শাহপরান কসবা আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬ দুপুর ১২:৩৩:২৩
কসবা থানায় ১৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয় বিষয়টি আজ ২৬ এপ্রিল ২০২৬ সকালে প্রেস রিলিজ করে নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, ২৫ এপ্রিল ২০২৬ রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে কসবা থানার এসআই মোঃ ফারুক হোসেন সঙ্গীয় ফোর্সসহ থানার আওতাধীন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে কসবা থানাধীন ১০নং বায়েক ইউনিয়নের চারুয়া মধ্যপাড়া এলাকায় হাজী সোলেমানের বসতবাড়ির উত্তর পাশে ইটের সলিং রাস্তার উপর অভিযান চালানো হয়।
এ সময় মোঃ জামশেদ ওরফে জমসেদ (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার শশীদল ইউনিয়নের নারায়ণপুর (উত্তরপাড়া) এলাকার বাসিন্দা। আটককৃতের দখল ও হেফাজত থেকে ১৬ কেজি গাঁজা এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকার মাধ্যমে উদ্ধারকৃত মালামাল জব্দ করা হয়।
এ ঘটনায় কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(গ)/৩৮ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। যার এফআইআর নম্বর ৬৪, তারিখ ২৬ এপ্রিল ২০২৬ এবং জিআর নম্বর ১৬৮।
কসবা থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।