ক্যাটাগরি

সামাজিক মাধ্যম

পরিবেশ সাংবাদিকতায় ‘গ্রিনম্যান অ্যাওয়ার্ড’ পেলেন জিটিভির বার্তা সম্পাদক মাহমুদ সোহেল

পরিবেশ সাংবাদিকতায় ‘গ্রিনম্যান অ্যাওয়ার্ড’ পেলেন জিটিভির বার্তা সম্পাদক মাহমুদ সোহেল


পরিবেশ ও জলবায়ু পরিবর্তন নিয়ে জনসচেতনতা তৈরিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘জাতীয় অ্যাওয়ার্ড গ্রিনম্যান-২০২৬’ পেয়েছেন গাজী টেলিভিশনের (জিটিভি) বার্তা সম্পাদক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মাহমুদুর রহমান (মাহমুদ সোহেল)। তিনি পরিবেশবাদী সংগঠন মেরিন জার্নালিস্ট নেটওয়ার্কের (এমজেএন) সাবেক সভাপতি।বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হয়। পরিবেশ সাংবাদিকতায় অবদানের জন্য প্রতিবছর বিশিষ্ট নাগরিক হিসেবে এই সম্মাননা দেয়া হয়। ‘বিদ্যুৎ ঘাটতি নিরসনে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিত করতে করণীয়’ শীর্ষক আলোচনা সভা ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বাপ্পি সরদার।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আহসান।বিশেষজ্ঞ আলোচক হিসেবে বক্তব্য দেন নলেজ হাব ইনস্টিটিউট ট্রাস্টের চেয়ারম্যান ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের অধ্যাপক ড. আহমেদ কামরুজ্জামান মজুমদার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের নগর পরিকল্পনাবিদ মেহেদী আহসান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. ফরহাদুর রেজা, জাস্ট এনার্জি ট্রানজিশন (অ্যাকশনএইড বাংলাদেশ)-এর ম্যানেজার মো. আবুল কালাম আজাদ এবং সাসটেইনেবল রিসার্চ অ্যান্ড কনসালটেন্সি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও নগর পরিবেশবিদ আবু জোবায়ের।বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর কবির, মিশন গ্রিন বাংলাদেশের নির্বাহী প্রধান আহসান রনি, সবুজ আন্দোলন পরিচালনা পরিষদের মহাসচিব মহসিন সিকদার পাভেল, দ্য আম্পায়ার বে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান হোসাইন বাবু, মাতৃভূমি গ্রুপের অর্থ পরিচালক মো. ফিরোজ আলম এবং বিএম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রবিউল ইসলাম রবি।অনুষ্ঠানে পরিবেশ সচেতনতা তৈরিতে বিশেষ অবদানের জন্য সাতটি প্রতিষ্ঠান ও বিশিষ্ট নাগরিককে ‘জাতীয় অ্যাওয়ার্ড গ্রিনম্যান-২০২৬’ প্রদান করা হয়। তাদের মধ্যে গণমাধ্যমে পরিবেশ ও জলবায়ু বিষয়ক জনসচেতনতা তৈরিতে অবদানের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার পান জিটিভির বার্তা সম্পাদক মাহমুদ সোহেল।প্রায় ২৩ বছরের সাংবাদিকতা জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রিপোর্টিংয়ের মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন মাহমুদ সোহেল। রেডিও, টেলিভিশন, সংবাদপত্র, অনলাইন ও ডিজিটাল—প্রায় সব ধরনের গণমাধ্যমে কাজ করেছেন তিনি। দিগন্ত টিভি, এসএটিভি, এটিএন নিউজ ও আজকের পত্রিকায় সিনিয়র রিপোর্টার হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি দেশ টিভির অনলাইন ইনচার্জ এবং জিটিভির ডিজিটাল প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।সাংবাদিকতা জীবনে অনুসন্ধানী ও জনস্বার্থসংশ্লিষ্ট প্রতিবেদন করতে গিয়ে বিভিন্ন সময়ে মামলা, হয়রানি ও নানা ধরনের চাপের মুখে পড়েছেন মাহমুদ সোহেল। দুর্নীতিবিষয়ক সংবাদ প্রকাশের জেরে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির করা মামলায় একাধিকবার রংপুর আদালতে হাজিরা দিতে হয়েছে তাকে।নানা প্রতিকূলতা ও পেশাগত চ্যালেঞ্জের মধ্যেও মাঠপর্যায়ে কাজ এবং সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অবস্থান থেকে সরে আসেননি তিনি। সহকর্মীদের কাছে মাহমুদ সোহেল একজন সাহসী, সৎ ও আপসহীন সাংবাদিক হিসেবে পরিচিত।বর্তমানে জিটিভির বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ঢাকা রিপোর্টার্স ইউনিটির তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। ঢাকাস্থ যশোর সাংবাদিক ফোরামের আহ্বায়কও তিনি।দীর্ঘ সাংবাদিকতা জীবনের সংগ্রাম ও পরিবেশ সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি হিসেবে ‘গ্রিনম্যান-২০২৬’ প্রাপ্তিকে তার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন সহকর্মীরা।

৬ দিন আগে

রাজধানীতে সংবাদ সংগ্রহকালে গ্রীন টিভির ৩ সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ভাঙচুর, আটক ১

রাজধানীতে সংবাদ সংগ্রহকালে গ্রীন টিভির ৩ সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ভাঙচুর, আটক ১


রাজধানীর উত্তরায় পেশাগত দায়িত্ব পালনকালে গ্রীন টিভির তিন সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে আজমপুর বটতলা রেলগেট এলাকায় এ হামলার ঘটনা ঘটে।সাংবাদিকদের অভিযোগ, একটি অবৈধ নির্মাণসংক্রান্ত সংবাদ সংগ্রহ করতে গেলে কাজী আরিফ হাসান ও আজমীর হোসেন অমিতসহ কয়েকজন তাদের ওপর চড়াও হন। এ সময় সংবাদকর্মীদের মারধর করা হয় এবং তাদের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালানো হয়। একপর্যায়ে তাদের ক্যামেরা ভাঙচুরও করা হয়। হামলায় গ্রীন টিভির সাংবাদিক মো. সজীব প্রান্ত ও আশিক ইলাহিসহ তিন সাংবাদিক আহত হন।খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সাংবাদিকদের উদ্ধার করে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ একজনকে আটক করেছে। এছাড়া অভিযুক্তদের বিরুদ্ধে অতীতে স্বর্ণ চোরাচালানসহ বিভিন্ন অপরাধে পুলিশ ও পিবিআইয়ে মামলা থাকার অভিযোগ তুলেছেন স্থানীয় সাংবাদিকরা, যা বর্তমানে যাচাই-বাছাই করা হচ্ছে।এ বিষয়ে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদ আলম জানিয়েছেন, উভয় পক্ষের বক্তব্য শোনা হয়েছে। সাংবাদিকদের ওপর হামলা ও ক্যামেরা ভাঙচুরের ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সংবাদ সংগ্রহে বাধা প্রদান এবং সাংবাদিকদের ওপর হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় সংবাদকর্মীরা।

২ সপ্তাহ আগে

মতলব উত্তর প্রেসক্লাবের কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

মতলব উত্তর প্রেসক্লাবের কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত


মতলব উত্তর প্রেসক্লাবের নবগঠিত কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ে উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ সভা অনুষ্ঠিত হয়।প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান উদ্দিন ডালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি সফিকুল ইসলাম রানা, সিনিয়র সহ-সভাপতি সুমন সরদার, সাধারণ সম্পাদক সুমন আহমেদ, সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক লিয়াকত হোসাইন ও শাহিন আলম, কোষাধ্যক্ষ গাজী এমদাদুল হক মানিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক শামীম আহমেদ জয়, ক্রীড়া সম্পাদক শাহাদাত হোসেন এবং কার্যকরী সদস্য মাইনুদ্দীন চৌধুরী।বক্তারা বলেন, একটি শক্তিশালী ও দায়িত্বশীল প্রেসক্লাব স্থানীয় সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও মর্যাদা বৃদ্ধির পাশাপাশি এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ড সঠিকভাবে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এ লক্ষ্যে প্রেসক্লাবকে আরও কার্যকর, আধুনিক ও সাংবাদিকবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।এছাড়াও প্রেসক্লাবের সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও সহযোগিতা বজায় রেখে পেশাগত দায়িত্ব পালনের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। মতলব উত্তর উপজেলার বিভিন্ন অনিয়ম, সমস্যা, জনদুর্ভোগ ও সম্ভাবনার বিষয়গুলো বস্তুনিষ্ঠভাবে সংবাদমাধ্যমে তুলে ধরার পাশাপাশি এলাকার উন্নয়ন ও ইতিবাচক কর্মকাণ্ডকে গণমাধ্যমে আরও বেশি প্রচারের বিষয়ে মতামত ব্যক্ত করেন বক্তারা।প্রেসক্লাবের বর্তমান ও ভবিষ্যৎ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কার্যকরী কমিটির সকল সদস্যকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানানো হয়। একই সঙ্গে প্রেসক্লাবের উন্নয়ন ও সাংবাদিকদের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।সভা শেষে প্রেসক্লাবের সার্বিক উন্নয়ন, সদস্যদের পেশাগত মর্যাদা বৃদ্ধি এবং মতলব উত্তরবাসীর কল্যাণে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত সাংবাদিকরা।

৩ সপ্তাহ আগে

একুশে টেলিভিশনে শুরু হচ্ছে নতুন অনুষ্ঠান ‘আইন ও আবাসন’

একুশে টেলিভিশনে শুরু হচ্ছে নতুন অনুষ্ঠান ‘আইন ও আবাসন’


আবাসন খাত, আইন, নিরাপদ বিনিয়োগ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নতুন অনুষ্ঠান ‘আইন ও আবাসন’ শুরু করছে একুশে টেলিভিশন। দেশের আবাসন শিল্পের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সাধারণ মানুষের কাছে সহজ, নির্ভুল ও তথ্যসমৃদ্ধভাবে তুলে ধরতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।আবাসন খাত নিয়ে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্য থেকেই এই অনুষ্ঠানের পরিকল্পনা করেন টেরানোভা ডেভেলপমেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, রিহ্যাবের পরিচালক এবং রিহ্যাব প্রেস অ্যান্ড মিডিয়া স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান তাসনোভা মাহবুব সালাম। তার পরিকল্পনা ও সার্বিক দিকনির্দেশনায় নির্মিত এই আয়োজনের মাধ্যমে আইন, আবাসন ও নিরাপদ বিনিয়োগের বিভিন্ন বিষয় সাধারণ মানুষের কাছে সহজ, নির্ভুল ও তথ্যভিত্তিকভাবে তুলে ধরা হবে।‘আইন ও আবাসন’ অনুষ্ঠানে দেশের আবাসন খাতের বর্তমান বাস্তবতা, বাজার পরিস্থিতি, বিদ্যমান আইন ও নীতিমালা, ফ্ল্যাট ও প্লট কেনার আগে করণীয়, নিরাপদ বিনিয়োগের কৌশল, ক্রেতাদের আইনি অধিকার এবং আবাসন শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। পাশাপাশি উচ্চ সুদের ব্যাংক ঋণ, নির্মাণ ব্যয় বৃদ্ধি, কর কাঠামো, দীর্ঘমেয়াদি হাউজিং ফাইন্যান্স, পরিকল্পিত নগরায়ন, পরিবেশবান্ধব নির্মাণ এবং স্মার্ট হাউজিংয়ের মতো সমসাময়িক বিষয়ও গুরুত্ব পাবে।এছাড়া প্রতিটি পর্বে আবাসন খাতের উদ্যোক্তা, আইন বিশেষজ্ঞ, নীতিনির্ধারক এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও সমাধানের পথ নিয়ে আলোচনা হবে। একই সঙ্গে প্রথমবার বাড়ি বা ফ্ল্যাট কিনতে আগ্রহীদের জন্য থাকবে গুরুত্বপূর্ণ আইনি ও ব্যবহারিক পরামর্শ।একুশে টেলিভিশনের এই নতুন আয়োজন আবাসন খাত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, নিরাপদ বিনিয়োগে উৎসাহ প্রদান এবং আইনভিত্তিক তথ্য প্রচারের মাধ্যমে দর্শকদের জন্য একটি নির্ভরযোগ্য জ্ঞানভিত্তিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

১ মাস আগে

রফিকুল ইসলামের পিতার মৃত্যুতে র‍্যাক-এর শোক প্রকাশ

রফিকুল ইসলামের পিতার মৃত্যুতে র‍্যাক-এর শোক প্রকাশ

৪ জুলাই ২০২৬ দুপুর ০২:১০:০৭

ডিজিটাল মিডিয়া ফোরামের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ডিজিটাল মিডিয়া ফোরামের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৮ জুন ২০২৬ দুপুর ০১:৩৫:৫৮

দ্বিতীয় বছর পেরিয়ে তৃতীয় বছরে দ্যা বিজনেস ডেইলি

দ্বিতীয় বছর পেরিয়ে তৃতীয় বছরে দ্যা বিজনেস ডেইলি

৩ জুন ২০২৬ রাত ১২:৪২:৫৪

কসবায় যানজট নিরসনে উচ্ছেদ অভিযান

কসবায় যানজট নিরসনে উচ্ছেদ অভিযান

১ জুন ২০২৬ বিকাল ০৪:১১:২৬

নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর হামলা, ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা

নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর হামলা, ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা

২২ মে ২০২৬ রাত ১০:৫৭:০৯

টেলিভিশন এডিটরস কাউন্সিলের যাত্রা শুরু, আহ্বায়ক কমিটি গঠন

টেলিভিশন এডিটরস কাউন্সিলের যাত্রা শুরু, আহ্বায়ক কমিটি গঠন

১৫ মে ২০২৬ রাত ০৮:০৯:১৪

এসএসপি নির্বাচন সম্পন্ন: সভাপতি গোলাম ফারুক, সাধারণ সম্পাদক আবু আবিদ

এসএসপি নির্বাচন সম্পন্ন: সভাপতি গোলাম ফারুক, সাধারণ সম্পাদক আবু আবিদ

১৫ মে ২০২৬ সকাল ১১:০৬:২৬

কসবায় ২২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

কসবায় ২২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

১৬ এপ্রিল ২০২৬ রাত ০৭:২১:১০

লন্ডন হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদ ছাড়লেন আকবর হোসেন

লন্ডন হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদ ছাড়লেন আকবর হোসেন

১১ এপ্রিল ২০২৬ দুপুর ১২:৩৭:৪৯

বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব সৈকত, সাধারণ সম্পাদক সানবীর রুপল

বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব সৈকত, সাধারণ সম্পাদক সানবীর রুপল

১৭ মার্চ ২০২৬ সকাল ০৮:২৭:৫১

চাঁদাবাজির কারণে কে আর খান মুরাদকে বহিষ্কার করলো চ্যানেল এস

চাঁদাবাজির কারণে কে আর খান মুরাদকে বহিষ্কার করলো চ্যানেল এস

৪ মার্চ ২০২৬ বিকাল ০৩:১২:২২

1–15 / মোট 17টি সংবাদ | পৃষ্ঠা 1 / 2
শিরোনাম
বাংলাদেশি পণ্য আমদানি বাড়াতে ইন্দোনেশিয়াকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নবীনগরে ছাত্রকে পেটানোয় শিক্ষক থানায় নবীনগরে চিকিৎসকদের অবহেলায় সাপে কাটা রোগীর মৃত্যুর অভিযোগ! পীরগঞ্জে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার উন্নয়ন প্রকল্পে ব্যয় বৃদ্ধি রোধে মাঠপর্যায়ে তদারকি বাড়ানো হচ্ছে বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল প্রধানমন্ত্রীর নেতৃত্বে গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠিত হবে: ড. খন্দকার মারুফ বিমানবন্দর এলাকায় সেন্টার পয়েন্ট শপিং মলের রেস্টুরেন্টে আগুন পেশাগত সহযোগিতা ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ভারত মহাসড়কে স্লিপার বাস চলাচলে হাইকোর্টের নিষেধাজ্ঞা চ্যাম্পিয়ন্স লিগ: মাঠে নামছে বার্সেলোনা, লিভারপুর, পিএসজি ও আর্সেনাল হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা সদস্য নিহত, আহত ১ ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা একটি ঘৃণ্য অপরাধ: রিজভী পলিথিন-প্লাস্টিক ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশি পণ্য আমদানি বাড়াতে ইন্দোনেশিয়াকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নবীনগরে ছাত্রকে পেটানোয় শিক্ষক থানায় নবীনগরে চিকিৎসকদের অবহেলায় সাপে কাটা রোগীর মৃত্যুর অভিযোগ! পীরগঞ্জে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার উন্নয়ন প্রকল্পে ব্যয় বৃদ্ধি রোধে মাঠপর্যায়ে তদারকি বাড়ানো হচ্ছে বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল প্রধানমন্ত্রীর নেতৃত্বে গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠিত হবে: ড. খন্দকার মারুফ বিমানবন্দর এলাকায় সেন্টার পয়েন্ট শপিং মলের রেস্টুরেন্টে আগুন পেশাগত সহযোগিতা ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ভারত মহাসড়কে স্লিপার বাস চলাচলে হাইকোর্টের নিষেধাজ্ঞা চ্যাম্পিয়ন্স লিগ: মাঠে নামছে বার্সেলোনা, লিভারপুর, পিএসজি ও আর্সেনাল হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা সদস্য নিহত, আহত ১ ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা একটি ঘৃণ্য অপরাধ: রিজভী পলিথিন-প্লাস্টিক ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর