ক্যাটাগরি

সামাজিক মাধ্যম

৩০ সেকেন্ডে ৩৪ বার ছুরিকাঘাত, মুখোশধারীর হামলায় নিহত শিক্ষিকা

৩০ সেকেন্ডে ৩৪ বার ছুরিকাঘাত, মুখোশধারীর হামলায় নিহত শিক্ষিকা


মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে ৩৪ বার ছুরিকাঘাত। এক মুখোশধারী যুবকের হামলায় প্রাণ হারালেন ২৯ বছর বয়সী এক শিক্ষিকা। ৪ আগস্ট মঙ্গলবার ওই যুবকের ছুরিকাঘাতে মারাত্মকভাবে আহত হওয়া শিক্ষিকাকে উদ্ধার করে আল ফালাহ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। ভারতের হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে একটি বেসরকারি স্কুলের ভেতরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান চিৎকার শুনে বাইরে এসে দেখেন যে মুখ ঢাকা আতায়ী ওই শিক্ষিকার ওপর ছুরি নিয়ে হামলা চালাচ্ছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, অভিযুক্ত যুবক স্কুলে ঢুকে শিক্ষিকাকে ডাকার পর সংকেত দিয়ে বাইরে আসতে বলে এবং দেখা হতেই তার গলা চেপে ধরে টেনে নিয়ে মুখ, ঘাড়, বুক ও পেটে একাধিকবার আঘাত করতে থাকে। বাধা দিতে গেলে হামলাকারী উল্টো প্রশাসনিক কর্মকর্তার দিকে তেড়ে আসে এবং পরবর্তীতে নম্বর প্লেটহীন একটি মোটরসাইকেলে চেপে পালিয়ে যায়।হত্যার শিকার শিক্ষিকার নাম সন্ধ্যা, এবং এই ঘটনার দুই ঘণ্টার মধ্যে পুলিশ ২১ বছর বয়সী অভিযুক্ত যুবক অমিতকে গ্রেপ্তার করে। প্রাথমিক তদন্তে জানা গেছে যে কোট গ্রামের বাসিন্দা অমিত দীর্ঘদিন ধরে সন্ধ্যাকে উত্ত্যক্ত করে আসছিল। কয়েক দিন আগে সন্ধ্যার দায়ের করা ইভটিজিংয়ের অভিযোগের প্রেক্ষিতে অমিত প্রকাশ্যে ক্ষমা চাইলেও ভেতরে প্রতিহিংসা লালন করছিল এবং সেই প্রতিশোধ নিতেই এই নির্মম ঘটনা ঘটিয়েছে বলে পুলিশের কাছে স্বীকার করেছে।সূত্র: এনডিটিভি

৯ ঘন্টা আগে

ওবায়দুল কাদেরসহ ৭ আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে যুক্তিতর্ক শুরু হচ্ছে আজ

ওবায়দুল কাদেরসহ ৭ আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে যুক্তিতর্ক শুরু হচ্ছে আজ


জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ যুবলীগ ও ছাত্রলীগের সাত শীর্ষ নেতার বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু হচ্ছে ।৪ আগস্ট মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ মামলার যুক্তিতর্ক উপস্থাপন করা হবে।আদালত সূত্রে জানা গেছে, প্রথমে রাষ্ট্রপক্ষ (প্রসিকিউশন) তাদের যুক্তি উপস্থাপন করবে। এরপর আসামিপক্ষ নিজেদের বক্তব্য তুলে ধরবে।মামলার অন্য আসামিরা হলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান। মামলার সাত আসামিই পলাতক।চলতি বছরের ২২ জানুয়ারি সাত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-২। পরে গত ২ আগস্ট মামলাটির সাক্ষ্যগ্রহণ পর্ব শেষ হয়। এ মামলায় তদন্ত কর্মকর্তাসহ মোট ২৮ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।

৯ ঘন্টা আগে

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায়‘ছাগলকাণ্ডে’র মতিউরের বিচার শুরু

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায়‘ছাগলকাণ্ডে’র মতিউরের বিচার শুরু


জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এ মামলায় আনুষ্ঠানিক বিচার শুরু হলো। ৩ আগস্ট সোমবার ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি এম তারিকুল কবীরের আদালত এ আদেশ দেন। একইসঙ্গে আগামী ১৪ সেপ্টেম্বর সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করেছেন। দুদক প্রসিকিউটর মীর আহম্মেদ আলী সালাম এ তথ্য নিশ্চিত করেছেন। এদিন কারাগার থেকে আসামি মতিউরকে আদালতে আনা হয়। এ সময় তাকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় রাখা হয়। পরে তাকে আদালতে তোলা হয়। এসময় তার বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনানো হয়। তিনি দোষী না নির্দোষ জানতে চাইলে, মতিউর রহমান নিজেকে নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রার্থনা করেন। পরে আদালত তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। এরপর মতিউর রহমানের জামিন চেয়ে শুনানি করেন অ্যাডভোকেট আনোয়ার জাহিদ ভূঁইয়া ও মো. বোরহান উদ্দিন ৷ দুদক প্রসিকিউটর মীর আহম্মেদ আলী সালাম জামিনের বিরোধিতা করেন। পরে আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করেন।দুর্নীতি দমন কমিশনের (দুদক) দাখিল করা চার্জশিটে বলা হয়েছে, মতিউর রহমান তার সম্পদ বিবরণীতে ১ কোটি ২৪ লাখ ২৫ হাজার ২১১ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। এছাড়া সরকারি ক্ষমতার অপব্যবহার, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ৫ কোটি ৪০ লাখ ৯৭ হাজার ৬৭২ টাকার আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।২০২৪ সালে ‎কোরবানির জন্য ১৫ লাখ টাকা দিয়ে একটি ছাগল কিনতে গিয়ে আলোচনায় আসেন মুশফিকুর রহমান ইফাত নামের এক যুবক। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা শুরু হয়। বলা হয়, তার বাবা এনবিআর সদস্য এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মতিউর রহমান।‎এরপর আলোচনা চলে মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের কোথায় কী পরিমাণ সম্পদ রয়েছে এসব নিয়ে। এসব আলোচনার মধ্যে একের পর এক বেরিয়ে আসতে থাকে মতিউর পরিবারের বিপুল বিত্তবৈভবের চাঞ্চল্যকর তথ্য।‎‎পরে ওই বছরের ৪ জুন মতিউর ও তার পরিবারের সদস্যদের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অনুসন্ধানের নামে দুদক। অনুসন্ধানে মতিউর ও তার পরিবারের সদস্যদের নামে ৬৫ বিঘা জমি, আটটি ফ্ল্যাট, দুটি রিসোর্ট ও পিকনিক স্পট এবং তিনটি শিল্পপ্রতিষ্ঠানের তথ্য পায় দুদক। মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ব্যাংক হিসাব, মোবাইল ফোনে আর্থিক সেবার হিসাব ও শেয়ারবাজারের বিও হিসাব ক্রোক করা হয়।

১ দিন আগে

দুবাই আদালত থেকে শর্তসাপেক্ষে জামিনে মুক্ত বেনজীর

দুবাই আদালত থেকে শর্তসাপেক্ষে জামিনে মুক্ত বেনজীর


দুবাইয়ে গ্রেপ্তারের পর শর্ত সাপেক্ষে জামিনে মুক্তি পেয়েছেন বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) একটি আদালত ২৭ জুলাই তার জামিন আবেদন মঞ্জুর করেন।পরে ৩০ জুলাই প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তিনি কারামুক্ত হন।কারামুক্তির পর বেনজীর আহমেদ এশিয়া পোস্টকে বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী তিনি জামিনে মুক্তি পেয়েছেন এবং শারীরিকভাবে সুস্থ আছেন। তবে চলমান আইনি প্রক্রিয়া নিয়ে এ মুহূর্তে বিস্তারিত মন্তব্য করতে চাননি।দুবাইয়ের একাধিক সূত্র জানায়, জামিনের ক্ষেত্রে আদালত কয়েকটি শর্ত আরোপ করেছেন।এর মধ্যে বেনজীর আহমেদের পাসপোর্ট আদালতের হেফাজতে থাকবে এবং আদালতের অনুমতি ছাড়া তিনি সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে পারবেন না।সূত্রগুলোর দাবি, বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো প্রত্যর্পণসংক্রান্ত নথি ও অন্যান্য আইনি বিষয় আদালতে উপস্থাপন করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত শর্ত সাপেক্ষে তাকে জামিন দেওয়ার সিদ্ধান্ত নেন। তবে এ বিষয়ে দুবাই কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি।বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা মন্তব্য করতে রাজি হননি।এর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলার পরিপ্রেক্ষিতে দুবাইয়ে বেনজীর আহমেদকে গ্রেপ্তার করা হয়। দুবাই পুলিশের সহায়তায় এবং আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহযোগিতায় তাকে আটক করা হয়। ১২ জুন এক চিঠির মাধ্যমে বাংলাদেশ কর্তৃপক্ষকে বিষয়টি জানায় দুবাই পুলিশ। বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে একাধিক মামলা করেছে দুদক।এসব অভিযোগের তদন্তের অংশ হিসেবে তার বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে আইনি পদক্ষেপ নেওয়া হয়।বেনজীর আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালকের দায়িত্বে ছিলেন।২০২১ সালের ডিসেম্বরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র র‌্যাবের সাত বর্তমান ও সাবেক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। ওই তালিকায় বেনজীর আহমেদের নামও ছিল।২০২৪ সালে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে এলে তদন্ত শুরু করে দুদক। তদন্ত শুরুর সময় তিনি দেশ ত্যাগ করেন। পরে তার বিরুদ্ধে একাধিক মামলা হয় এবং আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

২ দিন আগে

জামাইয়ের হাতে স্ত্রী-শাশুড়ি খুন

জামাইয়ের হাতে স্ত্রী-শাশুড়ি খুন

২ আগস্ট ২০২৬ দুপুর ০১:৫৮:১৫

শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড দিয়েছেন আদালত

শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড দিয়েছেন আদালত

২ আগস্ট ২০২৬ দুপুর ০১:৪০:৪৪

র‌্যাবের ‘আয়নাঘরে’ স্বরাষ্ট্রমন্ত্রীকেও রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর

র‌্যাবের ‘আয়নাঘরে’ স্বরাষ্ট্রমন্ত্রীকেও রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর

১ আগস্ট ২০২৬ দুপুর ০২:৩৬:৫২

মিথ্যা ঘোষণায় আমদানি নিষিদ্ধ পণ্য: ঢাকার এয়ারফ্রেইটে কোটি টাকার ১০১ কার্টন জব্দ

মিথ্যা ঘোষণায় আমদানি নিষিদ্ধ পণ্য: ঢাকার এয়ারফ্রেইটে কোটি টাকার ১০১ কার্টন জব্দ

৩০ জুলাই ২০২৬ রাত ১১:১৭:৫৫

শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার

শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার

২৯ জুলাই ২০২৬ বিকাল ০৩:০২:৩৩

দুদকের মামলায় সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

দুদকের মামলায় সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

২৮ জুলাই ২০২৬ দুপুর ১২:০৯:০৫

শাপলা চত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা

শাপলা চত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা

২৭ জুলাই ২০২৬ সকাল ১১:৩৫:৩৯

নারায়ণগঞ্জে সাফিয়া হত্যা মামলায় রুবেল প্রধানের মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জে সাফিয়া হত্যা মামলায় রুবেল প্রধানের মৃত্যুদণ্ড

২৬ জুলাই ২০২৬ বিকাল ০৫:৩৩:৪৬

কাউন্সিলর একরাম হত্যা: হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল

কাউন্সিলর একরাম হত্যা: হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল

২৬ জুলাই ২০২৬ দুপুর ০২:১৭:৪৯

গাজীপুর ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

গাজীপুর ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

২৩ জুলাই ২০২৬ বিকাল ০৫:০৮:৫০

কসবায় উত্তরা ব্যাংক কর্মকর্তা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

কসবায় উত্তরা ব্যাংক কর্মকর্তা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

২৩ জুলাই ২০২৬ বিকাল ০৫:০১:০৭

1–15 / মোট 136টি সংবাদ | পৃষ্ঠা 1 / 10
শিরোনাম
হালুয়াঘাটে অতিবৃষ্টিতে দুই শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান বন্ধ তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর প্রচেষ্টায় স্বাস্থ্য সেবায় নতুন দিগন্ত গোপালগঞ্জে ৫ আগস্ট ঘিরে বাড়তি নিরাপত্তা, মাঠে ৫ প্লাটুন বিজিবি আনোয়ারায় তিন সার কারখানায় উৎপাদন ব্যাহত, আমন মৌসুমে সরবরাহ নিয়ে শঙ্কা ৫ আগস্ট হাসিনার বক্তব্য ইস্যুতে মুখ খুলল ভারত জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, দল বা ব্যক্তির নয়: প্রধানমন্ত্রী গণঅভ্যুত্থানে গড়ে ওঠা ঐক্য অটুট রাখতে হবে: প্রধামনন্ত্রী কৃষি কার্ড: ডিসেম্বরের মধ্যে কৃষকদের তালিকা প্রণয়নের নির্দেশ মালয়েশিয়ায় সহকর্মীদের সংঘর্ষের জেরে ৩ বাংলাদেশি নিহত, আহত ১ হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০১৯ হালুয়াঘাটে অতিবৃষ্টিতে দুই শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান বন্ধ তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর প্রচেষ্টায় স্বাস্থ্য সেবায় নতুন দিগন্ত গোপালগঞ্জে ৫ আগস্ট ঘিরে বাড়তি নিরাপত্তা, মাঠে ৫ প্লাটুন বিজিবি আনোয়ারায় তিন সার কারখানায় উৎপাদন ব্যাহত, আমন মৌসুমে সরবরাহ নিয়ে শঙ্কা ৫ আগস্ট হাসিনার বক্তব্য ইস্যুতে মুখ খুলল ভারত জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, দল বা ব্যক্তির নয়: প্রধানমন্ত্রী গণঅভ্যুত্থানে গড়ে ওঠা ঐক্য অটুট রাখতে হবে: প্রধামনন্ত্রী কৃষি কার্ড: ডিসেম্বরের মধ্যে কৃষকদের তালিকা প্রণয়নের নির্দেশ মালয়েশিয়ায় সহকর্মীদের সংঘর্ষের জেরে ৩ বাংলাদেশি নিহত, আহত ১ হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০১৯