ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ১৪ মে ২০২৬ রাত ০৮:০৫:২৪
ভাঙ্গুড়ায় সিসিডিবির উদ্যোগে আলোচনা সভা ও কৃষি মেলা অনুষ্ঠিত
পাবনার ভাঙ্গুড়ায় সিসিডিবি-সিপিআরপি জালালপুর পাবনার সহযোগিতায় আলোচনা সভা ও কৃষি মেলা অনুষ্ঠিত হয়েছে। ভাঙ্গুড়া উপজেলার শান্তিনগর মহিলা সমবায় সমিতির উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে পৌরসভার মাস্টারপাড়ায় এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মাওলানা আলী আছগার। বিশেষ অতিথি ছিলেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান।
মেলায় সমিতির সদস্যরা নিজেদের আঙিনায় সার ও কীটনাশকমুক্তভাবে উৎপাদিত বিভিন্ন ধরনের শাকসবজি ও ফলমূল প্রদর্শন করেন। এ ছাড়া অনুষ্ঠানে তিনজন শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাজেদা খাতুন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ভাঙ্গুড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সিসিডিবি-সিপিআরপি জালালপুর পাবনার এরিয়া ম্যানেজার রিচার্ড দোবে, প্রোগ্রাম অফিসার পাত্রাস মুর্মু, সিসিডিবি এমএফপি ভাঙ্গুড়া শাখার শাখা ব্যবস্থাপক ইন্দ্রজিত রায়, সিসিডিবির ভাঙ্গুড়া উপজেলা নেটওয়ার্ক কমিটির সভানেত্রী সাধনা রাণী, সম্পাদিকা মালা রাণী এবং শান্তিনগর মহিলা সমবায় সমিতির সভানেত্রী আইরিন খাতুনসহ সমিতির সদস্যরা।