ক্যাটাগরি

সামাজিক মাধ্যম

টেলিগ্রামভিত্তিক অনলাইন প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রামভিত্তিক অনলাইন প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার


টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে ভুয়া চাকরির প্রস্তাব দিয়ে অধিক মুনাফার প্রলোভনে অর্থ আত্মসাৎকারী সংঘবদ্ধ অনলাইন প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে কিশোরগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন—কিশোরগঞ্জের নিকলীর দামপাড়া এলাকার মো. জুলহাস উদ্দিন (৩৯) এবং করিমগঞ্জের গুনধর এলাকার প্রহড় (২৮)।সিআইডি জানায়, ২০২৫ সালের ২৪ আগস্ট বাদী মেহেদি হক নিয়নকে টেলিগ্রামের মাধ্যমে ‘Zales’ নামের একটি প্রতিষ্ঠানে চাকরির প্রস্তাব দেয় প্রতারক চক্রটি। পরে ফিশিং লিংকের মাধ্যমে তাকে ভুয়া ওয়েবসাইটে যুক্ত করা হয়। শুরুতে অনলাইনে অর্ডার সম্পন্নের মাধ্যমে কমিশনের সুযোগ দেওয়া হলেও পরে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে বিভিন্ন অঙ্কের টাকা বিনিয়োগে প্রলুব্ধ করা হয়।একপর্যায়ে ৯০টি অর্ডার সম্পন্নের কথা বলে বিভিন্ন ধাপে টাকা জমা দিতে বলা হয়। অ্যাকাউন্টে মুনাফার টাকা প্রদর্শন করে তা উত্তোলনের জন্য নানা অজুহাতে আরও অর্থ নেওয়া হয়। এভাবে বিভিন্ন ব্যাংক হিসাবে একাধিক দফায় বাদীর কাছ থেকে মোট ৯৪ লাখ ১৯ হাজার টাকা হাতিয়ে নেয় চক্রটি।এ ঘটনায় গত ৩ জানুয়ারি পল্টন থানায় মামলা করেন ভুক্তভোগী। তদন্তভার পাওয়ার পর সিআইডি গোয়েন্দা তথ্য ও বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে চক্রের সদস্যদের শনাক্ত করে। এরই মধ্যে এ মামলায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।সিআইডি জানায়, সর্বশেষ অভিযানে মামলার ১৯ নম্বর এজাহারনামীয় আসামি জুলহাস উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপর আসামি প্রহড়কেও গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার দুজনকে রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

১ দিন আগে

ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই ভাইরাল হামিদুল গ্রেফতার

ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই ভাইরাল হামিদুল গ্রেফতার


ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে পার্কিং নিয়ে তর্কাতর্কির জেরে ফাঁকা রাস্তায় দুই রাউন্ড গুলি ছোড়া আলোচিত যুবক মোঃ হামিদুল গাজীকে (৪১) গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় ব্যবহৃত রিভলবার ও খয়েরি রঙের সিএইচআর প্রাইভেটকারটি উদ্ধার করা হয়।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী জানান, গত ১৭ আগস্ট রাতে ভাঙ্গা হাইওয়ে থানার সামনে ক্ষমতার দাপট দেখাতে হামিদুল গুলি ছুড়ে পালিয়ে যান। ঘটনার ভিডিও ভাইরাল হলে আলোড়ন সৃষ্টি হয়।গত ১৫ সেপ্টেম্বর ঢাকার বনানী থেকে তাকে গ্রেফতার করে ভাঙ্গা থানা পুলিশ ও র‍্যাব-১। পরে তার স্বীকারোক্তিতে মুন্সীগঞ্জের লৌহজংয়ে নিজ বাড়ির পরিত্যক্ত টয়লেট থেকে একটি ২২ বোর রিভলবার উদ্ধার করা হয়।হামিদুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৯টি মামলা রয়েছে, যার ৮টিই মাদকের। জুট ব্যবসার আড়ালে তিনি মাদক কারবারে জড়িত বলে ধারণা পুলিশের। আসামিকে আদালতে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

২ দিন আগে

বিএনপি কর্মীর মৃত্যু: হাসিনা-জয়সহ ১২৫ জনের নামে মামলা

বিএনপি কর্মীর মৃত্যু: হাসিনা-জয়সহ ১২৫ জনের নামে মামলা


জুলাই আন্দোলনের সময় রাজধানীর খিলগাঁও এলাকায় জাহিদ হোসেন রাব্বী নামে বিএনপির কর্মী নিহতের ঘটনায় শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ১২৫ জনের নামে ঢাকার একটি আদালতে মামলা দায়ের করা হয়েছে।ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকির আদালতে গত মঙ্গলবার নিহত রাব্বীর মামা ও খিলগাঁও থানার ঝিলপাড় ইউনিটের যুবদলের সদস্য নাঈম কলিমুল্লাহ সরকার মামলার আবেদন করেন।বুধবার (১৭ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারি মো. রিপন মিয়া মামলার বিষয়টি নিশ্চিত করেন।তিনি বলেন, ‘আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অভিযোগের বিষয়ে তদন্ত করে আগামী ২ নভেম্বর মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।বাকি আসামিদের মধ্যে রয়েছেন—আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও হাসিনা সরকারের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, উপদেষ্টা সালমান এফ রহমান, নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী, আইনমন্ত্রী আনিসুল হক, পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, প্রসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, শাজাহান খান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ড. আব্দুর রাজ্জাক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাবেক পরিবেশ ও বন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন।সাবেক অর্থমন্ত্রী লোটাস কামাল, সাবেক তিন প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, মোহাম্মদ. এ আরাফাত, জুনাইদ আহমেদ পলক, সাবেক তিন সিটি মেয়র শেখ ফজলে নূর তাপস, আতিকুর রহমান ও জাহাঙ্গীর আলম, সাবেক এমপি মাহবুব-উল-আলম হানিফ, শেখ হেলাল, আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম, মির্জা আযম, মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী, নূর মোহাম্মদ, সাইফুজ্জামান শেখর, নূরুন্নবী চৌধুরী শাওন, নজরুল ইসলাম বাবু, ডা. হাবিব এ মিল্লাত।এছাড়াও সচিবদের মধ্যে রয়েছেন—সাবেক মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া, সাবেক মন্ত্রীপরিষদ সচিব মাহবুব হোসেন, সাবেক অতিরিক্ত সচিব হারুন অর রশীদ বিশ্বাস, সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস ও আবুল ফজল মীর বাদল, সাবেক অতিরিক্ত সচিব শায়লা ফারজানা শিউলি।আইনশৃঙ্খলার বাহিনীর মধ্যে সাবেক চার আইজিপি- এ কে এম শহীদুল হক, বেনজীর আহম্মেদ, জাবেদ পাটোয়ারী, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, এনটিএমসির সাবেক ডিজি জিয়াউল আহসান, সাবেক ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া ও হাবিবুর রহমান, ডিবির সাবেক প্রধান হারুন-অর-রশীদ, সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম, আব্দুল কাহার আকন্দ।মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, রাব্বী বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি একজন ফটোগ্রাফার ও গ্রাফিক্স ডিজাইনার। তিনি নিয়মিত আন্দোলনে অংশ নিতেন।জুলাই আন্দোলনের শেষ দিন অর্থাৎ ২০২৪ সালের ৫ অগাস্ট খিলগাঁওয়ের তালতলা এলাকায় আন্দোলনে অংশ নেন রাব্বী। দুপুর ২ টার দিকে গুলিবিদ্ধ হন তিনি। তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

২ দিন আগে

কোনাবাড়ীতে এক বছর পর হত্যা মামলার আসামি গ্রেফতার

কোনাবাড়ীতে এক বছর পর হত্যা মামলার আসামি গ্রেফতার


গাজীপুরের কোনাবাড়ীতে বিশিষ্ট সমাজ সেবক আলোচিত নাসির উদ্দীন পালোয়ান হত্যা মামলার এজহারভুক্ত পলাতক আসামি শিহাব উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মহানগরীর জরুন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ ইফতেখার হোসেন। গ্রেফতারকৃত হলেন,লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার দক্ষিণ ঘড্ডিমারী এলাকার এরশাদের ছেলে। তিনি বাবা মায়ের সাথে মহানগরীর জরুন এলাকায় সোলায়মানের বাসায় ভাড়া থাকতেন। জানা যায় ২০২৫ সালের ২৭ মে রাত ১১ টার সময় নাসির উদ্দীন পালোয়ানের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় নাসির উদ্দীন পালোয়ানকে কুপিয়ে মাথা ১৮ খন্ড করে। এসময় একই পরিবারের আরও ৬ জন গুরুতর আহত হন। দীর্ঘ প্রায় ৩৫ দিন লাইফ সাপোর্টে থাকার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। পরে নিহতের ছেলে মোঃ শাহ আলম পালোয়ান বাদী হয়ে কোনাবাড়ী থানায় ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এস আই) হেলাল উদ্দিন জানান,কিছু আসামি আদালত থেকে জামিনে আছেন এবং কিছু আসামি পলাতক রয়েছেন। তিনি জানান,পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে। গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ ইফতেখার হোসেন জানান,আইনি প্রক্রিয়া শেষে আজ দুপুরে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

৩ দিন আগে

অনলাইন বেটিং ও অবৈধ অর্থপাচার চক্রের আরও ২ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি

অনলাইন বেটিং ও অবৈধ অর্থপাচার চক্রের আরও ২ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি

১৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:১৬:৫৪

উত্তরা লিবার্টি ক্লাবে মদের পাহাড়, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ২

উত্তরা লিবার্টি ক্লাবে মদের পাহাড়, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ২

১৫ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:২৩:৪৬

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড

১৫ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২১:৫২

অপেক্ষা শেষে কাদের-সাদ্দামদের বিচারের রায় আজ

অপেক্ষা শেষে কাদের-সাদ্দামদের বিচারের রায় আজ

১৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:৩৩:০৪

মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় মঙ্গলবার

মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় মঙ্গলবার

১৪ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪৯:১৯

সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে অভিযোগ

সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে অভিযোগ

১৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:১৪:৩৩

ডেভিড ইমনের সহযোগী ডাবা হারুন গ্রেপ্তার

ডেভিড ইমনের সহযোগী ডাবা হারুন গ্রেপ্তার

১৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:০৬:২৬

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ওয়াকিটকি ক্রয়ে দুর্নীতি, অনুসন্ধানে দুদক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ওয়াকিটকি ক্রয়ে দুর্নীতি, অনুসন্ধানে দুদক

৭ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:০৬:৪২

প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার সিফাতের জামিন নামঞ্জুর

প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার সিফাতের জামিন নামঞ্জুর

৭ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৫৪:২১

প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ঢুকে পড়া যুবক রিমান্ডে

প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ঢুকে পড়া যুবক রিমান্ডে

৭ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৪২:৩২

অনলাইন বেটিং ও অর্থপাচার চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

অনলাইন বেটিং ও অর্থপাচার চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

৪ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:১৮:০২

1–15 / মোট 192টি সংবাদ | পৃষ্ঠা 1 / 13
শিরোনাম
‘রাষ্ট্র পুনর্গঠন, গণতন্ত্র এবং উন্নয়নের স্বার্থে সকলের সহযোগিতা অপরিহার্য’ এফওপিএল প্রণয়ন করার দাবিতে তরুণদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে চরফ্যাশন উপজেলা সমিতি'র পক্ষ থেকে সংবর্ধনা প্রদান পীরগঞ্জে খ্রীষ্টানদের আত্নিক উদ্দিপনা সভা ডেঙ্গু প্রতিরোধে বগুড়ায় পরিচ্ছন্নতা অভিযান ময়মনসিংহে মামলা প্রত্যাহারের না করায় ফিশারি ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের নির্মাণকাজ: সড়কমন্ত্রী গ্যাস প্ল্যান্টে বিকট বিস্ফোরণ, অটোরিকশাচালকসহ আহত ৫ চ্যানেল এস- এ প্রতিবেদন প্রকাশের পরই শুরু হলো মহাসড়ক প্রশস্তকরণ কাজ টুঙ্গিপাড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও শিক্ষা উপকরণ ‘রাষ্ট্র পুনর্গঠন, গণতন্ত্র এবং উন্নয়নের স্বার্থে সকলের সহযোগিতা অপরিহার্য’ এফওপিএল প্রণয়ন করার দাবিতে তরুণদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে চরফ্যাশন উপজেলা সমিতি'র পক্ষ থেকে সংবর্ধনা প্রদান পীরগঞ্জে খ্রীষ্টানদের আত্নিক উদ্দিপনা সভা ডেঙ্গু প্রতিরোধে বগুড়ায় পরিচ্ছন্নতা অভিযান ময়মনসিংহে মামলা প্রত্যাহারের না করায় ফিশারি ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের নির্মাণকাজ: সড়কমন্ত্রী গ্যাস প্ল্যান্টে বিকট বিস্ফোরণ, অটোরিকশাচালকসহ আহত ৫ চ্যানেল এস- এ প্রতিবেদন প্রকাশের পরই শুরু হলো মহাসড়ক প্রশস্তকরণ কাজ টুঙ্গিপাড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও শিক্ষা উপকরণ