ক্যাটাগরি

সামাজিক মাধ্যম

ইউটিউবের সঙ্গে চুক্তি করলো ফিফা

ইউটিউবের সঙ্গে চুক্তি করলো ফিফা


ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ইউটিউবের সঙ্গে নতুন একটি চুক্তি করেছে ফিফা। এতে করে সম্প্রচার অধিকারধারীরা ভিডিও প্ল্যাটফর্মটিতে ম্যাচের অংশ সরাসরি স্ট্রিম করতে পারবে, যা বিশ্বজুড়ে তরুণ দর্শকদের কাছে সহজে পৌঁছাতে সাহায্য করবে। ফিফা এই চুক্তিকে ‘গেম-চেঞ্জিং অংশীদারত্ব’ হিসেবে বর্ণনা করেছে।চুক্তির আওতায় আগামী ১১ জুন-১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠেয় বিশ্বকাপের ম্যাচগুলোর প্রথম ১০ মিনিট সম্প্রচার করতে উৎসাহিত করা হবে। যা এক ধরনের প্রলোভন হিসেবে কাজ করবে, যাতে তরুণ দর্শকরা পরে টেলিভিশনের মতো প্রচলিত মাধ্যমে পুরো ম্যাচ দেখতে আগ্রহী হয়।ফিফা জানিয়েছে, সম্প্রচারকারীরা তাদের ইউটিউব চ্যানেলে নির্বাচিত কিছু ম্যাচ সম্পূর্ণভাবে স্ট্রিম করতে পারবে। এতে বিশ্বব্যাপী দর্শকরা আকৃষ্ট হবে এবং পুরো প্রতিযোগিতা কোথায় দেখা যাবে তা প্রচার করবে।ফিফা যোগ করেছে, তারা তাদের বিশ্বকাপ আর্কাইভের কিছু অংশ ইউটিউবে শেয়ার করবে, যার মধ্যে থাকবে পুরোনো ম্যাচ এবং ফুটবল ইতিহাসের অনেক স্মরণীয় মুহূর্ত।যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় যৌথভাবে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের বিশ্বকাপে ফিফা বিশ্বজুড়ে ইউটিউব নির্মাতাদের একটি দলকে অভূতপূর্ব সুযোগ দেবে ১০৪ ম্যাচের এই টুর্নামেন্ট ঘিরে নানা কনটেন্ট তৈরির জন্য।এই চুক্তির আর্থিক মূল্য কত সেটি অবশ্য প্রকাশ করেনি ফিফা।

১ দিন আগে

তুরস্ক সীমান্ত দিয়ে দেশে ফিরছেন ইরানের নারী ফুটবলাররা

তুরস্ক সীমান্ত দিয়ে দেশে ফিরছেন ইরানের নারী ফুটবলাররা


ইরানের নারী ফুটবল দলকে তুরস্ক থেকে গাড়িতে করে গুরবুলাক সীমান্ত দিয়ে ইরানে নিয়ে যাওয়া হচ্ছে। এর আগে তুরস্কের পূর্বাঞ্চলীয় শহর ইগদিরে অবতরণ করে তারা।অস্ট্রেলিয়া থেকে মালয়েশিয়া ও ওমান হয়ে দীর্ঘ যাত্রা শেষে গত মঙ্গলবার তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছায় ইরানের নারী ফুটবলাররা।তুর্কি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত রাতে কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষ করে তারা পুলিশের নিরাপত্তায় বিমানবন্দর ত্যাগ করেন।এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচের আগে ইরানের জাতীয় সংগীত গাইতে অস্বীকার করার পর, প্রাথমিকভাবে দলের সাতজন সদস্য অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন।তবে পরবর্তীতে তাদের মধ্যে পাঁচজন সিদ্ধান্ত পরিবর্তন করেন এবং দলের বাকি সদস্যদের সাথে ইরানে ফেরার সিদ্ধান্ত নেন।মানবাধিকার সংগঠনগুলোর দাবি, পরিবারের সদস্যদের ওপর হুমকি ও চাপের কারণে তারা এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়ে থাকতে পারেন।

২ দিন আগে

মামলা মোকাবিলা করে ফিরলে সাকিবের ব্যপারে নমনীয় থাকবো: ক্রীড়া প্রতিমন্ত্রী

মামলা মোকাবিলা করে ফিরলে সাকিবের ব্যপারে নমনীয় থাকবো: ক্রীড়া প্রতিমন্ত্রী


বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসানের দেশে ফেরা ও দলে প্রত্যাবর্তন নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। তার বিরুদ্ধে থাকা মামলার অগ্রগতি না হওয়ায় আপাতত দেশে ফিরছেন না তিনি। তবে মামলা মোকাবিলা করে নির্দোষ প্রমাণিত হয়ে ফিরলে তার বিষয়ে সরকার নমনীয় অবস্থান নেবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, সাকিবের বিষয়টি রাষ্ট্রীয় সিদ্ধান্তের সঙ্গে জড়িত। তার নামে থাকা মামলাগুলো ব্যক্তিগতভাবে মোকাবিলা করে যদি তিনি নির্দোষ হয়ে দেশে ফেরেন, তাহলে সে ক্ষেত্রে ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখা হবে।এদিকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিম সাকিবের দ্রুত দেশে ফেরার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি জানান, সাম্প্রতিক সময়ে সাকিবকে ঘিরে যেসব কার্যক্রম চলছে, তা দ্রুত এগোচ্ছে। সেই বিবেচনায় অচিরেই তাকে দেশে দেখা যেতে পারে বলে মনে করছেন তিনি। আগামী এপ্রিলের মাঝামাঝিতে বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড দল। তবে ওই সিরিজে সাকিবকে পাওয়া যাবে কি না, সে বিষয়ে নিশ্চিত নন ফাহিম। তিনি বলেন, সাকিব যেকোনো সময় দেশে ফিরতে পারেন এমন প্রত্যাশা রয়েছে। দলে থাকলে তার উপস্থিতি দলের শক্তি বাড়াবে বলেও উল্লেখ করেন তিনি।ফাহিম আরও জানান, সাকিব আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলে তার খেলার ধরন, কোন সংস্করণে খেলবেন এবং কতদিন খেলবেন এসব বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে নির্বাচক প্যানেল, টিম ম্যানেজমেন্ট, ক্রিকেট বোর্ড এবং সাকিবের নিজস্ব মতামতের ভিত্তিতে। তবে সবার আগে দলের স্বার্থই অগ্রাধিকার পাবে বলে তিনি জোর দিয়ে বলেন।

২ দিন আগে

চেলসিকে ৮ গোল দিয়ে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালে পিএসজি

চেলসিকে ৮ গোল দিয়ে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালে পিএসজি


ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স লিগে বড় এক ধাক্কা খেল ইংলিশ ক্লাব চেলসি। শেষ ষোলোর দুই লেগ মিলিয়ে ৮-২ গোলের বিশাল ব্যবধানে তাদের হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।প্রথম লেগে ফ্রান্সের পার্ক দে প্রিন্সেসে ৫-২ গোলে হারের পর দ্বিতীয় লেগে ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ৩-০ গোলে পরাজিত হয় চেলসি। ফলে দুই লেগ মিলিয়ে একপ্রকার বিধ্বস্ত হয় ইংলিশ ক্লাবটি। ম্যাচের শুরুতেই বিপদে পড়ে চেলসি। ষষ্ঠ মিনিটে ডিফেন্ডার মামাদো সারের ভুলের সুযোগ নিয়ে গোল করেন কভিচা কারাতখেলিয়া। এরপর ১৪ মিনিটে ব্যবধান বাড়ান ব্রাডলি বার্কোলা। ম্যাচের শেষদিকে বেঞ্চ থেকে নামা ১৯ বছর বয়সী মিডফিল্ডার সেনি মায়ুলু তৃতীয় গোলটি করে জয় নিশ্চিত করেন।দুই লেগের ফলাফল চেলসির জন্য ইউরোপীয় প্রতিযোগিতায় অন্যতম বড় পরাজয় হিসেবে বিবেচিত হচ্ছে। এর আগে ২০২০ সালে বায়ার্ন মিউনিখের কাছে ৭-১ ব্যবধানে হেরেছিল তারা।লেভারকুসেনেকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে আর্সেনালহতাশাজনক পারফরম্যান্সে ক্ষুব্ধ হয়ে ম্যাচের শেষ ৩০ মিনিটের মধ্যেই স্টেডিয়াম ছাড়তে শুরু করেন দর্শকরা। পুরো ম্যাচজুড়েই চেলসির অসহায় আত্মসমর্পণ স্পষ্ট ছিল।এই জয়ের ফলে ইউরোপ সেরার লড়াইয়ে আরও এক ধাপ এগিয়ে গেল পিএসজি, আর চেলসির জন্য এটি হয়ে রইল একটি তিক্ত স্মৃতি।

২ দিন আগে

ব্রাজিল দলে নেই নেইমার, বিশ্বকাপে অনিশ্চয়তা

ব্রাজিল দলে নেই নেইমার, বিশ্বকাপে অনিশ্চয়তা

১৭ মার্চ ২০২৬ সকাল ০৯:৫১:২০

শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

১৫ মার্চ ২০২৬ রাত ১১:১৮:৪১

ভারত খেলছে ট্রফির জন্য, আমরা হারার জন্যই অংশ নিচ্ছি:রশিদ লতিফ

ভারত খেলছে ট্রফির জন্য, আমরা হারার জন্যই অংশ নিচ্ছি:রশিদ লতিফ

১৫ মার্চ ২০২৬ সকাল ১১:৪০:২৪

নারীদের নতুন টুর্নামেন্টের ঘোষণা দিলো বিসিবি

নারীদের নতুন টুর্নামেন্টের ঘোষণা দিলো বিসিবি

১৪ মার্চ ২০২৬ রাত ১১:৪৯:২৫

বৃষ্টিস্নাত ম্যাচে পাকিস্তানের কাছে বড় হার বাংলাদেশের

বৃষ্টিস্নাত ম্যাচে পাকিস্তানের কাছে বড় হার বাংলাদেশের

১৩ মার্চ ২০২৬ রাত ১১:৩৪:৫৪

পাকিস্তানের বিপক্ষে টস জিতে বাংলাদেশের সিরিজ জয়ের মিশন

পাকিস্তানের বিপক্ষে টস জিতে বাংলাদেশের সিরিজ জয়ের মিশন

১৩ মার্চ ২০২৬ দুপুর ০২:৩৫:৫৮

ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে যা বললেন ট্রাম্প

ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে যা বললেন ট্রাম্প

১২ মার্চ ২০২৬ রাত ১০:৪৬:৫৬

পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ

পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ

১১ মার্চ ২০২৬ রাত ০৬:৪৫:০১

নাহিদ রানার ফাইফারে টেনেটুনে একশ করে অলআউট পাকিস্তান

নাহিদ রানার ফাইফারে টেনেটুনে একশ করে অলআউট পাকিস্তান

১১ মার্চ ২০২৬ বিকাল ০৫:২৮:০৪

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

১১ মার্চ ২০২৬ বিকাল ০৩:২৪:৫৭

দলে ফেরার আশা সাকিবের, নিউজিল্যান্ড সিরিজের প্রত্যাশা

দলে ফেরার আশা সাকিবের, নিউজিল্যান্ড সিরিজের প্রত্যাশা

৬ মার্চ ২০২৬ দুপুর ০২:০৮:৩৫

1–15 / মোট 61টি সংবাদ  |  পৃষ্ঠা 1 / 5
শিরোনাম
মৌলভীবাজারে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পৌর ঈদগাহে তিনটি ঈদের জামাত অনুষ্ঠিত ঈদের আনন্দ চারদিকে, বড়লেখার সালেহ আহমদের বাড়িতে নেমে এসেছে নীরবতার দীর্ঘ ছায়া দেশবাসীকে নিয়ে আগামীতে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই: পানিসম্পদ মন্ত্রী তারেক রহমান-শেহবাজ শরীফের ঈদের শুভেচ্ছা বি‌নিময় বায়তুল মোকাররমে ঈদের নামাজ: জাতির কল্যাণে দোয়া জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ঈদের নামাজ আদায় পীরগাছায় অবহেলিত ডোবায় ডুবে শিশুর মৃত্যু, ঈদের আনন্দে শোক এনসিপির শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন নওগাঁয় খাল থেকে অবৈধ বালু উত্তোলন, ব্রিজ ও কাঁচা রাস্তা হুমকির মুখে দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা নাহিদ ইসলামের সৌদির সঙ্গে মিলে দেশের ২০৬ স্থানে ঈদের জামাত, ২৯ হাজার মুসল্লির অংশগ্রহণ ঈদুল ফিতরে দেশ-বিদেশের মুসলমানদের রাষ্ট্রপতির শুভেচ্ছা মৌলভীবাজারে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পৌর ঈদগাহে তিনটি ঈদের জামাত অনুষ্ঠিত ঈদের আনন্দ চারদিকে, বড়লেখার সালেহ আহমদের বাড়িতে নেমে এসেছে নীরবতার দীর্ঘ ছায়া দেশবাসীকে নিয়ে আগামীতে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই: পানিসম্পদ মন্ত্রী তারেক রহমান-শেহবাজ শরীফের ঈদের শুভেচ্ছা বি‌নিময় বায়তুল মোকাররমে ঈদের নামাজ: জাতির কল্যাণে দোয়া জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ঈদের নামাজ আদায় পীরগাছায় অবহেলিত ডোবায় ডুবে শিশুর মৃত্যু, ঈদের আনন্দে শোক এনসিপির শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন নওগাঁয় খাল থেকে অবৈধ বালু উত্তোলন, ব্রিজ ও কাঁচা রাস্তা হুমকির মুখে দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা নাহিদ ইসলামের সৌদির সঙ্গে মিলে দেশের ২০৬ স্থানে ঈদের জামাত, ২৯ হাজার মুসল্লির অংশগ্রহণ ঈদুল ফিতরে দেশ-বিদেশের মুসলমানদের রাষ্ট্রপতির শুভেচ্ছা