ক্যাটাগরি

সামাজিক মাধ্যম

ভয়ানক রূপে ডেঙ্গু, একদিনে রেকর্ড ৯ জনের মৃত্যু

ভয়ানক রূপে ডেঙ্গু, একদিনে রেকর্ড ৯ জনের মৃত্যু


ভয়ানক হয়ে উঠেছে ডেঙ্গু। মশাবাহিত এই জ্বরে ভুগে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে নয়জনের মৃত্যু হয়েছে। যা চলতি বছরের সর্বোচ্চ। এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও এক হাজার ৫৭১ জন। এই সংখ্যাও চলতি বছরে সর্বোচ্চ।এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৩০ জন। অন্যদিকে মোট শনাক্তের সংখ্যা হয়ে গেল ৪৫ হাজার ৩৯৪ জন।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯ জনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটির তিনজন, ঢাকা উত্তর সিটির দুজন, খুলনা বিভাগের দুজন এবং বরিশাল ও ময়মনসিংহ বিভাগের একজন করে রোগী রয়েছেন। মৃতদের মধ্যে পাঁচ জন পুরুষ ও চারজন নারী।এর আগে গত ১ সেপ্টেম্বর ও ২৩ আগস্ট ডেঙ্গুতে ৫ জন করে মারা যান। যা ছিল এ বছরের সর্বোচ্চ। এছাড়া ১ সেপ্টেম্বর সর্বোচ্চ ১ হাজার ৩২৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছিল। তবে মঙ্গলবার মৃত্যু ও আক্রান্ত দুই ক্ষেত্রেই নতুন রেকর্ড করল।প্রসঙ্গত, গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা যান ৪১৩ জন। অন্যদিকে ২০২৪ সালে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের।

১ দিন আগে

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু


সংক্রামক রোগ হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও তিনজন শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ১ হাজার ২৩৬ জন।এ নিয়ে গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৯৯ জনে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০০ জন এবং হামের উপসর্গে ৮৯৯ জন।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

১ দিন আগে

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু


দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৮৯৭ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হামে ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৯৭ জনে।সোমবার (৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে ২ জন মারা গেছেন। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ২১৬ জন রোগী এসেছে।বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৪৬৮ জন, রাজশাহীতে ৩০, সিলেটে ১৫৫, চট্টগ্রামে ২৪৯, বরিশালে ১৩৫, ময়মনসিংহে ৮৬, খুলনায় ৭৯ এবং রংপুরে ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৪৫ হাজার ২৭০ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ৩৯ হাজার ৮৩১ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে।গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৫ হাজার ৩০৪ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৭৫৬ জন।

২ দিন আগে

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩১৪

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩১৪


দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ১ হাজার ৩১৪ জন।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ১২১ জনের মৃত্যু হলো। এর মধ্যে শুধু আগস্ট মাসেই মারা গেছেন ৪৩ জন। এছাড়া সেপ্টেম্বরের ৬ দিনে ২৪ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।সোমবার (৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে জানানো হয়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৩১৪ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ হাজার ৯০৪ জনে। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ১ হাজার ২৩১ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০ হাজার ৭০৯ জন রোগী।গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৫০৭ জন। এছাড়া খুলনা বিভাগে ২৩৫ জন, বরিশালে ১৫৩, চট্টগ্রামে ১৯৮, ময়মনসিংহে ৮১ এবং রাজশাহীতে ৯৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

২ দিন আগে

ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৬ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:১৪:২৮

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮

৬ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৬:১২:১৬

হামে মৃত্যু হাজার ছুঁইছুঁই

হামে মৃত্যু হাজার ছুঁইছুঁই

৬ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৬:০৯:৩৯

স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ শুরু করেছে সরকার

স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ শুরু করেছে সরকার

৬ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৫০:০৪

ডেঙ্গু জ্বরে আরও ২ জনের মৃত্যু

ডেঙ্গু জ্বরে আরও ২ জনের মৃত্যু

৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৪৯:৩৫

হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ৪ জনের

হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ৪ জনের

৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:০৯:১২

টিকা না পাওয়া শিশুদের খুঁজে বের করে আবারও ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী

টিকা না পাওয়া শিশুদের খুঁজে বের করে আবারও ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী

৪ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৬:০৪:১১

হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৫৪

হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৫৪

৪ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১৪:৫৮

দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:২৮:৫৫

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ১০৪৪ শিশু

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ১০৪৪ শিশু

৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:১৭:৩৮

ডেঙ্গুতে আজও ৫ জনের মৃত্যু

ডেঙ্গুতে আজও ৫ জনের মৃত্যু

২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৪৮:৩৮

1–15 / মোট 271টি সংবাদ | পৃষ্ঠা 1 / 19
শিরোনাম
টেকনাফ এযাবৎকালের সর্ববৃহৎ ইয়াবার চালান জব্ধ, আটক ২ কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেবে সরকার: সংসদে প্রধানমন্ত্রী প্রযুক্তির ছোঁয়ায় বদলাচ্ছে ইন্টারসিটি ভ্রমণ, সেবা নিয়ে 'কারবুক' সালমান শাহ হত্যা মামলায় ডনের বিরুদ্ধে মিলছে প্রমাণ: সিআইডি চ্যানেল এসের সংবাদে ৪৮ ঘণ্টায় তিস্তার ভাঙন রোধে কাজ শুরু বাংলাদেশি পণ্য আমদানি বাড়াতে ইন্দোনেশিয়াকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নবীনগরে ছাত্রকে পেটানোয় শিক্ষক থানায় নবীনগরে চিকিৎসকদের অবহেলায় সাপে কাটা রোগীর মৃত্যুর অভিযোগ! পীরগঞ্জে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার উন্নয়ন প্রকল্পে ব্যয় বৃদ্ধি রোধে মাঠপর্যায়ে তদারকি বাড়ানো হচ্ছে টেকনাফ এযাবৎকালের সর্ববৃহৎ ইয়াবার চালান জব্ধ, আটক ২ কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেবে সরকার: সংসদে প্রধানমন্ত্রী প্রযুক্তির ছোঁয়ায় বদলাচ্ছে ইন্টারসিটি ভ্রমণ, সেবা নিয়ে 'কারবুক' সালমান শাহ হত্যা মামলায় ডনের বিরুদ্ধে মিলছে প্রমাণ: সিআইডি চ্যানেল এসের সংবাদে ৪৮ ঘণ্টায় তিস্তার ভাঙন রোধে কাজ শুরু বাংলাদেশি পণ্য আমদানি বাড়াতে ইন্দোনেশিয়াকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নবীনগরে ছাত্রকে পেটানোয় শিক্ষক থানায় নবীনগরে চিকিৎসকদের অবহেলায় সাপে কাটা রোগীর মৃত্যুর অভিযোগ! পীরগঞ্জে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার উন্নয়ন প্রকল্পে ব্যয় বৃদ্ধি রোধে মাঠপর্যায়ে তদারকি বাড়ানো হচ্ছে