ক্যাটাগরি

সামাজিক মাধ্যম

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি, পেলেন স্থায়ী ঠিকানা

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি, পেলেন স্থায়ী ঠিকানা


রাজধানীর শাহবাগের ফুটপাতে দীর্ঘদিন মানবেতর জীবন কাটানো গোলাপি বেগম অবশেষে পেলেন স্থায়ী ঠিকানা। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের রতনপুর গ্রামে তাঁর জন্য নির্মিত আধাপাকা বাড়ির চাবি শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে তুলে দেওয়া হয়।প্রধানমন্ত্রীর পক্ষে ব্রাহ্মণবাড়িয়া-০৫ নবীনগর আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুল মান্নান এর সভাপতিত্বে চাবি হস্তান্তর করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত।গোলাপি বেগমের চিকিৎসা ও পুনর্বাসনের উদ্যোগের অংশ হিসেবে বাড়িটি নির্মাণ করা হয়।চাবি হস্তান্তর অনুষ্ঠানে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই মানবিক উদ্যোগের লক্ষ্য। গোলাপি বেগমের জন্য নির্মিত বাড়িটি শুধু একটি ঘর নয়, তাঁর নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনের নতুন সুযোগ। তিনি সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য খালেদ মাহমুদ শ্যামল, জেলা প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনসহ স্থানীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও এলাকাবাসী।নতুন বাড়ি পেয়ে আবেগাপ্লুত গোলাপি বেগম বলেন, গ্রামের মানুষ তাঁর কষ্টের কথা জানলেও কেউ স্থায়ীভাবে তাঁর পাশে দাঁড়াননি। তবে তাঁর দুর্দশার কথা জেনে তারেক রহমান সহায়তার হাত বাড়িয়েছেন।তিনি বলেন, “গ্রামের মানুষ আমার কষ্টের কথা জানে, তবুও আমার কথা কেউ ভাবেনি। আমার কথা ভেবেছেন তারেক রহমান।”শাহবাগের ফুটপাত থেকে রতনপুরের নিজের ঘরে ফিরে গোলাপি বেগমের জীবনে শুরু হলো নতুন অধ্যায়। এই উদ্যোগ তাঁর জন্য শুধু একটি বাড়ি নয়, নিরাপত্তা, মর্যাদা ও স্বাভাবিক জীবনে ফেরার সুযোগও তৈরি করেছে।

১৫ ঘন্টা আগে

৮ মাসে ৯১৩ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ: জুড়ীতে মিডিয়া ব্রিফিংয়ে সাফল্যের তথ্য জানালো ৫২ বিজিবি

৮ মাসে ৯১৩ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ: জুড়ীতে মিডিয়া ব্রিফিংয়ে সাফল্যের তথ্য জানালো ৫২ বিজিবি


সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধে গত আট মাসে সরাইল রিজিয়নের ১৩টি ব্যাটালিয়ন উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এ সময়ে বিভিন্ন অভিযানে ৯ শত ১৩ কোটি ২ লাখ ৫৪ হাজার ৫৫০ টাকা মূল্যের মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। একই সময়ে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরকও উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা বিওপিতে আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে এসব তথ্য জানান ৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান।তিনি জানান, সরাইল রিজিয়নের দায়িত্বপূর্ণ প্রায় ১ হাজার ২০৪ কিলোমিটার সীমান্তে চারটি সেক্টর সিলেট, কুমিল্লা, ময়মনসিংহ ও শ্রীমঙ্গল সেক্টরের অধীন ১৩টি ব্যাটালিয়নের ২১১টি বিওপি সার্বক্ষণিক নজরদারি ও টহল কার্যক্রম পরিচালনা করছে। বিজিবি সদস্যদের কঠোর পরিশ্রম, গোয়েন্দা তৎপরতা ও ধারাবাহিক অভিযানের ফলে গত আট মাসে এসব সাফল্য অর্জিত হয়েছে।

২০ ঘন্টা আগে

ধামরাইয়ে সিএনজি-পিকআপ সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত ৩

ধামরাইয়ে সিএনজি-পিকআপ সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত ৩


ঢাকার ধামরাইয়ে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।বৃহস্পতিবার বিকেলে ধামরাই উপজেলার পশ্চিম নান্দেশ্বরী বটতলা এলাকার আরবিসি ইটভাটা সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—টাঙ্গাইল জেলার জাকারিয়া (১৩), আখি আক্তার (২৫) ও সিএনজি অটোরিকশার চালক জুয়েল (৪০)। এ ঘটনায় আহতরা হলেন—লাকী আক্তার (৩২), আবুল হোসেন (৬৫) ও সেলিম (৩৫)। আহতদের উদ্ধার করে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে পশ্চিম নান্দেশ্বরী বটতলা এলাকার আরবিসি ইটভাটা সংলগ্ন সড়কে যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই সিএনজি চালক জুয়েল নিহত হন। পরে গুরুতর আহত দুজনকে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।নিহত আখি আক্তারের বাবা ও দুর্ঘটনায় আহত আবুল হোসেন জানান, সিএনজি অটোরিকশাটিতে চালকসহ মোট সাতজন ছিলেন। দুর্ঘটনার তীব্রতায় তিনজন নিহত হলেও সাদিয়া নামে ছয় বছরের একটি শিশু কোনো আঘাত না পেয়ে সুস্থ রয়েছে।খবর পেয়ে স্থানীয়রা ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ পরিচালনা করে।ধামরাই থানার কাওয়ালীপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ইলিয়াস হোসেন জানান, আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। দুর্ঘটনার ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

১ দিন আগে

ভারতে যাওয়ার পথে মেহেরপুর জেলার আ.লীগের সাধারণ সম্পাদক আটক

ভারতে যাওয়ার পথে মেহেরপুর জেলার আ.লীগের সাধারণ সম্পাদক আটক


চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় নিষিদ্ধ আওয়ামী লীগের মেহেরপুর জেলার সাধারণ সম্পাদক এম এ খালেককে আটক করেছে দর্শনা ইমিগ্রেশন পুলিশ।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়। পরে তাকে মেহেরপুর পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।পুলিশ জানায়, এম এ খালেক চিকিৎসার জন্য মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। ইমিগ্রেশন পুলিশ তার পরিচয় ও অন্যান্য তথ্য যাচাইয়ের সময় বিষয়টি জানতে পারে। পরে তাকে আটক করে মেহেরপুর পুলিশকে খবর দেয়া হয়।দর্শনা ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিন মিয়া বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মেহেরপুর জেলা সাধারণ সম্পাদক মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার সময় তাকে আটক করা হয়েছে।

১ দিন আগে

শুভেচ্ছা সফরে চট্রগ্রাম বন্দরে  চীনা নৌবাহিনীর জাহাজ

শুভেচ্ছা সফরে চট্রগ্রাম বন্দরে চীনা নৌবাহিনীর জাহাজ

১৭ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৪১:৪৭

ইতালিতে পাঠানোর সময় নৌকা ডুবে ৮ বাংলাদেশির মৃত্যু, গ্রেপ্তার ২

ইতালিতে পাঠানোর সময় নৌকা ডুবে ৮ বাংলাদেশির মৃত্যু, গ্রেপ্তার ২

১৭ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:২৫:৪২

মতলব উত্তরের নিশ্চিন্তপুর বাজারে অনুমোদনহীন মেলা বন্ধ

মতলব উত্তরের নিশ্চিন্তপুর বাজারে অনুমোদনহীন মেলা বন্ধ

১৬ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৭:২৪:৪৩

ঈশ্বরদীতে প্রস্তাবিত ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প এলাকা পরিদর্শন করলেন প্রকল্পসংশ্লিষ্টরা

ঈশ্বরদীতে প্রস্তাবিত ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প এলাকা পরিদর্শন করলেন প্রকল্পসংশ্লিষ্টরা

১৬ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৬:২৯:১৮

টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর পাশে এনসিপি

টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর পাশে এনসিপি

১৬ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৬:২৬:৩৭

কসবা সহ বিভিন্ন সীমান্ত এলাকায় বিজিবির অভিযান

কসবা সহ বিভিন্ন সীমান্ত এলাকায় বিজিবির অভিযান

১৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪৮:১৭

আজ জমি, কাল বসতভিটা—তিস্তার ভাঙনে আতঙ্কে গঙ্গাচড়ার মানুষ

আজ জমি, কাল বসতভিটা—তিস্তার ভাঙনে আতঙ্কে গঙ্গাচড়ার মানুষ

১৫ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:৩৮:৪৯

মনপুরায় জালে ধরা পড়ল ১৫ কেজির বিশাল পাঙ্গাস, আড়তে হাঁকানো হলো ২০ হাজার টাকা

মনপুরায় জালে ধরা পড়ল ১৫ কেজির বিশাল পাঙ্গাস, আড়তে হাঁকানো হলো ২০ হাজার টাকা

১৫ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:৩৬:৪২

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ আটক ১

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ আটক ১

১৫ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:২৬:৫৩

কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ জন গ্রেপ্তার

কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ জন গ্রেপ্তার

১৫ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৬:৪৩:৫৭

আলোচিত নুসরাত হত্যা, ৭ বছর পর মায়ের সাথে  মুক্তি পেলেন মোবাশ্বেরা খানম রাথী

আলোচিত নুসরাত হত্যা, ৭ বছর পর মায়ের সাথে মুক্তি পেলেন মোবাশ্বেরা খানম রাথী

১৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৪৪:২১

1–15 / মোট 2434টি সংবাদ | পৃষ্ঠা 1 / 163
শিরোনাম
হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা নিয়ে কড়া বার্তা ভারতের বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহন, সম্পাদক সুজন ধামরাই মডেল প্রেসক্লাবের সভাপতি সিরাজুল, সাধারণ সম্পাদক জাহিদুর মেয়েকে ধর্ষণের পর ভিডিও ধারণ, নরসিংদীতে বাবা গ্রেপ্তার বাংলাদেশে মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকার এখনো নিশ্চিত হয়নি : নাহিদ উপকূল ও চরাঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দেবে ‘স্বাস্থ্য তরী’ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী সার্ককে ফের সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ হাসিনাকে হাতকড়া পরিয়ে বরণ করা হবে : বিমানমন্ত্রী গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ : আইনমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইতালি হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা নিয়ে কড়া বার্তা ভারতের বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহন, সম্পাদক সুজন ধামরাই মডেল প্রেসক্লাবের সভাপতি সিরাজুল, সাধারণ সম্পাদক জাহিদুর মেয়েকে ধর্ষণের পর ভিডিও ধারণ, নরসিংদীতে বাবা গ্রেপ্তার বাংলাদেশে মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকার এখনো নিশ্চিত হয়নি : নাহিদ উপকূল ও চরাঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দেবে ‘স্বাস্থ্য তরী’ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী সার্ককে ফের সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ হাসিনাকে হাতকড়া পরিয়ে বরণ করা হবে : বিমানমন্ত্রী গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ : আইনমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইতালি