছে দুদক

আসিফ মাহমুদের দায়িত্বকালে নিয়োগ-বদলির নথি চেয়েছে দুদক

৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:০৪:০০

ফলের চালানে ১৬ কেজি স্বর্ণ, শাহজালালের কার্গো নিরাপত্তা নিয়ে প্রশ্ন

ফলের চালানে ১৬ কেজি স্বর্ণ, শাহজালালের কার্গো নিরাপত্তা নিয়ে প্রশ্ন

৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:২৩:৫৮

শাপলা চত্বরে গণহত্যা: ইনু-লতিফ সিদ্দিকীসহ ট্রাইব্যুনালে ১১ আসামি

শাপলা চত্বরে গণহত্যা: ইনু-লতিফ সিদ্দিকীসহ ট্রাইব্যুনালে ১১ আসামি

৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২৭:৪১

শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজের আসনের নিচে মিলল ২০ কোটি টাকার স্বর্ণ

শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজের আসনের নিচে মিলল ২০ কোটি টাকার স্বর্ণ

৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২১:১৭

বিদিশার আপিল জামিন নামঞ্জুর করলেন আদালত

বিদিশার আপিল জামিন নামঞ্জুর করলেন আদালত

২ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:১৩:২৫

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু

২ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:০৮:০১

ট্রাকচালক হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ২৪ সেপ্টেম্বর

ট্রাকচালক হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ২৪ সেপ্টেম্বর

১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩৮:৪৩

হিটুর ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত আমার মনে শান্তি নেই: আছিয়ার মা

হিটুর ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত আমার মনে শান্তি নেই: আছিয়ার মা

৩১ আগস্ট ২০২৬ দুপুর ০২:৫৩:১৬

উত্তরায় সোয়া কোটি টাকা লুট: ক্লুলেস মামলার রহস্য উদ্ঘাটনে ডিএমপির উত্তরা বিভাগের  ডিসিসহ পুলিশ কর্মকর্তাদের বিশেষ পুরস্কার প্রদান

উত্তরায় সোয়া কোটি টাকা লুট: ক্লুলেস মামলার রহস্য উদ্ঘাটনে ডিএমপির উত্তরা বিভাগের ডিসিসহ পুলিশ কর্মকর্তাদের বিশেষ পুরস্কার প্রদান

৩১ আগস্ট ২০২৬ দুপুর ০১:৪৭:২৩

শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

৩১ আগস্ট ২০২৬ দুপুর ০১:৪১:৪৪

1–15 / মোট 181টি সংবাদ | পৃষ্ঠা 1 / 13
শিরোনাম
টেকনাফ এযাবৎকালের সর্ববৃহৎ ইয়াবার চালান জব্ধ, আটক ২ কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেবে সরকার: সংসদে প্রধানমন্ত্রী প্রযুক্তির ছোঁয়ায় বদলাচ্ছে ইন্টারসিটি ভ্রমণ, সেবা নিয়ে 'কারবুক' সালমান শাহ হত্যা মামলায় ডনের বিরুদ্ধে মিলছে প্রমাণ: সিআইডি চ্যানেল এসের সংবাদে ৪৮ ঘণ্টায় তিস্তার ভাঙন রোধে কাজ শুরু বাংলাদেশি পণ্য আমদানি বাড়াতে ইন্দোনেশিয়াকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নবীনগরে ছাত্রকে পেটানোয় শিক্ষক থানায় নবীনগরে চিকিৎসকদের অবহেলায় সাপে কাটা রোগীর মৃত্যুর অভিযোগ! পীরগঞ্জে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার উন্নয়ন প্রকল্পে ব্যয় বৃদ্ধি রোধে মাঠপর্যায়ে তদারকি বাড়ানো হচ্ছে টেকনাফ এযাবৎকালের সর্ববৃহৎ ইয়াবার চালান জব্ধ, আটক ২ কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেবে সরকার: সংসদে প্রধানমন্ত্রী প্রযুক্তির ছোঁয়ায় বদলাচ্ছে ইন্টারসিটি ভ্রমণ, সেবা নিয়ে 'কারবুক' সালমান শাহ হত্যা মামলায় ডনের বিরুদ্ধে মিলছে প্রমাণ: সিআইডি চ্যানেল এসের সংবাদে ৪৮ ঘণ্টায় তিস্তার ভাঙন রোধে কাজ শুরু বাংলাদেশি পণ্য আমদানি বাড়াতে ইন্দোনেশিয়াকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নবীনগরে ছাত্রকে পেটানোয় শিক্ষক থানায় নবীনগরে চিকিৎসকদের অবহেলায় সাপে কাটা রোগীর মৃত্যুর অভিযোগ! পীরগঞ্জে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার উন্নয়ন প্রকল্পে ব্যয় বৃদ্ধি রোধে মাঠপর্যায়ে তদারকি বাড়ানো হচ্ছে