ক্যাটাগরি

সামাজিক মাধ্যম

উচ্চশিক্ষা গ্রহণে ১৭ লাখ ডলারের বৃত্তি পেয়েছেন আইএসডির ‘ক্লাস অব ২০২৬’ ব্যাচের শিক্ষার্থীরা

উচ্চশিক্ষা গ্রহণে ১৭ লাখ ডলারের বৃত্তি পেয়েছেন আইএসডির ‘ক্লাস অব ২০২৬’ ব্যাচের শিক্ষার্থীরা


ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি) থেকে এ বছর গ্র্যাজুয়েট সম্পন্ন করা ব্যাচের শিক্ষার্থীরা উচ্চশিক্ষা অর্জনে বিদেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলো থেকে মোট সতেরো লাখ মার্কিন ডলার সমমূল্যের বৃত্তি পেয়েছেন। সম্প্রতি, রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এ ব্যাচের ৩৮ জন শিক্ষার্থী তাদের গ্র্যাজুয়েশন ডিপ্লোমা গ্রহণ করেন। এখন তারা শিক্ষাজীবনের নতুন অধ্যায়ের জন্য প্রস্তুত। ইতোমধ্যেই এ ব্যাচের অনেক শিক্ষার্থী সিডনি ইউনিভার্সিটি, কিংস কলেজ লন্ডন, ম্যানচেস্টার ইউনিভার্সিটি, মোনাশ ইউনিভার্সিটি, আমস্টারডাম ইউনিভার্সিটি সহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, ও হংকং – এর শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির সুযোগ পেয়েছেন। আইএসডি থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করা শিক্ষার্থী এবং ভ্যালেডিক্টোরিয়ান নিয়াহরাহ মাহবুব নিউরোবায়োলজিতে উচ্চশিক্ষা গ্রহণের জন্য ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি, সান ডিয়েগোতে উচ্চশিক্ষা গ্রহণ করবেন। নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি বলেন, “ছোটবেলা থেকেই আমি পর্যবেক্ষণপ্রবণ। প্লেগ্রুপ থেকে আইএসডিতে পড়াশোনার অভিজ্ঞতা আমাকে আত্মবিশ্বাসী করে তুলেছে এবং সমাজে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখার অনুপ্রেরণা জুগিয়েছে। সময়ের সঙ্গে স্কুল ও আশপাশের পরিবেশের পরিবর্তন দেখে বুঝেছি, আমাদের ছোট ছোট উদ্যোগও অন্যের জীবনে বড় ইতিবাচক প্রভাব ফেলতে পারে।” নিউরোবায়োলজির প্রতি আগ্রহের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “মানুষকে সাহায্য করার ইচ্ছা থেকেই এ বিষয়ে আমার আগ্রহ তৈরি হয়েছে। বিষয়টি যেমন কঠিন, তেমনি অত্যন্ত আকর্ষণীয়। মানুষের মস্তিষ্ক কীভাবে কাজ করে, তা জানার কৌতূহল এবং অন্যের উপকারে আসার আকাঙ্ক্ষা—এই দুই বিষয় আমাকে এ ক্ষেত্রের প্রতি গভীরভাবে আকৃষ্ট করেছে।” ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, “দশ বছর পর নিজেকে কোথায় দেখব, তা এখনই নিশ্চিত করে বলতে পারি না। তবে নিজের আগ্রহ ও স্বপ্নের প্রতি অটল থাকতে চাই। এমন একটি পেশা বেছে নিতে চাই, যা আমি সত্যিই ভালোবাসি।” অনুষ্ঠানে আইএসডির পরিচালক স্টিভ ক্যালান্ড-স্কোবল বলেন, “আজ শিক্ষার্থীদের হাতে ডিপ্লোমা তুলে দেওয়ার মুহূর্তটি আমাদের জন্য অত্যন্ত গর্বের। এই সাফল্যের পেছনে রয়েছে তাদের কঠোর পরিশ্রম, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং পরিবারের নিরন্তর সহযোগিতা।” বিশেষ অতিথির বক্তব্যে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (আইএলও), বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন বলেন, “একটি অর্থবহ ক্যারিয়ার এবং আন্তর্জাতিক পর্যায়ে নেতৃত্বের বিকাশের প্রধান ভিত্তি হলো শিক্ষা। আজকের বিশ্বে এমন তরুণদের প্রয়োজন যারা বিশ্লেষণধর্মী চিন্তা করতে পারে, দ্রুত পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে পারে এবং বৈশ্বিক দৃষ্টিভঙ্গি ধারণ করে। আজ এই কক্ষে শিক্ষার্থীদের উচ্চাকাঙ্ক্ষা ও প্রতিভার বৈচিত্র্য দেখে আমি ভবিষ্যৎ নিয়ে ভীষণ আশাবাদী।” গত ২৫ বছরেরও বেশি সময় ধরে আইএসডি বাংলাদেশে একটি শীর্ষস্থানীয় আইবি (ইন্টারন্যাশনাল ব্যাকালোরিয়েট) স্কুল হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে। স্কুলটির অ্যালামনাই নেটওয়ার্কে রয়েছে ৪৫টি ভিন্ন জাতীয়তার ৭০০ জনেরও বেশি প্রাক্তন শিক্ষার্থী, যারা এখন পর্যন্ত বিশ্বের ১৫টি দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন।

২ দিন আগে

ডুয়েটে ভিসি নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষ: পুলিশসহ আহত ২৫

ডুয়েটে ভিসি নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষ: পুলিশসহ আহত ২৫


গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ভাইস চ্যান্সেলর নিয়োগকে কেন্দ্র করে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাঁচ পুলিশসহ ২৫ জন আহত হয়েছে। ১৭ মে রোববার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এ সংঘর্ষ হয়। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। এ নিয়োগের প্রজ্ঞাপন জারির পরপরই তা প্রত্যাখ্যান করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের একটি পক্ষ। এ নিয়ে বৃহস্পতিবার রাত থেকে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। রোববার সকালে পূর্বঘোষিত নবনিযুক্ত ভিসিকে ‘লাল কার্ড’ কর্মসূচি ব্যানারে বিক্ষোভের ডাক দেয় শিক্ষার্থীরা৷ সকালে শিক্ষার্থীরা শহীদ মিনারে জড়ো হলে শুরু হয় পুলিশ-ছাত্রদের মধ্যে সংঘর্ষ। এতে ইট পাটকেলে পাঁচ পুলিশ সদস্যসহ ২০ জন আহত হয়। দুপুর ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং সমস্যা সমাধানে পুলিশ, শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ বৈঠকে বসে।শিক্ষার্থীদের দাবি, ডুয়েটের ভিসি ডুয়েটের অভ্যন্তরীণ শিক্ষকদের মধ্য থেকেই নিয়োগ দিতে হবে। তাদের মতে, ডুয়েটের শিক্ষা ব্যবস্থা, শিক্ষার্থীদের বাস্তবতা, একাডেমিক কাঠামো ও প্রশাসনিক চ্যালেঞ্জ সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষকদের অভিজ্ঞতা ও ধারণা তুলনামূলক বেশি। ফলে ডুয়েটের উন্নয়ন ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নে অভ্যন্তরীণ শিক্ষক থেকে উপাচার্য নিয়োগ অধিক কার্যকর হবে।একাধিক ভিডিওতে দেখা গেছে, সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। শিক্ষার্থীরা বলছেন, বহিরাগতরা এসে হামলা করেছে৷ এতে তাদের ১০ শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে ভর্তি।গাজীপুর সদর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ঘটনাস্থলে রয়েছি। ইটপাটকেলের আঘাতে আমাদের পাঁচ সদস্য আহত হয়েছেন। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

৩ সপ্তাহ আগে

ঢাবি সহকারী প্রক্টর আলোচিত শেহরীন আমিন মোনামির পদত্যাগ

ঢাবি সহকারী প্রক্টর আলোচিত শেহরীন আমিন মোনামির পদত্যাগ


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টরের পদ থেকে অধ্যাপক সাইফুদ্দীন আহমদের পদত্যাগের পর এবার সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি) পদত্যাগ করেছেন।সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের নিজ অ্যাকাউন্টে পোস্ট দিয়ে তিনি বিষয়টি জানান।তার ফেসবুক পোস্টটি তুলে ধরা হলো— I have officially resigned from my position as the Assistant Proctor at the University of Dhaka. শিক্ষকতা পেশার ৭ বছরে (২০২৪) কখনো এক মুহূর্তের জন্য প্রশাসনিক কোনো দায়িত্ব পালোনের ইচ্ছা আমার হয়নি। বিইউপি, জগন্নাথ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন কখনো ভাবিনি আমি প্রশাসনিক কোনো দায়িত্ব নেবো। তবে ২৮ আগস্ট, ২০২৪ এ যখন প্রক্টর স্যার আমাকে কল দিয়ে বললেন, তিনি আমাকে সহকারী প্রক্টর হিসেবে চান, আমি আসলেই অনেক এক্সাইটেড ছিলাম। আমি সামান্য লেকচারার , তার চেয়েও সামান্য একজন মানুষ , এতো বড় দায়িত্ব যা সচরাচর একটু সিনিয়র শিক্ষকরা পান, সেই দায়িত্বে আমি!! একে তো নতুন বাংলাদেশ অনেক আশা, অনেক স্বপ্ন আমাদের সবার চোখে। নিজের দেশ, নিজের আলমা ম্যাটারের জন্য যদি ভালো কিছু করতে পারি, তবে এর চেয়ে সৌভাগ্যের কি হতে পারে! তার উপর আমার ডিপার্টমেন্টের বড় ভাই-স্যার , আমি মানা করবো!???গত ২টি বছর আমি সাইফুদ্দীন স্যারের কাছে থেকে শিখেছে, কীভাবে একজন প্রক্টরকে, অতিমানব মাত্রার ধৈর্য ধরতে হয়, উত্তপ্ত পরিস্থিতি কিভাবে হাসিমুখে নির্বিকার থেকে ট্যেকেল দিতে হয় আর সর্বপরি কীভাবে নিজের আত্মসম্মান সমুন্নত রাখতে হয়। ক্ষমতা থাকা সত্ত্বেও ক্ষমা ও মমতায় তিনি শিক্ষার্থীদের আগলে রেখেছিলেন, ওনার টিম মেম্বার হিসেবে আমরাও তাই করার চেষ্টা করেছি, করছি। আমার টেনিউরে আমি কি করতে পেরেছি, কতটা সফল ছিলাম, এসব হিসাব করবো না। আমি জানিও না, টু বি ট্রু।আমি কেবল জানি একজন অসাধারণ মানুষের নেতৃত্ব, চমৎকার একটি টিমের সঙ্গে একটা অভাবনীয় অভিজ্ঞতা আমার হয়েছে। জুলাই এবং জুলাই পরবর্তী এমন সময় আর সিচুয়েশন আদৌও এই দেশে আর আসবে কিনা আমি জানি না। সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর কোনো প্রক্টর ও তার টিম এমন সিচুয়েশন ফেস করেনি, প্রভাবালি, করবেও নাহ।যাই হোক...It was an absolute honour to serve with my team and under the leadership of our Proctor Saifuddin Ahmed sir. Congratulations to our new Proctor and his team. Wishing this team all the best in carrying out this significant responsibility.

৪ সপ্তাহ আগে

জামিন হলো ৭ মার্চের ভাষণ বাজানোয় গ্রেফতার ইমির

জামিন হলো ৭ মার্চের ভাষণ বাজানোয় গ্রেফতার ইমির


শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আটক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমির জামিন হয়েছে।৩০ এপ্রিল বৃহস্পতিবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে ইমির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু।চলতি বছরের ৭ মার্চ রাত সাড়ে ৯টার দিকে শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে ভাষণ বাজানো কর্মসূচি ঘোষণা করেন শেখ তাসনিম আফরোজ ইমিসহ কয়েকজন। রিকশায় করে মাইকে ভাষণ বাজানোর সময় ডাকসু নেতা এ বি জুবায়ের, মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ, এনসিপির ছাত্রসংগঠন জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক তাহমিদ আল মোদাসসিরসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি দল তাতে বাধা দেয়।এক পর্যায়ে এ বি জুবায়ের ও মোসাদ্দেক আলী রিকশাসহ শেখ তাসনিম আফরোজসহ আরেকজনকে জোর করে ধরে শাহবাগ থানার ভেতরে নিয়ে যান। পরে পুলিশ তাদের আটক করে রাখে। পরদিন রোববার আটক তিনজনকে ‍সন্ত্রাসবিরোধী আইনে শাহবাগ থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারগারে পাঠানো হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে।

১ মাস আগে

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এলো স্বাধীনতা পুরস্কার ২০২৬

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এলো স্বাধীনতা পুরস্কার ২০২৬

২৭ এপ্রিল ২০২৬ রাত ০৯:৫৬:৫৩

ড্যাফোডিলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রতিযোগিতা

ড্যাফোডিলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রতিযোগিতা

২৪ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:১০:১৭

ঢাবিতে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান প্রশাসনের, তদন্ত কমিটি গঠন

ঢাবিতে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান প্রশাসনের, তদন্ত কমিটি গঠন

২৪ এপ্রিল ২০২৬ দুপুর ০১:১৯:১১

কৃষকের অধিকার ও শেকড়ের সন্ধানে ‘উন্মোচন’-এর আত্মপ্রকাশ

কৃষকের অধিকার ও শেকড়ের সন্ধানে ‘উন্মোচন’-এর আত্মপ্রকাশ

১৫ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৪৫:৫৬

ঢাকা পলিটেকনিকে ছাত্রদল-শিবির সংঘর্ষ

ঢাকা পলিটেকনিকে ছাত্রদল-শিবির সংঘর্ষ

৩ মার্চ ২০২৬ রাত ০২:১৮:১৬

ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খানের পদত্যাগ

ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খানের পদত্যাগ

২২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:১৬:৪৭

গকসু ভিপি মৃদুল যোগ দিলেন ছাত্রদলে

গকসু ভিপি মৃদুল যোগ দিলেন ছাত্রদলে

৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:১৪:৫৫

ট্রেন দুর্ঘটনায় রাবি শিক্ষার্থী নিহত

ট্রেন দুর্ঘটনায় রাবি শিক্ষার্থী নিহত

৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৪৬:১৪

জাবি অধ্যাপক নাহরিন ইসলামের বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিত: জাকসু

জাবি অধ্যাপক নাহরিন ইসলামের বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিত: জাকসু

৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:১০:২৫

জবিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, শিক্ষক-সাংবাদিকসহ আহত ৪০

জবিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, শিক্ষক-সাংবাদিকসহ আহত ৪০

৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:২৪

শিরোনাম
চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় মানুষের ফ্রি চক্ষু চিকিৎসা নাটোরে ক্লোন অ্যাপস ব্যবহার করে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেফতার এক ব্যানারে শেখ মুজিব, জিয়াউর রহমান ও তারেক রহমানের ছবি; নেট দুনিয়ায় আলোচনা-সমালোচনার ঝড় মানিকগঞ্জে মেয়ের হাতে বৃদ্ধ মা খুন, আটক ১ উচ্ছেদে ভাঙল ৬১ দোকান, বাড়ল ব্যবসায়ীদের দুশ্চিন্তা হার্টের রিংয়ের নতুন দাম বাস্তবায়নে হাসপাতালগুলোকে ঔষধ প্রশাসনের চিঠি ‘ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনীতি মাটির সঙ্গে মিশে যাবে’ ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ২১ বছরের অপেক্ষা ঘোচাল বাংলাদেশ বিশ্বশান্তিতে শান্তিরক্ষীদের অবদান অনন্য: প্রধানমন্ত্রী আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনের সময় জানাল ইরান স্থানীয় নির্বাচনে আ. লীগের অংশগ্রহণের বিষয়ে যা বললেন আসিফ মাহমুদ ৫০০ কোটি টাকার ফান্ড, তরুণ উদ্যোক্তাদের সুখবর দিলেন অর্থমন্ত্রী অর্থবছরকে ক্যালেন্ডার ইয়ারের সঙ্গে মেলানোর উদ্যোগ চান জামায়াত আমির হামের উপসর্গে ফের প্রাণহানি, মোট মৃত্যু ৬৩১ চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় মানুষের ফ্রি চক্ষু চিকিৎসা নাটোরে ক্লোন অ্যাপস ব্যবহার করে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেফতার এক ব্যানারে শেখ মুজিব, জিয়াউর রহমান ও তারেক রহমানের ছবি; নেট দুনিয়ায় আলোচনা-সমালোচনার ঝড় মানিকগঞ্জে মেয়ের হাতে বৃদ্ধ মা খুন, আটক ১ উচ্ছেদে ভাঙল ৬১ দোকান, বাড়ল ব্যবসায়ীদের দুশ্চিন্তা হার্টের রিংয়ের নতুন দাম বাস্তবায়নে হাসপাতালগুলোকে ঔষধ প্রশাসনের চিঠি ‘ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনীতি মাটির সঙ্গে মিশে যাবে’ ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ২১ বছরের অপেক্ষা ঘোচাল বাংলাদেশ বিশ্বশান্তিতে শান্তিরক্ষীদের অবদান অনন্য: প্রধানমন্ত্রী আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনের সময় জানাল ইরান স্থানীয় নির্বাচনে আ. লীগের অংশগ্রহণের বিষয়ে যা বললেন আসিফ মাহমুদ ৫০০ কোটি টাকার ফান্ড, তরুণ উদ্যোক্তাদের সুখবর দিলেন অর্থমন্ত্রী অর্থবছরকে ক্যালেন্ডার ইয়ারের সঙ্গে মেলানোর উদ্যোগ চান জামায়াত আমির হামের উপসর্গে ফের প্রাণহানি, মোট মৃত্যু ৬৩১