ক্যাটাগরি

সামাজিক মাধ্যম

নভেম্বর-ডিসেম্বরে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী

নভেম্বর-ডিসেম্বরে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী


শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কে যে শিথিলতা তৈরি হয়েছিল, তা স্বাভাবিক করতে আগামী নভেম্বর বা ডিসেম্বরের শুরুতেই নয়াদিল্লি সফরে যেতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।শুক্রবার (১৮ সেপ্টেম্বর) একাধিক কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার। প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের নয়াদিল্লি সফরের সম্ভাবনা নিয়ে দুই দেশের সরকারি পর্যায়ে আলোচনা আবারও শুরু হয়েছে। তবে সফরের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। আনন্দবাজার আরও জানিয়েছে, তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের অন্যতম লক্ষ্য হতে পারে দুই দেশের সম্পর্ককে নতুনভাবে এগিয়ে নেওয়া। সফর হলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক হতে পারে। সেখানে সীমান্ত নিরাপত্তা, অবৈধ অভিবাসন, বাণিজ্য এবং গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের মতো বিষয় গুরুত্ব পেতে পারে।বিশেষ গুরুত্ব পাচ্ছে গঙ্গার পানি বণ্টন চুক্তি। ১৯৯৬ সালে স্বাক্ষরিত এই চুক্তির মেয়াদ ২০২৬ সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা। ফলে চুক্তিটির ভবিষ্যৎ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা জোরদার হওয়ার সম্ভাবনা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।এতে আরও বলা হয়েছে, ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশের পানিসম্পদ মন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে বৈঠক করেছেন। কূটনৈতিক পর্যায়ের এই যোগাযোগকে সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।এর আগে ভারত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি পৃথক আমন্ত্রণ জানিয়েছিল। একটি ছিল দ্বিপাক্ষিক সফরের জন্য এবং অন্যটি বিমসটেকের চেয়ারম্যান হিসেবে ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ অধিবেশনে অংশগ্রহণের জন্য।তবে শেষ পর্যন্ত তারেক রহমান নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে যোগ দেননি। বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছিল, উপযুক্ত সময় ও পরিবেশে দ্বিপাক্ষিক সফরকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, তারেক রহমান ভারত সফরে আগ্রহী হলেও সফরের আগে আলোচ্যসূচি ও সম্ভাব্য ফলাফল নিয়ে ঢাকার পক্ষ থেকে স্পষ্টতা চাওয়া হচ্ছে। আগামী ২১ সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। অক্টোবরেও তার একাধিক আন্তর্জাতিক কর্মসূচি রয়েছে। ফলে নভেম্বর বা ডিসেম্বরের শুরুটিকে সম্ভাব্য সময় হিসেবে বিবেচনা করা হচ্ছে।এদিকে ঢাকার পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সম্ভাব্য সফরের বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট তারিখ পাওয়া যায়নি।এরআগে গত সপ্তাহে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছিলেন, ‘প্রধানমন্ত্রীর ভারত সফরের দিন-তারিখ এখনো চূড়ান্ত না হলেও এ বিষয়ে দ্বিপাক্ষিক কথাবার্তা চলছে। তবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনো সম্ভাবনা নেই।’সুত্র: আনন্দবাজার

৯ ঘন্টা আগে

পাকিস্তানে পুলিশ লাইন্সের মসজিদে বোমা বিস্ফোরণ, নিহত ১৬

পাকিস্তানে পুলিশ লাইন্সের মসজিদে বোমা বিস্ফোরণ, নিহত ১৬


পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখাওয়ার কোহাত জেলায় পুলিশ লাইন্সের একটি মসজিদে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৬ জন নিহত। এ ঘটনায় আরও ৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, শুক্রবার জুমার নামাজের সময় এই নৃশংস হামলার ঘটনাটি ঘটে।প্রাদেশিক পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজি) জুলফিকার হামিদ জানিয়েছেন, নিহতদের মধ্যে ১১ জন বেসামরিক সাধারণ নাগরিক এবং ৫ জন পুলিশ সদস্য রয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় আহত হয়েছেন ৫০ জনেরও বেশি মুসল্লি। তিনি আরও জানান, বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে আত্মঘাতী হামলাকারী মসজিদের প্রধান ফটকে আঘাত করে এবং বিস্ফোরণ ঘটায়। টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণের তীব্রতায় মসজিদের বাইরের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি দেয়াল ধসে পড়েছে। ধ্বংসস্তূপের মধ্যে থেকে আহতদের বের করে আনছেন স্থানীয়রা। ডন জানিয়েছে, ঘটনার পর পর উদ্ধারকারী দল (রেসকিউ ১১২২) ঘটনাস্থলে পৌঁছে আহতদের দ্রুত ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স (ডিএইচকিউ) হাসপাতালসহ নিকটস্থ বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে স্থানীয় হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।এদিকে দেশটির নিষিদ্ধ জঙ্গি সংগঠনের জোট ‘ইত্তেহাদুল মুজাহিদিন’ এই হামলার দায় স্বীকার করেছে।২০২৫ সালের এপ্রিলে উগ্রপন্থী ও সশস্ত্র জঙ্গি সংগঠন হাফিজ গুল বাহাদুর গ্রুপ, লশকর-ই-ইসলাম এবং হরকত ইনকিলাব-ই-ইসলামি মিলে এই ইত্তেহাদুল মুজাহিদিন জোট গঠন করে। এর পর থেকেই উত্তর ওয়াজিরিস্তান ও খাইবার পাখতুনখাওয়া এলাকায় এই গোষ্ঠীটি সাম্প্রতিক সময়ে নিরাপত্তা বাহিনীর ওপর একের পর এক আত্মঘাতী গাড়ি বোমা ও কোয়াডকপ্টার হামলা চালিয়ে আসছে।পরবর্তী এক বিবৃতিতে আইজি হামিদ বলেন, বিস্ফোরণের পর সাতজন সন্ত্রাসী পুলিশ কমপ্লেক্সে অনুপ্রবেশের চেষ্টা করেছিল। এসময় পুলিশ ও হামলাকারীদের মধ্যে গুলির লড়াই শুরু হয়, যা বিকাল ৩টা পর্যন্ত চলে। বিবৃতিতে বলা হয়েছে, এখন পর্যন্ত একজন আত্মঘাতী বোমা হামলাকারীসহ ছয়জন সন্ত্রাসী নিহত হয়েছে। নিরাপত্তা বাহিনী পুরো এলাকাটি ঘিরে রেখেছে। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ হামলার নিন্দা জানিয়েছেন এবং উদ্ধার তৎপরতা জোরদার ও আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।পৃথকভাবে, খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি তার কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে এই ঘটনার বিষয়ে একটি বিস্তারিত প্রতিবেদন চেয়েছেন এবং আহতদের অবিলম্বে চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, এরআগে ২০১০ সালে কোহাত পুলিশ লাইন্সের ঠিক পেছনে অবস্থিত একটি পুলিশ কলোনির ভেতরে রিমোট নিয়ন্ত্রিত বোমা বিস্ফোরণে ২০ জন নিহত এবং ৯০ জনেরও বেশি আহত হন, যাদের অধিকাংশই ছিলেন পুলিশ সদস্যদের আত্মীয়।সূত্র: ডন

১০ ঘন্টা আগে

মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত


যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে প্রশিক্ষণ মহড়ার সময় একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। ঘটনাস্থলের ভিডিওতে বড় ধরনের আগুনের গোলা এবং আকাশে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা যায়।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে গ্র্যান্ড ট্রাভার্স কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে মিশিগান স্টেট পুলিশ। খবর সিএনএনের।দুর্ঘটনার আগে ওই যুদ্ধবিমানের সঙ্গে থাকা আরেকটি বিমানের পাইলট বিমানটির সম্ভাব্য বিপদের কথা এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানান। লাইভএটিসি ডটনেটের ধারণ করা অডিওতে তাকে বলতে শোনা যায়, বিমানটি সম্ভবত কোনো পাখির সঙ্গে ধাক্কা খেয়ে থাকতে পারে।এরপর স্থানীয় সময় বৃহস্পতিবার বিকালে বিমানটি একটি আবাসিক এলাকার কাছের মাঠে বিধ্বস্ত হয়। এয়ার ট্রাফিক কন্ট্রোলের এক কর্মকর্তা জানান, যুদ্ধবিমানটির ইঞ্জিনে সমস্যা হয়ে থাকতে পারে এবং পাইলট বিমান থেকে বের হয়ে গেছেন। দুর্ঘটনাস্থলে ব্যাপক কালো ধোঁয়া দেখা যাচ্ছিল বলেও তিনি জানান।মিশিগান স্টেট পুলিশের তথ্যানুযায়ী, বিমানটিতে শুধু একজন পাইলট ছিলেন। বিধ্বস্ত হওয়ার আগেই তিনি নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হন। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। দুর্ঘটনায় অন্য কেউ আহত হননি।অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, বিমানটি মিশিগানের আলপেনা এলাকায় অবস্থিত একটি ন্যাশনাল গার্ড ঘাঁটিতে প্রশিক্ষণ মহড়ায় অংশ নিচ্ছিল।দুর্ঘটনার পর বিমান থেকে সংশ্লিষ্ট একটি ‘বিপজ্জনক রাসায়নিক ছড়িয়ে পড়ার’ আশঙ্কায় ঘটনাস্থলের এক মাইলের মধ্যে থাকা বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। পরে বৃহস্পতিবার রাত ১০টার মধ্যে অধিকাংশ বাসিন্দাকে নিজ নিজ বাড়িতে ফেরার অনুমতি দেওয়া হয়।দুর্ঘটনার কারণ এবং যুদ্ধবিমানটির ইঞ্জিনে কী ধরনের সমস্যা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

১৬ ঘন্টা আগে

পেজেশকিয়ান ও কয়েকজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তাকে ভিসা দিলো যুক্তরাষ্ট্র

পেজেশকিয়ান ও কয়েকজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তাকে ভিসা দিলো যুক্তরাষ্ট্র


ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি এবং কয়েক জন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তাকে ভিসা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।আগামী সপ্তাহে নিউইয়র্ক সিটিতে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হতে চলেছে। অনুষ্ঠিতব্য সেই অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট ও প্রতিনিধি দলের যোগদান নিশ্চিত করতেই এই ভিসা দেওয়া হয়েছে জানিয়ে এএফপিকে ওই মুখপাত্র বলেছেন, “আয়োজক দেশ হিসেবে আমাদের বাধ্যবাধকতার সাথে সামঞ্জস্য রেখে, ইরানি সরকারের মূল প্রতিনিধিদল জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে পারবে।”তবে সাধারণ পরিষদের সম্মেলন উপলক্ষে আগত অন্যান্য দেশের প্রতিনিধিদের তুলনায় ইরানি প্রতিনিধি দলকে কিছু অতিরিক্ত বিধিনিষেধ মেনে চলতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই মুখপাত্র বলেছেন, “কেবল একটি সীমিত আকারের প্রতিনিধিদলকেই যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে এবং আমাদের নীতি অনুযায়ী যুক্তরাষ্ট্রের ভেতর কঠোর ভ্রমণ বিধিনিষেধ ও বিলাসবহুল পণ্য ক্রয় বিষয়ক নিষেধাজ্ঞা তাদের মেনে চলতে হবে।”যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান যুদ্ধ এবং কূটনৈতিক সম্পর্কের অচলাবস্থার মধ্যেই জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শুরু হচ্ছে। এ অধিবেশনে যোগ দিতে ভিসার আবেদন করেছিলেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসও; কিন্তু তাকে ভিসা দেয়নি মার্কিন প্রশাসন। জাতিসংঘের সাধারণ পরিষদ জানিয়েছে, ফিলিস্তিনের প্রেসিডেন্ট যদি তার বক্তব্যের ভিডিও পাঠান, তাহলে তা প্রচার করা হবে অধিবেশনে।সূত্র : এএফপি

১৭ ঘন্টা আগে

তুরস্কের আগামী প্রেসিডেন্ট নির্বাচনেও প্রার্থী হবেন এরদোয়ান

তুরস্কের আগামী প্রেসিডেন্ট নির্বাচনেও প্রার্থী হবেন এরদোয়ান

১৭ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:৫৭:২২

ইরানের স্কুল ও ক্রীড়া কেন্দ্রে মার্কিন হামলা যুদ্ধাপরাধের শামিল : জাতিসংঘ

ইরানের স্কুল ও ক্রীড়া কেন্দ্রে মার্কিন হামলা যুদ্ধাপরাধের শামিল : জাতিসংঘ

১৭ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:৩৮:২৩

ইরান যুদ্ধ শেষের ইঙ্গিত ট্রাম্পের

ইরান যুদ্ধ শেষের ইঙ্গিত ট্রাম্পের

১৭ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:০৮:৫০

পাকিস্তান-চীন যৌথ সীমান্ত কমিশন প্রত্যাখ্যান করল ভারত

পাকিস্তান-চীন যৌথ সীমান্ত কমিশন প্রত্যাখ্যান করল ভারত

১৭ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:২৩:৩৬

বিশ্ববাজারে তেলের দাম আরও কমেছে

বিশ্ববাজারে তেলের দাম আরও কমেছে

১৭ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:১৬:২৩

যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বিল পাস, ১০০ শতাংশ রপ্তানি শুল্কের মুখে ভারত

যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বিল পাস, ১০০ শতাংশ রপ্তানি শুল্কের মুখে ভারত

১৭ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:১২:৫২

সুদানে খনি ধসে অন্তত ৬০ শ্রমিকের প্রাণহানি

সুদানে খনি ধসে অন্তত ৬০ শ্রমিকের প্রাণহানি

১৬ সেপ্টেম্বর ২০২৬ রাত ১০:১০:৩১

ভারতীয় যুদ্ধজাহাজকে পাকিস্তানি জাহাজের ধাক্কা, নয়াদিল্লির প্রতিবাদ

ভারতীয় যুদ্ধজাহাজকে পাকিস্তানি জাহাজের ধাক্কা, নয়াদিল্লির প্রতিবাদ

১৬ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৭:৪৬:০৩

হঠাৎ উত্তাল ভারতের মণিপুর, দুই দিনে ৬ মৃত্যু

হঠাৎ উত্তাল ভারতের মণিপুর, দুই দিনে ৬ মৃত্যু

১৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:০৩:২৯

হুথিদের মোকাবিলায় ইসরাইলের সহায়তা চাইছে সৌদি আরব

হুথিদের মোকাবিলায় ইসরাইলের সহায়তা চাইছে সৌদি আরব

১৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০০:৩২

বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

১৬ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৪৫:০১

1–15 / মোট 1251টি সংবাদ | পৃষ্ঠা 1 / 84
শিরোনাম
হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা নিয়ে কড়া বার্তা ভারতের বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহন, সম্পাদক সুজন ধামরাই মডেল প্রেসক্লাবের সভাপতি সিরাজুল, সাধারণ সম্পাদক জাহিদুর মেয়েকে ধর্ষণের পর ভিডিও ধারণ, নরসিংদীতে বাবা গ্রেপ্তার বাংলাদেশে মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকার এখনো নিশ্চিত হয়নি : নাহিদ উপকূল ও চরাঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দেবে ‘স্বাস্থ্য তরী’ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী সার্ককে ফের সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ হাসিনাকে হাতকড়া পরিয়ে বরণ করা হবে : বিমানমন্ত্রী গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ : আইনমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইতালি তেজগাঁও মসজিদে চলছিল গোপন বৈঠক, সন্দেহভাজন ২৩ জন গ্রেপ্তার ফিলিপাইনের হাইস্কুলে বন্দুক হামলায় নিহত ৩, আহত ৮ নভেম্বর-ডিসেম্বরে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু পাকিস্তানে পুলিশ লাইন্সের মসজিদে বোমা বিস্ফোরণ, নিহত ১৬ হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা নিয়ে কড়া বার্তা ভারতের বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহন, সম্পাদক সুজন ধামরাই মডেল প্রেসক্লাবের সভাপতি সিরাজুল, সাধারণ সম্পাদক জাহিদুর মেয়েকে ধর্ষণের পর ভিডিও ধারণ, নরসিংদীতে বাবা গ্রেপ্তার বাংলাদেশে মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকার এখনো নিশ্চিত হয়নি : নাহিদ উপকূল ও চরাঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দেবে ‘স্বাস্থ্য তরী’ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী সার্ককে ফের সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ হাসিনাকে হাতকড়া পরিয়ে বরণ করা হবে : বিমানমন্ত্রী গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ : আইনমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইতালি তেজগাঁও মসজিদে চলছিল গোপন বৈঠক, সন্দেহভাজন ২৩ জন গ্রেপ্তার ফিলিপাইনের হাইস্কুলে বন্দুক হামলায় নিহত ৩, আহত ৮ নভেম্বর-ডিসেম্বরে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু পাকিস্তানে পুলিশ লাইন্সের মসজিদে বোমা বিস্ফোরণ, নিহত ১৬