ক্যাটাগরি

সামাজিক মাধ্যম

স্কুলের শিক্ষার্থীদের সুরক্ষায় ব্রিটিশ কাউন্সিল নিয়ে এলো বৈশ্বিক ‘সেফগার্ডিং টুলকিট’

স্কুলের শিক্ষার্থীদের সুরক্ষায় ব্রিটিশ কাউন্সিল নিয়ে এলো বৈশ্বিক ‘সেফগার্ডিং টুলকিট’


স্কুলে শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করার বিষয়টি এখন অনলাইনে ছড়িয়ে পড়া দ্রুত পরিবর্তনশীল এবং সহজে শনাক্ত করতে না পারার ঝুঁকির কারণে প্রভাবিত হচ্ছে, যার মধ্যে রয়েছে সহপাঠীদের মাধ্যমে হওয়া ক্ষতি, মানসিক স্বাস্থ্য সমস্যা এবং এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে হওয়া হয়রানি। এই পরিস্থিতি মোকাবিলায় ইউনিসেফের সহায়তায় ব্রিটিশ কাউন্সিল একটি নতুন বৈশ্বিক ‘সেফগার্ডিং টুলকিট’ চালু করেছে। এর লক্ষ্য হলো স্কুলগুলোতে ঝুঁকি দ্রুত শনাক্ত করা, পরিস্থিতি অনুযায়ী উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা এবং প্রতিটি ক্ষেত্রে সুরক্ষার একটি অভিন্ন চর্চা গড়ে তোলা।এই সংকটের গভীরতা বর্তমানে বেশ স্পষ্ট। ইউনিসেফের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে ১৩ থেকে ১৫ বছর বয়সী প্রায় ১৫ কোটি শিক্ষার্থী স্কুল বা তার আশেপাশে সহপাঠীদের কাছে কোনো না কোনোভাবে সহিংসতার শিকার হওয়ার কথা জানিয়েছেন। ইউনিসেফ ও আইটিইউ-এর তথ্যমতে, বিশ্বের প্রতি তিনজন ইন্টারনেট ব্যবহারকারীর মধ্যে একজন শিশু। ফলে অনলাইনে শোষণ ও প্রতারণার ঝুঁকি আগের চেয়ে বেড়েছে। এ ছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, প্রতি সাতজন কিশোর-কিশোরীর মধ্যে একজন মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছে, যা প্রায়ই স্কুলের অভ্যন্তরীণ নিরাপত্তার সঙ্গে আন্তঃসম্পর্কিত।তবে মূল সমস্যাটি কেবল সচেতনতার নয়, বরং নীতিমালার সঠিক প্রয়োগের। অনেক স্কুলেই শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য লিখিত নীতিমালা থাকে, কিন্তু দৈনন্দিন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রায়ই ভিন্নতা দেখা যায়।ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস বলেন, ‘সুরক্ষা কেবল কারও ব্যক্তিগত অনুমান বা বিশেষ অভিজ্ঞতার ওপর নির্ভর করতে পারে না। এটি মূলত প্রেক্ষাপট ও সংশ্লিষ্ট সম্প্রদায়ের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিচালিত হয়। এক্ষেত্রে নির্দিষ্ট ভূমিকা, তথ্যের সঠিক নথিবদ্ধকরণ এবং স্বচ্ছ ধাপগুলো বজায় রাখা জরুরি। এতে সমস্যাগুলো শুরুতেই ধরা পড়বে এবং সেই অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া যাবে। এই টুলকিটটি মূলত স্কুলের সুরক্ষা নীতিকে প্রতিদিনের অভ্যাসে রূপান্তর করতে সাহায্য করবে।’ইউনিসেফ স্পেনের চাইল্ড প্রোটেকশন অফিসার আলমোদেনা ওলাগুইবেল বলেন, ‘সেফগার্ডিং টুলকিটটি ব্রিটিশ কাউন্সিল ও ইউনিসেফের এক অভিন্ন উপলব্ধিকে প্রতিফলিত করে—কার্যকর সুরক্ষা তাৎক্ষণিক সিদ্ধান্তে নয়, বরং সুসংগঠিত ও শক্তিশালী ব্যবস্থার ওপর নির্ভরশীল। বর্তমান সময়ে সুরক্ষা সংক্রান্ত ঝুঁকিগুলো যত জটিল এবং কম দৃশ্যমান হয়ে উঠছে, ততই প্রস্তুতি, স্পষ্টতা এবং স্কুল সংশ্লিষ্ট সবার মধ্যে সম্মিলিত দায়িত্ববোধ অত্যন্ত অপরিহার্য হয়ে উঠছে।’স্কুলের প্রাত্যহিক ব্যবহারের জন্য তৈরি টুলকিটটি ব্যক্তিগত বিচার-বুদ্ধির ওপর নির্ভরতা কমিয়ে একটি সামগ্রিক প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করবে। এটি সংশ্লিষ্টদের দায়িত্বগুলো আরও পরিষ্কার করবে, তথ্যের সঠিক সংরক্ষণ ব্যবস্থা জোরদার করবে এবং যৌথভাবে নির্ধারিত মানদণ্ড ও প্রয়োজনীয় ক্ষেত্রে পরবর্তী ধাপে যাওয়ার পথনির্দেশনা তুলে ধরবে। এ ছাড়া শিশুদের সুরক্ষা এবং প্রাপ্তবয়স্কদের আচরণের বিষয়গুলোকে এখানে আলাদাভাবে দেখার সুযোগ রাখা হয়েছে, যাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা যায়।নিরাপত্তার ঝুঁকিগুলো যেহেতু এখন বাস্তব জগতের পাশাপাশি অনলাইন জগতেও দ্রুত ছড়িয়ে পড়ছে, এই টুলকিটটি স্কুলগুলোকে আরও নিয়মিতভাবে বিভিন্ন ঝুঁকি যেমন- অনলাইন গ্রুমিং, হয়রানি, জালিয়াতি এবং এআই-এর মাধ্যমে তৈরি করা আপত্তিকর ছবি ও ভিডিওর মতো বিষয়গুলো মোকাবিলায় সহায়তা করবে। কোনো অপ্রীতিকর ঘটনা বড় আকার ধারণ করার আগেই দ্রুত পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে এটি দিকনির্দেশনা দেবে।বিশ্বজুড়ে ব্রিটিশ কাউন্সিলের সহযোগী ২ হাজার ৫০০টিরও বেশি স্কুলে এই টুলকিটটি চালু করা হবে। এর মাধ্যমে প্রায় ১৭ লাখ শিক্ষার্থী সরাসরি সুরক্ষার আওতায় আসবে। স্থানীয় আইন ও প্রেক্ষাপটের সঙ্গে সামঞ্জস্য রেখে এটি একটি বৈশ্বিক মানদণ্ড বজায় রাখতে স্কুলগুলোকে সহায়তা করবে।

৪ দিন আগে

বাংলাদেশ ব্যাংকে ১০৮ ‘সহকারী পরিচালক’ নিয়োগ

বাংলাদেশ ব্যাংকে ১০৮ ‘সহকারী পরিচালক’ নিয়োগ


কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকে ‘সহকারী পরিচালক (সাধারণ)’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই পদে মোট ১০৮ জনকে নিয়োগ দেওয়া হবে। তবে ব্যাংকের প্রয়োজন অনুযায়ী এই পদসংখ্যা কম বা বেশি হতে পারে। আগ্রহী প্রার্থীরা ৩০ মার্চ থেকে অনলাইনে আবেদন করতে পারছেন।যোগ্যতা ও শর্তাবলিশিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) অথবা স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তবে এসএসসি থেকে পরবর্তী স্তরের পরীক্ষাগুলোর অন্তত দুটিতে প্রথম বিভাগ বা সমমানের জিপিএ থাকতে হবে। কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না।বয়স: আবেদনকারীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে (জন্মতারিখ ২ ডিসেম্বর ১৯৯৩ থেকে ২৮ এপ্রিল ২০০৫-এর মধ্যে)।বেতন ও গ্রেডজাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী নবম গ্রেডে (২২,০০০-৫৩,০৬০ টাকা) বেতন এবং নিয়মানুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।আবেদনপ্রক্রিয়া ও ফিআগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।আবেদন ফি: ২০০ টাকা।আবেদন শুরু: ৩০ মার্চ ২০২৬।আবেদনের শেষ সময়: ২৭ এপ্রিল ২০২৬।নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও শর্তাবলি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বা সরাসরি এই লিংকে দেখা যাবে।

৪ দিন আগে

রয়া চৌধুরীর উইমেনস ইনস্পিরেশনাল অ্যাওয়ার্ড অর্জন

রয়া চৌধুরীর উইমেনস ইনস্পিরেশনাল অ্যাওয়ার্ড অর্জন


আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশের জনপ্রিয় আবৃত্তিশিল্পী রয়া চৌধুরী অর্জন করেছেন ফ্যাশন ম্যাগাজিন মিরর প্রদত্ত বাংলাদেশ উইমেনস ইনস্পিরেশনাল অ্যাওয়ার্ড ২০২৬। শনিবার (১৪ মার্চ) রাজধানীর আলোকিতে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে মিররের সম্পাদক শাহজাহান ভূঁইয়া রাজু তার হাতে এই সম্মাননা তুলে দেন।বাংলাদেশের নাম আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরা এবং আবৃত্তি শিল্পকে নতুন প্রজন্মের কাছে জনপ্রিয় করে তোলার পাশাপাশি বহু তরুণীকে এই শিল্পচর্চায় অনুপ্রাণিত করার জন্যই তাকে এই সম্মাননা দেওয়া হয়। রয়া চৌধুরীর অনুপ্রেরণায় অনেক তরুণী আবৃত্তির জগতে যুক্ত হয়েছেন এবং তাদের মধ্যে অনেকে এখন নিয়মিত মঞ্চে পারফর্ম করছেন। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও মঞ্চে আবৃত্তি পরিবেশন করে তারা পেশাগতভাবেও সফলতা অর্জন করছেন। ফলে আবৃত্তি শিল্প নারীদের আত্মপ্রকাশের পাশাপাশি অর্থনৈতিক স্বাবলম্বিতার এক নতুন ক্ষেত্র হিসেবেও প্রতিষ্ঠা পাচ্ছে—যার পেছনে রয়া চৌধুরীর অবদান গুরুত্বপূর্ণ।গত কয়েক বছরে তার কবিতা আবৃত্তি দেশ-বিদেশে ব্যাপক সমাদৃত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার আবৃত্তির ভিডিও লাখো মানুষের কাছে পৌঁছেছে এবং বাংলা ভাষার কবিতাকে নতুনভাবে জনপ্রিয় করে তুলেছে। বাংলা ও দক্ষিণ এশিয়ার সমৃদ্ধ কাব্য-ঐতিহ্যকে ধারণ করে তিনি তার কণ্ঠের মাধ্যমে কবিতাকে পৌঁছে দিয়েছেন অসংখ্য মানুষের হৃদয়ে।তার আবৃত্তি অ্যালবাম ‘বেদনাদূতি’, ‘ইচ্ছামতী’ এবং ‘অভিসার’ শ্রোতাদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। এছাড়া গ্র্যামি জয়ী শিল্পী পণ্ডিত বিশ্ব মোহন ভট্ট–এর সঙ্গে তার যুগল পরিবেশনায় ‘গীতাঞ্জলি’ আবৃত্তি বিশেষভাবে প্রশংসিত হয়েছে।রয়া চৌধুরী আমেরিকার নিউ জার্সির ফ্র্যাঙ্কলিন টাউনশিপ থেকে সার্টিফিকেট অব রেকগনিশন , ভারতের ২১তম টেলি সিনে অ্যাওয়ার্ডসহ পেয়েছেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফেম অ্যাওয়ার্ড, বাইফা বেস্ট রেসিটেশন আর্টিস্ট অ্যাওয়ার্ড, বাংলাদেশ চারদিকে সেলফ-রিলায়ান্ট অ্যাওয়ার্ড এবং বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড।একাডেমিক জীবনেও তিনি সফল। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সাসেক্স থেকে জেন্ডার স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। শিল্পীজীবনে তিনি কাজ করেছেন সামিউল ইসলাম পোলাক, রাজা দাস, স্বপ্নীল সজীব, ফ্র্যাঙ্ক আর্টাভিয়া, মাহিদুল ইসলাম এবং আইভি বন্দ্যোপাধ্যায়–এর মতো নন্দিত শিল্পীদের সঙ্গে।বর্তমানে তিনি রয়া ফাউন্ডেশন–এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন এবং সমাজের অবহেলিত মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করছেন।

২ সপ্তাহ আগে

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ, হলে নেওয়া নিষিদ্ধ যেসব জিনিস

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ, হলে নেওয়া নিষিদ্ধ যেসব জিনিস


৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন। ঘোষিত সূচি অনুযায়ী, আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা আগামী ৯ এপ্রিল শুরু হয়ে চলবে ২৩ এপ্রিল পর্যন্ত। এরপর পদসংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা শুরু হবে ২৭ এপ্রিল এবং তা শেষ হবে ৭ মে।রোববার (১৫ মার্চ) কমিশন সচিবালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার হলে কোনো ধরনের মোবাইল ফোন, ঘড়ি, ইলেকট্রনিক যোগাযোগযন্ত্র, ক্যালকুলেটর, বই বা নোট, ব্যাগ, চাবি, মানিব্যাগ, গহনা, ব্রেসলেট কিংবা ক্রেডিট বা ডেবিট কার্ডসদৃশ কোনো ডিভাইস বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ। এসব জিনিস সঙ্গে থাকলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।পিএসসি জানায়, পরীক্ষার দিন কেন্দ্রের প্রবেশপথে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে পরীক্ষার্থীদের প্রবেশপত্র যাচাই করা হবে। একই সঙ্গে মেটাল ডিটেকটরের মাধ্যমে তল্লাশি চালিয়ে মোবাইল ফোন, ঘড়ি কিংবা অন্য কোনো নিষিদ্ধ ইলেকট্রনিক ডিভাইস আছে কি না তা পরীক্ষা করা হবে।পরীক্ষার্থীদের আগেভাগে সতর্ক করতে পরীক্ষার দিন নিষিদ্ধসামগ্রী সঙ্গে না আনার বিষয়ে তাদের মোবাইল ফোনে খুদে বার্তাও পাঠানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

২ সপ্তাহ আগে

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু ৯ এপ্রিল

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু ৯ এপ্রিল

২৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৬:৪৭:২৯

৪৪তম বিসিএসের ৪১৩৬ জনকে নন-ক্যাডারে নিয়োগ

৪৪তম বিসিএসের ৪১৩৬ জনকে নন-ক্যাডারে নিয়োগ

১৯ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৫:১৭

৫০তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫

৫০তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫

১০ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৫:৫৫

প্রাথমিক শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ

প্রাথমিক শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ

৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১০:১৯:২৬

৪৬তম বিসিএসের ফল প্রকাশ

৪৬তম বিসিএসের ফল প্রকাশ

৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:১৫:১২

শিরোনাম
জরুরি ভিত্তিতে ১ লাখ টন ডিজেল, ২ কার্গো এলএনজি কিনছে সরকার রাজধানীর শেরেবাংলা নগর থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার সন্ধ্যা ৬টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্তই বহাল থাকবে: জ্বালানি মন্ত্রী বন্দরে মুদী দোকান ও গোডাউনে অগ্নিকাণ্ড, ১২ লাখ টাকার ক্ষতি গ্যাস লাইটার কারখানায় আগুন: নিহত-আহতদের পরিবারের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বগুড়া-৬ উপনির্বাচন: আইনশৃঙ্খলায় মাঠে ৮ প্লাটুন বিজিবি মতলব উত্তর প্রেসক্লাবের নতুন কমিটি গঠনের খবর ভিত্তিহীন খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: মির্জা ফখরুল ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের আন্দোলনে চান নাহিদ ব্যবসায়ীদের মুখ থেকে সংকটের কথা শুনলেন প্রধানমন্ত্রী, সমাধানের আশ্বাস ওমরাহ ভিসাধারীদের সৌদি ছাড়ার নির্দেশ ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ২ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ জরুরি ভিত্তিতে ১ লাখ টন ডিজেল, ২ কার্গো এলএনজি কিনছে সরকার রাজধানীর শেরেবাংলা নগর থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার সন্ধ্যা ৬টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্তই বহাল থাকবে: জ্বালানি মন্ত্রী বন্দরে মুদী দোকান ও গোডাউনে অগ্নিকাণ্ড, ১২ লাখ টাকার ক্ষতি গ্যাস লাইটার কারখানায় আগুন: নিহত-আহতদের পরিবারের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বগুড়া-৬ উপনির্বাচন: আইনশৃঙ্খলায় মাঠে ৮ প্লাটুন বিজিবি মতলব উত্তর প্রেসক্লাবের নতুন কমিটি গঠনের খবর ভিত্তিহীন খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: মির্জা ফখরুল ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের আন্দোলনে চান নাহিদ ব্যবসায়ীদের মুখ থেকে সংকটের কথা শুনলেন প্রধানমন্ত্রী, সমাধানের আশ্বাস ওমরাহ ভিসাধারীদের সৌদি ছাড়ার নির্দেশ ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ২ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ