ক্যাটাগরি

সামাজিক মাধ্যম

উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে উত্তাল চুয়েট, ‘কমপ্লিট শাটডাউন’

উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে উত্তাল চুয়েট, ‘কমপ্লিট শাটডাউন’


চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম কার্যত বন্ধ রয়েছে। ক্লাস ও পরীক্ষা বর্জনের পাশাপাশি প্রধান ফটকে অবস্থান নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।শিক্ষার্থীদের মূল দাবি, সদ্য অব্যাহতি পাওয়া উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহাল করতে হবে। একই সঙ্গে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের ক্যাম্পাসে প্রবেশ ঠেকাতে প্রধান ফটকে অবস্থান করছেন তারা।আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত শাটডাউনসহ কর্মসূচি অব্যাহত থাকবে।শিক্ষার্থীদের দাবির সঙ্গে সংহতি জানিয়েছে চুয়েট শিক্ষক সমিতিও। সংগঠনটির পক্ষ থেকে উপাচার্য নিয়োগ ও অব্যাহতি সংক্রান্ত প্রজ্ঞাপন দ্রুত প্রত্যাহার করে অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনরায় উপাচার্য পদে বহালের দাবি জানানো হয়েছে।এর আগে সোমবার রাতে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। রাত সাড়ে ১০টার দিকে স্বাধীনতা চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন একাডেমিক ভবন, ছাত্রী হল ও শিক্ষক আবাসিক এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে আন্দোলনকারীরা উপাচার্য ভবনে তালা ঝুলিয়ে দেন।শিক্ষার্থীদের দাবি, দায়িত্ব নেয়ার মাত্র ৫৬ দিনের মাথায় অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্যের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। গত ২৭ জুলাই তিনি চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন।সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সংশ্লিষ্ট শাখার এক প্রজ্ঞাপনে অধ্যাপক সায়েমকে উপাচার্যের পদ থেকে অব্যাহতি দেয়া হয়।একই প্রজ্ঞাপনে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়।

১৩ ঘন্টা আগে

বাংলাদেশ ফার্মাসিস্টস ফোরাম ব্র্যাক ইউনিভার্সিটি ইউনিটের নতুন কমিটি ঘোষণা

বাংলাদেশ ফার্মাসিস্টস ফোরাম ব্র্যাক ইউনিভার্সিটি ইউনিটের নতুন কমিটি ঘোষণা


বাংলাদেশ ফার্মাসিস্টস ফোরাম ব্র্যাক ইউনিভার্সিটি ইউনিটের এক বছরের জন্য উপদেষ্টা প্যানেল এবং কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন করা হয়েছে। ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থী ও গ্র্যাজুয়েটদের মধ্যে পেশাগত নেটওয়ার্কিং, নেতৃত্বের বিকাশ, একাডেমিক সহযোগিতা এবং ফার্মেসি-সম্পর্কিত কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়। বাংলাদেশ ফার্মাসিস্টস ফোরামের কেন্দ্রীয় সভাপতি মো. আজিবুর রহমান এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মেহেদী হাসান তানভীরের নেতৃত্বে এই নতুন কমিটি অনুমোদন লাভ করে।নবগঠিত কমিটির উপদেষ্টা প্যানেলে দেশের স্বনামধন্য ফার্মাসিউটিক্যাল কোম্পানির বিশেষজ্ঞ ফার্মাসিস্ট এবং গ্র্যাজুয়েটরা অন্তর্ভুক্ত রয়েছেন। এই প্যানেলের সদস্যরা হলেন—মাসফিক রোহান আরজন (সিনিয়র অফিসার, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড), আলিফ হাসান প্রান্ত (ফার্মাসিউটিক্যাল টেকনোলজিতে স্নাতকোত্তর শিক্ষার্থী, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক), সুমাইয়া সুলতানা ইমা (এক্সিকিউটিভ-কিউসি, এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড), অমিত হাসান (প্রোডাক্ট এক্সিকিউটিভ, পিএমডি, স্কয়ার ফার্মাসিউটিক্যাল পিএলসি), হাবিবুল মোহসিন শিহাব (এক্সিকিউটিভ, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি), সুমাইয়া বিনতা শাহাদাত (প্রোডাক্ট এক্সিকিউটিভ, বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি), উশমায়ো চক্রবর্তী (এক্সিকিউটিভ, মার্কেটিং সার্ভিসেস, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি), মো. আশিয়ামুল ইসলাম শিয়াম (অনকোলজি অ্যাসোসিয়েট, সিনোভিয়া ফার্মা পিএলসি), নাফিসা তাহসিন (এক্সিকিউটিভ, সিনোভিয়া ফার্মা পিএলসি), রুবায়েত রাফসান (ট্রেনিং এক্সিকিউটিভ, এসকেএফ ফার্মাসিউটিক্যালস), আম্মারাহ লাইকা মহিউদ্দিন (এক্সিকিউটিভ, ইন্টারন্যাশনাল বিজনেস অ্যান্ড মার্কেটিং, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি), মো. আল-আমিন (এক্সিকিউটিভ, ইন্টারন্যাশনাল বিজনেস, দ্য এসিআইএমই ল্যাবরেটরিজ লিমিটেড), এস. এম. মাসরাকুল ইসলাম মেধা (ব্র্যান্ড এক্সিকিউটিভ, বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল পিএলসি), আহানাফ শাহরিয়ার আবির (অফিসার, রেনাটা পিএলসি), মিস আনসার উল আনাম অর্ণব (ব্র্যান্ড এক্সিকিউটিভ, এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড), সৈয়দা তামান্নুর মিম (প্রোডাক্ট এক্সিকিউটিভ, পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি), জাফরিন আক্তার মিম (এক্সিকিউটিভ, সেলস অ্যান্ড ট্রেনিং, সিনোভিয়া ফার্মা পিএলসি), জারিন আনজুম (গ্র্যাজুয়েট, ব্র্যাক ইউনিভার্সিটি), অংকুর চ্যাটার্জী (গ্র্যাজুয়েট, ব্র্যাক ইউনিভার্সিটি), রাবাব তাহসিন রিদি (গ্র্যাজুয়েট, ব্র্যাক ইউনিভার্সিটি) এবং তানজিলা আক্তার তান্নি (গ্র্যাজুয়েট, ব্র্যাক ইউনিভার্সিটি)।সংগঠনটিকে গতিশীল ও সুসংগঠিতভাবে পরিচালনার জন্য কার্যনির্বাহী কমিটিতে সভাপতি হিসেবে ফাইজা আহমেদ ইলহাম এবং সাধারণ সম্পাদক হিসেবে শমসের ইয়ামিন দায়িত্ব পেয়েছেন। কার্যনির্বাহী কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন—সহকারী সাধারণ সম্পাদক ফারিহা হোসাইন, রিফাত আরিফিন রিত্তিক, আনিকা নাওয়ার, সামিয়া হাবিব ও মুশফিরাত রহমান রুতবা; যুগ্ম সম্পাদক কাজী নুসরাত মাহরিন মাশফি; অর্থ সম্পাদক রাজিন দ্যুলোক; সহকারী অর্থ সম্পাদক সামিয়া ইসলাম শিফা, মো. মাসুক আল আকবর, আফিফা মান্নান তাসনিম, এমডি তারেক হাসান ও মেহনাজ রহমান; সাংগঠনিক সম্পাদক মো. তাসিন ইয়াসার খান; সহকারী সাংগঠনিক সম্পাদক আফিয়া আলম, অঞ্জন বিশ্বাস তনয়, আফরা আলম, দাহির দাইয়‍্যান অর্ক ও আতিয়ার লোকমান নাহিয়ান; যোগাযোগ সম্পাদক নওশীন হাসান; সহকারী যোগাযোগ সম্পাদক মাহবুব আলম তাশিক, কাজী মালিহা মেহজাবিন, আমিরা আজিজ ও ইফতি রেজা খান; মিডিয়া সম্পাদক সাদিকা মুনজেরিন; সহকারী মিডিয়া সম্পাদক তিহামি জাইয়ান, তামিমা বিনতে তামজিদ, লাজিনা জাফর ও ওয়াফিয়া ওয়াদুদ; প্রকাশনা সম্পাদক আফনান রিয়া; সহকারী প্রকাশনা সম্পাদক ফারিহা মাহজেবিন, ফারিহা তাসনিম ইসলাম, ফাইরুজ শামীম ও সুমাইয়া আক্তার; অ্যালামনাই সম্পর্কবিষয়ক সম্পাদক সাদিয়া জেমী; সহকারী অ্যালামনাই সম্পর্কবিষয়ক সম্পাদক মাইশা ফাহমিদা খান, এমডি আকমার নূর ফাহিম, তাসফিয়া জাহিন, রুবাবা হাফিজ শশী ও মোহাম্মদ ইমরান ইসলাম এবং তথ্যপ্রযুক্তি সম্পাদক রিফাহ তাশফিয়া রিদি; সহকারী তথ্যপ্রযুক্তি সম্পাদক আনিশা হোসাইন সাওধা ও মিহিকা রহমান। এছাড়া কমিটিতে বহু নিবেদিতপ্রাণ শিক্ষার্থীকে নির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।সংগঠনের পক্ষ থেকে নবনিযুক্ত উপদেষ্টা পরিষদ এবং কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। একইসঙ্গে তাদের ভবিষ্যৎ কার্যক্রমে সফলতা কামনা করা হয়েছে, যা দেশের ফার্মেসি সেক্টরের উন্নয়নে এবং শিক্ষার্থীদের পেশাগত উৎকর্ষ সাধনে কার্যকর অবদান রাখবে।

১ দিন আগে

বিশ্ববিদ্যালয়ের পাশেই মিলল কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ

বিশ্ববিদ্যালয়ের পাশেই মিলল কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা নাহিদর ১৩ বছরের নিখোঁজ ছেলে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটের পাশের ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সদর দক্ষিণ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।প্রসঙ্গত, শুক্রবার বিকেলে কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ি এলাকার বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয় অপ্রতিম। এরপর আর বাসায় ফেরেনি। পরিবারের সদস্যরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

৩ দিন আগে

শর্ট ভিডিওর যুগে সাংবাদিকতায় তথ্য যাচাইয়ের নতুন চ্যালেঞ্জ

শর্ট ভিডিওর যুগে সাংবাদিকতায় তথ্য যাচাইয়ের নতুন চ্যালেঞ্জ


মিডিয়া ও যোগাযোগ মাধ্যমের দ্রুত বিবর্তনের এই যুগে শর্ট ভিডিও তথ্যের অন্যতম প্রধান বাহন হয়ে উঠেছে। জটিল যেকোনো বিষয়কে এখন মোবাইল স্ক্রিনে কয়েক সেকেন্ডেই ফুটিয়ে তোলা সম্ভব হচ্ছে। আকর্ষণীয় ভিজ্যুয়াল, নিখুঁত সম্পাদনা ও সাবলীল উপস্থাপনা দর্শকের নজর কাড়লেও তা তথ্যের সত্যতার নিশ্চয়তা দেয় না। বরং চটকদার কনটেন্টের আড়ালে ভুল বা অর্ধসত্য ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ছে। এ বাস্তবতায় শর্ট ভিডিওর যুগে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সত্যতা যাচাইয়ের কলাকৌশল নিয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী বিশেষ কর্মশালা।নর্থ সাউথ ইউনিভার্সিটির মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগের সহযোগিতায় এই ‘টিকটক মাস্টারক্লাস অন জার্নালিজম অ্যান্ড ডিজিটাল স্টোরিটেলিং’-এর আয়োজন করে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক।কর্মশালায় শিক্ষক, গণমাধ্যমকর্মী, ডিজিটাল নিরাপত্তা বিশেষজ্ঞ ও কনটেন্ট ক্রিয়েটররা অংশ নেন। এতে স্পষ্ট বার্তা দেওয়া হয় যে, একটি ছোট ভিডিও তৈরি করতে সাধারণ প্রতিবেদনের চেয়েও বেশি পরিকল্পনা ও সতর্কতার প্রয়োজন। সীমিত সময়ের মধ্যে অপ্রয়োজনীয় অংশ বাদ দিয়ে মূল কারণ তুলে ধরা যেমন জরুরি, তেমনি কোনো গুরুত্বপূর্ণ তথ্য বা প্রেক্ষাপট বাদ পড়া দর্শকের মাঝে বিভ্রান্তি তৈরি করতে পারে। মোবাইল ভিডিওকে কেবল বিনোদনের উপকরণ হিসেবে না দেখে দায়িত্বশীল সাংবাদিকতার শক্তিশালী মাধ্যম হিসেবে ব্যবহারের আহ্বান জানানো হয়। বক্তারা জোর দেন—একটি বিশ্বাসযোগ্য প্রতিবেদন তৈরি করতে হলে শুরুতেই তথ্য যাচাই, নির্ভরযোগ্য উৎসের সন্ধান এবং সেই সূত্রটি দর্শকের কাছে উন্মুক্ত করা আবশ্যক।আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল ‘হোয়াট ডাজ দ্য ফিউচার জার্নালিস্ট লুক লাইক?’ শীর্ষক প্যানেল আলোচনা। সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাংবাদিকতার পরিবর্তনশীল রূপরেখা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের ভিড়ে সত্য তথ্যের গুরুত্ব নিয়ে মতামত দেন বিশেষজ্ঞরা।কর্মশালার দ্বিতীয় দিনে যমুনা টেলিভিশনের গবেষক ও নর্দান ইউনিভার্সিটির প্রভাষক মো. জাহিদ হোসেন খান নিউজরুমের বাস্তবিক অভিজ্ঞতার সাথে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেন। সংবাদ নির্বাচন, এথিকস ও জনপরিসরে তথ্যের প্রভাব তুলে ধরে তিনি বলেন, খবর প্রকাশের চেয়ে আগে তা যাচাই করা বেশি জরুরি।এছাড়া ডিজিটাল মাধ্যমে দর্শক তৈরি ও ব্র্যান্ড সহযোগিতার অভিজ্ঞতা ভাগ করে নেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাশিক মোহতাসিন (ম্যাজিক রাজিক) ও সাবা চৌধুরী। তাদের বক্তব্যে উঠে আসে, বর্তমান প্রেক্ষাপটে মূলধারার সাংবাদিক ও স্বাধীন কনটেন্ট ক্রিয়েটরদের কাজের পরিধি দিনে দিনে কীভাবে এক বিন্দুতে এসে মিলছে।মাস্টারক্লাস শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি ডিজিটাল স্টোরিটেলিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নিজেদের ক্যাম্পাস ও আশেপাশের সামাজিক নানা ইস্যু নিয়ে বাস্তবধর্মী শর্ট ভিডিও তৈরি করেন শিক্ষার্থীরা। বিজয়ী দলগুলো পরবর্তীতে একটি জাতীয় টেলিভিশনের নিউজরুম পরিদর্শনের সুযোগ পায়, যেখানে তারা একটি বিশ্বাসযোগ্য সংবাদ তৈরির অভ্যন্তরীণ প্রক্রিয়া সরাসরি প্রত্যক্ষ করে।আয়োজনের মূল দর্শন তুলে ধরে টিকটকের এশিয়া-প্যাসিফিক এবং মেটাপিএসএই অঞ্চলের ট্রাস্ট অ্যান্ড সেফটি ও টেক কমিউনিকেশনস লিড ইমাদ জাফর বলেন, তরুণ সাংবাদিকদের শর্ট ভিডিওর ইতিবাচক ও দায়িত্বশীল ব্যবহারে উদ্বুদ্ধ করাই ছিল মূল লক্ষ্য। জবাবদিহিতা ও তথ্যের সত্যতা নিশ্চিত করা গেলে শর্ট ফরম্যাটও সাংবাদিকতার আস্থার জায়গা হতে পারে।মূলত একটি ভিডিওর দৈর্ঘ্য কয়েক সেকেন্ড বা এক মিনিট হতে পারে, কিন্তু সেই সংক্ষিপ্ত পরিসরে তথ্যের বস্তুনিষ্ঠতা ও বিশ্বাসযোগ্যতা অক্ষুণ্ণ রাখার পেশাদার দায়িত্ব কোনোভাবেই ছোট নয়।

৪ সপ্তাহ আগে

বিদ্যুৎ-জ্বালানি সংকট সমাধানে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিচ্ছে সরকার: নুরুল হক নুর

বিদ্যুৎ-জ্বালানি সংকট সমাধানে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিচ্ছে সরকার: নুরুল হক নুর

১৮ আগস্ট ২০২৬ রাত ০৮:০৫:৩৯

ইনফিনিক্স ক্যাম্পাস কাপ ২০২৬ ফাইনাল আসর বসছে ৮ আগস্ট

ইনফিনিক্স ক্যাম্পাস কাপ ২০২৬ ফাইনাল আসর বসছে ৮ আগস্ট

৩০ জুলাই ২০২৬ বিকাল ০৪:১৭:৫৮

আইইউবিতে ক্যাম্পাস অ্যাক্টিভেশন প্রোগ্রামের মাধ্যমে ভবিষ্যৎ ফ্রিল্যান্সারদের অনুপ্রাণিত করছে বিজমেকার

আইইউবিতে ক্যাম্পাস অ্যাক্টিভেশন প্রোগ্রামের মাধ্যমে ভবিষ্যৎ ফ্রিল্যান্সারদের অনুপ্রাণিত করছে বিজমেকার

২৮ জুলাই ২০২৬ বিকাল ০৫:২৯:০৮

ঢাবিতে শুরু হলো ‘রক্তাক্ষরে জুলাই’ চিত্রপ্রদর্শনী

ঢাবিতে শুরু হলো ‘রক্তাক্ষরে জুলাই’ চিত্রপ্রদর্শনী

১৭ জুলাই ২০২৬ দুপুর ০২:৪৭:২৮

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের গৌরব অর্জন করলো তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের গৌরব অর্জন করলো তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা

৩০ জুন ২০২৬ রাত ০৯:৩৯:৪৭

বুয়েট ও চুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট কর্মসূচি অনুষ্ঠিত

বুয়েট ও চুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট কর্মসূচি অনুষ্ঠিত

৩০ জুন ২০২৬ বিকাল ০৫:৪৪:৫১

ঢাবিতে বহাল শেখ পরিবারের নামে ৫ স্থাপনা, সিনেট থেকে ওয়াকআউট ডাকসু নেতাদের

ঢাবিতে বহাল শেখ পরিবারের নামে ৫ স্থাপনা, সিনেট থেকে ওয়াকআউট ডাকসু নেতাদের

৩০ জুন ২০২৬ সকাল ১০:৫২:৩০

'মাদরাসা শিক্ষার মাধ্যমেই সৎ ও দক্ষ মানবসম্পদ তৈরি করে সংকট থেকে উত্তরণ সম্ভব'

'মাদরাসা শিক্ষার মাধ্যমেই সৎ ও দক্ষ মানবসম্পদ তৈরি করে সংকট থেকে উত্তরণ সম্ভব'

২৩ জুন ২০২৬ রাত ১১:৫২:০৯

ইউজিসির বরাদ্দ সংকটে দেড় বছর বেতনহীন গোবিপ্রবির খণ্ডকালীন শিক্ষকরা

ইউজিসির বরাদ্দ সংকটে দেড় বছর বেতনহীন গোবিপ্রবির খণ্ডকালীন শিক্ষকরা

১৭ জুন ২০২৬ বিকাল ০৩:২১:০০

ঢাবিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন জুবাইদা রহমানের

ঢাবিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন জুবাইদা রহমানের

১০ জুন ২০২৬ দুপুর ০১:৩৮:২৭

উচ্চশিক্ষা গ্রহণে ১৭ লাখ ডলারের বৃত্তি পেয়েছেন আইএসডির ‘ক্লাস অব ২০২৬’ ব্যাচের শিক্ষার্থীরা

উচ্চশিক্ষা গ্রহণে ১৭ লাখ ডলারের বৃত্তি পেয়েছেন আইএসডির ‘ক্লাস অব ২০২৬’ ব্যাচের শিক্ষার্থীরা

৭ জুন ২০২৬ দুপুর ০২:০২:০৩

1–15 / মোট 28টি সংবাদ | পৃষ্ঠা 1 / 2
শিরোনাম
সৌদি আরবের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত আমির টেকনাফে নৌকা ডুবে নারী ও শিশুসহ নিহত ২, নিখোঁজ ১, উদ্ধার ১৬ টেকনাফে নাফ নদীর তীরবর্তী বাঁধ ও পুনর্বাসন প্রকল্প পরিদর্শনে পানিসম্পদ মন্ত্রী আখাউড়ায় ১ হাজার ৫৮০ পিস ইয়াবাসহ আটক ১ জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান জাতিসংঘে শেষ ভাষণে বিশ্বনেতাদের যে বার্তা দিলেন গুতেরেস পীরগঞ্জে অসুস্থ গরু জবাইয়ের চেষ্টা, ২ কসাইয়ের কারাদণ্ড পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বগুড়ায় যুবদলের বিক্ষোভ মিছিল জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী মতলবে সড়ক দুর্ঘটনায় নিহত অটোরিকশা চালক সৌদি আরবের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত আমির টেকনাফে নৌকা ডুবে নারী ও শিশুসহ নিহত ২, নিখোঁজ ১, উদ্ধার ১৬ টেকনাফে নাফ নদীর তীরবর্তী বাঁধ ও পুনর্বাসন প্রকল্প পরিদর্শনে পানিসম্পদ মন্ত্রী আখাউড়ায় ১ হাজার ৫৮০ পিস ইয়াবাসহ আটক ১ জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান জাতিসংঘে শেষ ভাষণে বিশ্বনেতাদের যে বার্তা দিলেন গুতেরেস পীরগঞ্জে অসুস্থ গরু জবাইয়ের চেষ্টা, ২ কসাইয়ের কারাদণ্ড পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বগুড়ায় যুবদলের বিক্ষোভ মিছিল জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী মতলবে সড়ক দুর্ঘটনায় নিহত অটোরিকশা চালক