রুহুল আমিন কিবরিয়া, বগুড়া প্রতিনিধি
প্রকাশ : ২ এপ্রিল ২০২৬ সকাল ১১:০৮:৫৯
বগুড়ার শাজাহানপুরে ৫০০ পিস ইয়াবাসহ রনি গ্রেফতার : ডিএনসি
বগুড়ার শাজাহানপুর উপজেলায় অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রনি হোসেন (২৬) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
গ্রেফতারকৃত রনি হোসেন শাজাহানপুর উপজেলার বগুড়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের ভন্ডগ্রাম দক্ষিণপাড়ার বাসিন্দা। তিনি মোঃ নিহাজ উদ্দিনের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় বগুড়ার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (তারিখ উল্লেখযোগ্য) মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় গন্ডগ্রাম দক্ষিণপাড়ায় তার নিজ দখলীয় বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৭ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে শাজাহানপুর থানায় উপ-পরিদর্শক মোঃ শাহ আলম বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, এই চালানের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের সম্পৃক্ততা পাওয়া গেলে দ্রুত আইনের আওতায় আনা হবে। মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।