ক্যাটাগরি

সামাজিক মাধ্যম

ওমরাহ ভিসাধারীদের সৌদি ছাড়ার নির্দেশ

ওমরাহ ভিসাধারীদের সৌদি ছাড়ার নির্দেশ


ওমরাহ পালনে সৌদি আরবে অবস্থানরত বিদেশি নাগরিকদের আগামী ১৮ এপ্রিলের মধ্যে দেশটি ত্যাগের নির্দেশ দিয়েছে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়। হজ মৌসুমের প্রস্তুতি শুরুর অংশ হিসেবে এ সময়সীমা নির্ধারণ করা হয়েছে।খালিজ টাইমস জানিয়েছে, ১৪৪৭ হিজরির ১ জিলকদ বা ২০২৬ সালের ১৮ এপ্রিলের মধ্যে সকল ওমরাহ ভিসাধারীকে সৌদি ছাড়তে হবে। এই সময়সীমার পর কেউ দেশে থাকলে তা ভিসার শর্ত লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হতে পারে। ওমরাহযাত্রীদের সুশৃঙ্খলভাবে দেশে ফেরত পাঠানো এবং আসন্ন হজযাত্রীদের আগমনের সুবিধা নিশ্চিত করতেই এই নির্দেশনা জারি করা হয়েছে। প্রতি বছর রমজানের পর জিলকদ মাস থেকেই সৌদি আরব হজ মৌসুমকে সামনে রেখে বিশেষ কার্যক্রম শুরু করে, যার অংশ হিসেবেই এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

৪ ঘন্টা আগে

ঢাকার ধামরাইয়ে সৌদির সাথে মিল রেখে ঈদুল ফিতর

ঢাকার ধামরাইয়ে সৌদির সাথে মিল রেখে ঈদুল ফিতর


ঢাকার ধামরাইয়ে সৌদির সাথে মিল রেখে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। ২০ মার্চ শুক্রবার সকাল সাড়ে ৭ টায় ধামরাই সদর ইউনিয়নের শরীফ ভাগ এলাকায় নারী পুরষ ৫০ মিলে ১২ তগবিরের সাথে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন মুসলিমরা। পবিত্র ঈদুল ফিতরের নামাজে ইমামতি করেন আনোয়ার হোসেন মাহাদী।আয়োজক কমিটি জানান,শরীফভাগ এলাকার মানুষ এর আগে ঢাকা পূর্বাচলে নামাজ আদায় করতে যেতেন।বর্তমানে পাঁচ বছর ধরে এলাকাতেই পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হচ্ছে । প্রথম দিকে নামাজ আদায় করতে কিছু বাঁধার সম্মুখীন হলেও বর্তমানে  এখন তা হন না বলেও জানান।

২ সপ্তাহ আগে

পবিত্র জুমাতুল বিদা আজ

পবিত্র জুমাতুল বিদা আজ


২০ মার্চ পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার, জুমাতুল বিদা। দিনটি সারাদেশে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মর্যাদার সঙ্গে পালন করা হচ্ছে। আরবি শব্দ ‘বিদা’র অর্থ শেষ। সে হিসেবে ‘জুমাতুল বিদা’ অর্থ রমজানের শেষ জুমা। মুসলিম বিশ্বের কাছে দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে।রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের বিভিন্ন মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিরা জুমার নামাজ আদায় করবেন। নামাজের আগে খতিব ও আলেমরা জুমাতুল বিদার তাৎপর্য তুলে ধরে খুতবা প্রদান করবেন।জুমার নামাজ শেষে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।রমজান মাস মুসলমানদের জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের মাস হিসেবে বিবেচিত। হাদিসে বর্ণিত আছে, হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত—রাসূল (সা.) বলেছেন, রমজান মাস এলে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শৃঙ্খলিত করা হয় (সহিহ বুখারী, মুসলিম)।ধর্মপ্রাণ মুসলমানদের কাছে জুমাতুল বিদা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এই দিনের মধ্য দিয়ে পবিত্র রমজান মাসকে বিদায় জানানোর প্রস্তুতি শুরু হয়।

২ সপ্তাহ আগে

যাকাত দিবেন যেভাবে

যাকাত দিবেন যেভাবে


যাকাত ইসলামের পাঁচটি স্তম্ভের একটি। রাসুল (সা.) বলেছেন, ইসলামের ভিত্তি পাঁচটি বিষয়ের ওপর। এই কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মোহাম্মদ (সা.) আল্লাহর রাসুল, নামাজ প্রতিষ্ঠা করা, জাকাত আদায় করা, হজ করা ও রমজান মাসে রোজা রাখা।যাকাত শব্দের আভিধানিক অর্থ পবিত্রতা ও প্রবৃদ্ধি। যাকাত প্রদানের মাধ্যমে সম্পদ পবিত্র হয়, জাকাতদাতার আত্মা শুদ্ধ হয় এবং জাকাত প্রদানে সম্পদে বরকত হয়। জাকাত প্রদান না করলে হালাল বা বৈধ সম্পদও হারাম মিশ্রিত হয়ে যায়। হালাল উপার্জন, হালাল সম্পদ ও হালাল খাদ্য ব্যতীত নামাজ, রোজা, হজ কোনো ইবাদতই কবুল হয় না।যাকাত ফরজ হয় স্বাধীন, পূর্ণবয়স্ক এমন মুসলিম নর-নারীর ওপর, যার কাছে নিসাব পরিমাণ সম্পদ এক বছর অতিবাহিত হবে। নিসাব হলো- নিত্যদিনের প্রয়োজন পূরণ এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বাদ দেওয়ার পর সাড়ে ৫২ তোলা পরিমাণ (৬১২ দশমিক ৩৬ গ্রাম) রূপা অথবা সাড়ে সাত তোলা (৮৭ দশমিক ৪৮ গ্রাম) পরিমাণ স্বর্ণ থাকা অথবা এর সমমূল্যের ব্যবসার মালের মালিক হওয়া।বিনিময়যোগ্য বৈদেশিক মুদ্রা, ট্রাভেলার্স চেক, ব্যাংক চেক, ব্যাংক ড্রাফট, পে-অর্ডার, পোস্টাল অর্ডার, মানি অর্ডার, শেয়ার সার্টিফিকেট, কোম্পানি শেয়ার, ডিও লেটার, সঞ্চয়পত্র, সিকিউরিটি মানি, জামানত, প্রাইজ বন্ড, ট্রেজারি বন্ড ইত্যাদি; ব্যাংকে বা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠানে রাখা আমানত; যেমন বিমা, কারেন্ট অ্যাকাউন্ট, সঞ্চয়ী অ্যাকাউন্ট, মেয়াদি সঞ্চয়, এফডিআর, ফিক্সড ডিপোজিট, পেনশন স্কিম ও প্রভিডেন্ট ফান্ড; ফেরত পাওয়ার যোগ্য প্রদত্ত ঋণ, ব্যবসার পণ্য ও মূল্যবান শোপিস বা মূল্যবান পাথর-হীরা, জহরত, মণিমাণিক্য-মুক্তা ইত্যাদি; শেয়ার সার্টিফিকেটের নামিক মূল্য ও বাজারদরের মধ্যে যেটি বেশি, সেটি হিসাব করতে হবে।নিসাব পরিমাণ ও তদূর্ধ্ব সম্পদের মালিক তার জাকাতযোগ্য সব সম্পদের জাকাত প্রতিবছর ২ দশমিক ৫ শতাংশ (৪০ ভাগের ১ ভাগ) হারে প্রদান করতে হবে। চান্দ্রবর্ষ ৩৫৪ বা ৩৫৫ দিনে হয়, যেহেতু সৌরবর্ষ ৩৬৫ দিনে বা ৩৬৬ দিনে হয়, তাই সৌরবর্ষ অপেক্ষা চান্দ্রবর্ষ ১০ বা ১১ দিন কম। সৌরবর্ষ হিসেবে জাকাত প্রদান করতে চাইলে শতকরা ২ দশমিক ৫ শতাংশ এর পরিবর্তে ২ দশমিক ৫৮ শতাংশ দিতে হবে, অর্থাৎ মূল জাকাতের সঙ্গে অতিরিক্ত ১১ দিনের হিসাব যোগ করতে হবে। অনুরূপ কারও জাকাত সমাপনী হিসাব তারিখ রমজানে না হলে, তিনি অতিরিক্ত সময়ের জাকাত সমন্বয় করে জাকাত হিসাব তারিখ রমজানে নিয়ে আসতে পারেন।ব্যবসায়িক নার্সারি, হর্টিকালচার, বীজ উৎপাদন খামার, কৃষি খামার, বনজ বৃক্ষ খামার, ফলদ বৃক্ষ খামার, ঔষধি গাছের খামার, চা-বাগান, রবার বাগান, তুলাবাগান, রেশমবাগান, আগর গাছের বাগান, অর্কিড নার্সারি ও ফুল বাগান, মুরগির খামার, মাছের খামার ইত্যাদি এবং প্রয়োজনের অতিরিক্ত সামগ্রী-এসবের বর্তমান বাজারে বিক্রয়মূল্য হিসেবে ধরতে হবে।সোনা,  রূপা, নগদ টাকা ও ব্যবসায়ী পণ্য-এই তিন খাতে জাকাতবর্ষ পূর্তি বা জাকাত হিসাব সমাপনী দিনে যত সম্পদ থাকবে, তার পুরোটারই জাকাত দিতে হবে। জাকাতবর্ষের মধ্যে যেকোনো সময় অর্থাগম ঘটলে, বছর শেষে মোট সম্পদের সঙ্গে তারও যাকাত  প্রদান করতে হবে। প্রতিবছরের একই তারিখে ও একই সময়ে জাকাতের হিসাব করতে হয়। যেমন: পয়লা রমজান সন্ধ্যা ৬টা। এই সময়ের এক সেকেন্ড আগে যে সম্পদ আসবে, তা এ বছরের জাকাতের হিসাবে অন্তর্ভুক্ত হবে। এই সময়ের এক সেকেন্ড পর যে সম্পদ আসবে, তা পরবর্তী বছরের জাকাতের হিসাবে যাবে।জমি, বাড়ি ও গাড়ি যা বিক্রির জন্য রাখা হয়নি, তা জাকাত হিসাবের অন্তর্ভুক্ত হবে না। জমি, গাড়ি, বাড়ি, ফ্ল্যাট ও প্লট, যেগুলো বিক্রির জন্য রাখা হয়েছে, সেগুলোর বর্তমান বিক্রয়মূল্য (বাজারদর) জাকাতের হিসাবে আসবে এবং এর মূল্য হিসাব করে প্রতিবছর জাকাত দিতে হবে।যাকাতযোগ্য সম্পদ থেকে বাদ যাবে, তাৎক্ষণিক পরিশোধযোগ্য ঋণ এবং কিস্তিতে পরিশোধযোগ্য ঋণের চলমান কিস্তির পরিমাণ অর্থ বাদ রেখে অবশিষ্ট সম্পদের জাকাত দিতে হবে।চলতি মাসের (মার্চ-২০২৪) শুরুতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) রেট অনুযায়ী ৫২ দশমিক ৫ তোলা ২২ ক্যারেট রুপার বারের দাম হলো- প্রায় ৭৫ হাজার টাকা। (এখানে অলঙ্কার হিসেবে দাম ধরা হয়নি। কারণ, এক্ষেত্রে অলঙ্কার তৈরির মুজুরি অন্তর্ভুক্ত থাকে। কিন্তু জাকাত ফরজ হয় স্রেফ রুপার ওপর। এজন্য রুপার বিস্কুটের দাম ধরা হয়েছে)।সুতরাং এই পরিমাণ সম্পদের ওপর এক বছর অতিবাহিত হলে তার ৪০ ভাগের এক ভাগ (২ দশমিক ৫০ শতাংশ) জাকাত দিতে হবে। শতকরা আড়াই টাকা বা হাজারে ২৫ টাকা হারে নগদ অর্থ কিংবা ওই পরিমাণ টাকার কাপড়চোপড় বা অন্য কোনও প্রয়োজনীয় সামগ্রী কিনে দিলেও জাকাত আদায় হবে।

২ সপ্তাহ আগে

শবে কদরে মসজিদে মসজিদে মুসল্লিদের ভিড়

শবে কদরে মসজিদে মসজিদে মুসল্লিদের ভিড়

১৬ মার্চ ২০২৬ রাত ১১:০১:৩৫

আজ ঐতিহাসিক বদর দিবস

আজ ঐতিহাসিক বদর দিবস

৭ মার্চ ২০২৬ দুপুর ০২:২৯:১১

একবছরে ৩ ঈদ হবে যে বছরে

একবছরে ৩ ঈদ হবে যে বছরে

৪ মার্চ ২০২৬ বিকাল ০৩:৪৬:১১

মসজিদুল আকসায় তারাবির নামাজ বন্ধ করল ইসরায়েল

মসজিদুল আকসায় তারাবির নামাজ বন্ধ করল ইসরায়েল

১ মার্চ ২০২৬ রাত ০৭:৪২:০৪

মুন্সীগঞ্জে ঐতিহ্যবাহী দৃষ্টিনন্দন আল মদিনা জামে মসজিদ

মুন্সীগঞ্জে ঐতিহ্যবাহী দৃষ্টিনন্দন আল মদিনা জামে মসজিদ

২৭ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৮:২২

সাপ্তাহিক ঈদের দিন জুমা, আছে উট কোরবানির সওয়াব

সাপ্তাহিক ঈদের দিন জুমা, আছে উট কোরবানির সওয়াব

২৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৩৪:০৯

ফিতরা কী, কিভাবে আদায় করতে হয়?

ফিতরা কী, কিভাবে আদায় করতে হয়?

২৫ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৫:১৩

রমজানের প্রথম জুমায় বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল

রমজানের প্রথম জুমায় বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল

২০ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৪২:০৮

আজ রমজানের বরকতময় প্রথম জুমা

আজ রমজানের বরকতময় প্রথম জুমা

২০ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৫৭:২৩

মসজিদে নববীতে ইফতারে রোজাদারদের ঢল

মসজিদে নববীতে ইফতারে রোজাদারদের ঢল

১৯ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:০৮:০৪

বরকতময় মাহে রমজান শুরু হলো

বরকতময় মাহে রমজান শুরু হলো

১৯ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:১৩:৪১

1–15 / মোট 18টি সংবাদ  |  পৃষ্ঠা 1 / 2
শিরোনাম
জরুরি ভিত্তিতে ১ লাখ টন ডিজেল, ২ কার্গো এলএনজি কিনছে সরকার রাজধানীর শেরেবাংলা নগর থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার সন্ধ্যা ৬টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্তই বহাল থাকবে: জ্বালানি মন্ত্রী বন্দরে মুদী দোকান ও গোডাউনে অগ্নিকাণ্ড, ১২ লাখ টাকার ক্ষতি গ্যাস লাইটার কারখানায় আগুন: নিহত-আহতদের পরিবারের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বগুড়া-৬ উপনির্বাচন: আইনশৃঙ্খলায় মাঠে ৮ প্লাটুন বিজিবি মতলব উত্তর প্রেসক্লাবের নতুন কমিটি গঠনের খবর ভিত্তিহীন খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: মির্জা ফখরুল ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের আন্দোলনে চান নাহিদ ব্যবসায়ীদের মুখ থেকে সংকটের কথা শুনলেন প্রধানমন্ত্রী, সমাধানের আশ্বাস ওমরাহ ভিসাধারীদের সৌদি ছাড়ার নির্দেশ ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ২ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ জরুরি ভিত্তিতে ১ লাখ টন ডিজেল, ২ কার্গো এলএনজি কিনছে সরকার রাজধানীর শেরেবাংলা নগর থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার সন্ধ্যা ৬টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্তই বহাল থাকবে: জ্বালানি মন্ত্রী বন্দরে মুদী দোকান ও গোডাউনে অগ্নিকাণ্ড, ১২ লাখ টাকার ক্ষতি গ্যাস লাইটার কারখানায় আগুন: নিহত-আহতদের পরিবারের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বগুড়া-৬ উপনির্বাচন: আইনশৃঙ্খলায় মাঠে ৮ প্লাটুন বিজিবি মতলব উত্তর প্রেসক্লাবের নতুন কমিটি গঠনের খবর ভিত্তিহীন খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: মির্জা ফখরুল ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের আন্দোলনে চান নাহিদ ব্যবসায়ীদের মুখ থেকে সংকটের কথা শুনলেন প্রধানমন্ত্রী, সমাধানের আশ্বাস ওমরাহ ভিসাধারীদের সৌদি ছাড়ার নির্দেশ ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ২ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ