সাউথ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন চাঁদপুরের মতলব উত্তরের মো. জামাল হোসেন (জামাল মিয়া)। এ ঘটনায় তার দোকানের এক কর্মচারীও গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতের বাবা মো. ছিডু মিয়া বেপারী বিষয়টি নিশ্চিত করেছেন।নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামাল মিয়া উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের সিপাই কান্দি গ্রামের বাসিন্দা ছিলেন। প্রায় চার-পাঁচ বছর আগে জীবন-জীবিকার তাগিদে সাউথ আফ্রিকায় পাড়ি জমান জামাল হোসেন। সেখানে দীর্ঘদিনের কষ্টার্জিত অর্থ দিয়ে একটি ভ্যারাইটি সুপারশপ প্রতিষ্ঠা করেন তিনি। নিজেই দোকানটি পরিচালনার পাশাপাশি একজন কর্মচারী নিয়োগ দিয়ে ব্যবসা চালিয়ে আসছিলেন।গত ৯ সেপ্টেম্বর দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে সাউথ আফ্রিকার স্থানীয় সময় একদল সন্ত্রাসী তার দোকানে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীদের গুলিতে ঘটনাস্থলেই জামাল হোসেন নিহত হন। একই ঘটনায় দোকানে থাকা এক কর্মচারীও গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।জামাল হোসেনের মৃত্যুতে তার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তিনি বাবা মো. ছিডু মিয়া বেপারী, মা খুকুমণি, স্ত্রী মাজেদা বেগম এবং তিন সন্তান রেখে গেছেন। তার সন্তানদের মধ্যে ছেলে বায়েজিদের বয়স ৮ বছর, মেয়ে সিনথিয়ার ৩ বছর এবং সামিরা আক্তারের বয়স ২ বছর। এছাড়া তিনি তিন ভাই ও এক বোনসহ অসংখ্য স্বজন রেখে গেছেন।নিহতের বাবা মো. ছিডু মিয়া বেপারী বলেন, পরিবারের স্বচ্ছলতার জন্য তাঁর ছেলে বিদেশে গিয়ে নিজের কষ্টার্জিত অর্থে ব্যবসা গড়ে তুলেছিলেন। কিন্তু সন্ত্রাসীদের গুলিতে তাঁকে হারিয়ে পুরো পরিবার এখন নিঃস্ব হয়ে পড়েছে।তিনি দ্রুত সরকারি নিয়ম অনুযায়ী তার ছেলের মরদেহ দেশে ফিরিয়ে এনে নিজ গ্রামের বাড়ি সিপাই কান্দিতে দাফনের ব্যবস্থা করার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।তিনি আরও বলেন, নিহতের পরিবার যেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান-সংক্রান্ত সরকারি নিয়ম অনুযায়ী দাফনসহ প্রাপ্য আর্থিক সহায়তা ও ক্ষতিপূরণ পায়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার। একই সঙ্গে সাউথ আফ্রিকার প্রচলিত আইনে তাঁর ছেলেকে হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।নিহতের স্বজনদের আহাজারিতে সিপাই কান্দি গ্রামের বাড়িতে নেমে এসেছে শোকের মাতম। ছোট্ট তিন সন্তান বাবাকে হারিয়ে নির্বাক। স্বজনদের প্রশ্ন—যে বাবা সন্তানদের ভবিষ্যৎ গড়তে হাজার হাজার মাইল দূরে পাড়ি জমিয়েছিলেন, সেই বাবাই এখন আর কোনোদিন সন্তানদের কাছে ফিরে আসবেন না।এদিকে নিহত জামাল হোসেনের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং তার পরিবারের পাশে দাঁড়াতে সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও প্রবাসী কল্যাণ কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন পরিবারের সদস্যরা।মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, “বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পারলাম। বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছি। নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং পরিবারের পাশে দাঁড়ানোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় সহযোগিতার উদ্যোগ নেওয়া হবে।”
৩ ঘন্টা আগে
ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিবিসিসিআই) ডিরেক্টর নির্বাচিত হয়েছেন এমএইচ গ্লোবাল গ্রুপের চিফ কমার্শিয়াল অফিসার জহিরুল ইসলাম (সিআইপি)। দূরদর্শী নেতৃত্ব, কৌশলগত ব্যবসায়িক দক্ষতা এবং আন্তর্জাতিক বাজারের উন্নয়নে নিরলস প্রচেষ্টার জন্য তিনি সুপরিচিত। গত মঙ্গলবারের এই নির্বাচন বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্য জোরদার এবং ব্যবসায়ের নতুন দুয়ার উন্মোচনে এক বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।_বিবিসিসিআই’র ডিরেক্টর নির্বাচিত হওয়ার পাশাপাশি জহিরুল ইসলাম প্রতিষ্ঠানটির অন্যতম শীর্ষ সম্মাননায় ভূষিত হয়েছেন। এছাড়াও, এমএইচ গ্লোবাল গ্রুপের চেয়ারম্যান ক্যাপ্টেন এ কে এম গোলাম কিবরিয়া (সিআইপি) এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) গোলাম মোর্তুজা (সিআইপি) উভয়কে আনুষ্ঠানিকভাবে বিবিসিসিআই’র লাইফটাইম মেম্বার' (আজীবন সদস্য) হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।এই স্বীকৃতি ক্যাপ্টেন কিবরিয়া এবং গোলাম মোর্তুজার আজীবন অবদান, দূরদর্শী উদ্যোক্তা মানসিকতা এবং সীমান্ত পেরিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের ধারাবাহিক প্রতিশ্রুতিকে ত্বরান্বিত করে। উভয়ের দক্ষ পরিচালনায় এমএইচ গ্লোবাল গ্রুপ করপোরেট উৎকর্ষতা, নৈতিক শাসন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে সম্প্রসারণের মাধ্যমে এখন একটি বৈশ্বিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।এ বিষয়ে জহিরুল ইসলাম বলেন, "এই মুহূর্তটি ব্যক্তিগতভাবে আমার জন্য অত্যন্ত আনন্দের এবং আমাদের পুরো প্রতিষ্ঠানের জন্য এক ঐতিহাসিক মাইলফলক। বিবিসিসিআই’র পরিচালনা পর্ষদে নির্বাচিত হওয়া আমাদের দ্বি-পাক্ষিক ব্যবসায়িক সম্পর্ককে আরও দৃঢ় করার সুযোগ দেবে। একই সাথে আমাদের চেয়ারম্যান এবং সিইও মহোদয়ের আজীবন সদস্যপদ লাভ এমএইচ গ্লোবাল গ্রুপকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের ব্যবসায়িক সম্পর্কের এক বিশ্বস্ত সেতু হিসেবে প্রতিষ্ঠিত করে।"বিবিসিসিআই আন্তর্জাতিক বাণিজ্য, বিনিয়োগ ও কৌশলগত অংশীদারিত্ব বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। এই যাত্রায় এমএইচ গ্লোবাল গ্রুপ বাংলাদেশ-যুক্তরাজ্য বাণিজ্য সম্পর্কের নতুন ভবিষ্যৎ নির্মাণে আরও সক্রিয় ও প্রভাবশালী ভূমিকা পালন করতে প্রতিশ্রুতিবদ্ধ।
২৩ ঘন্টা আগে
সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চার প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে তায়েফ থেকে জেদ্দা যাওয়ার পথে আল-খুরমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।বিমানবন্দরের উদ্দেশ্যে যাওয়া প্রবাসীদের বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়লে ঘটনাস্থলেই চালকসহ চারজনের মৃত্যু হয়। নিহতরা সবাই সিলেটের বাসিন্দা বলে জানা গেছে। এরমধ্যে দুজনের পরিচয় শনাক্ত হয়েছে। জেলার কানাইঘাট উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের লামার তালুক গ্রামের আব্দুল করিম ও খালিদ আহমদ। জানা গেছে, দীর্ঘদিন সৌদি আরবে থাকার পর দেশে ফেরার প্রস্তুতি নিয়েছিলেন তারা। দেশে ফেরার জন্য বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। কিন্তু জেদ্দা বিমানবন্দরে পৌঁছানোর আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তারা। প্রবাসীর মৃত্যুর খবরে নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের মরদেহ দেশে ফেরত আনার বিষয়ে পরিবারের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। দুই প্রবাসীর মৃত্যুর খবর নিশ্চিত করে স্থানীয় ইউপি চেয়ারম্যান লোকমান উদ্দিন জানান, খবরটি অত্যন্ত মর্মান্তিক। তিনি বলেন, দুই প্রবাসীর মৃত্যুর খবর পাওয়ার পর আমি তাদের পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে বাড়িতে গিয়েছি। পরিবার দুটির জন্য এটি অপূরণীয় ক্ষতি। চলতি বছরের জুন মাসে কাতারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসীর মৃত্যু হয়। সেই শোকের রেশ কাটতে না কাটতেই জুলাই মাসে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আরও একজন কানাইঘাট প্রবাসীর মৃত্যু হয়।
২ দিন আগে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করে উদযাপিত হলো ৪০তম ফোবানা সম্মেলন। ৪, ৫ ও ৬ সেপ্টেম্বর তিনদিনব্যাপী এই উদযাপনের আয়োজন করেন ফেডারেশন অব বাংলাদেশী এসোসিয়েশন ইন নর্থ আমেরিকা।সংগঠনের আহ্বায়ক নুরুল আমিন বাবু, প্রধান পৃষ্ঠপোষক শফিকুল আলম ও সদস্য সচিব মঞ্জুর কাদেরের আয়োজনে আয়োজনের উদ্বোধন করেন কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা ড. নুরুন নবী। কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান জাকারিয়া চৌধুরীর সভাপত্বিতে এক্সেকিউটিভ সেক্রেটারি দেওয়ান মনিরুজ্জামানের সার্বিক নির্দেশনায় ও উপস্থাপিকা শারমিন সিরাজ সোনিয়ার পরিচালনায়,যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের লং আইল্যান্ড সিটির " Evangel ChristianCenter " এ হাজারো দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। দেশ বিদেশের শত শত জনপ্রিয় শিল্পীবৃন্দ যেমন-আঁখি আলমগীর, প্রিয়দর্শনী মৌসুমী, বিন্দু কনা, শাহ মাহামুব, শিশু শিল্পী সাগ্নিক মজুমদার ও লালন শিল্পী মেলাল করিমসহ অনেকে এতে গান পরিবেশ করেন। অভিনেত্রী লুৎফুন নাহার লতার কবিতা আবৃত্তির মধ্য দিয়ে এবারের ফোবানা সম্মেলনটি ছিল খুবই আনন্দদায়ক ও উপভোগ্য। বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে আগত অনেক বরেণ্য গুণী ব্যাক্তি এ আয়োজনে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ড. সিদ্দিকুর রহমান, যুক্তরাষ্ট্রের হাজি আব্দুল কাদের মিয়া,আলী কবির চান, সাংবাদিক ও লেখক জনাব দস্তগীর আহমেদ, আব্দুল হামিদ, এইচ এম ইকবালসহ আরো অনেকে।
৩ দিন আগে