ক্যাটাগরি

সামাজিক মাধ্যম

১৫ মাস পর দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, চাইলেন দোয়া

১৫ মাস পর দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, চাইলেন দোয়া


দীর্ঘ ১৫ মাসেরও বেশি সময় লন্ডনে চিকিৎসাধীন থাকার পর দেশে ফিরেছেন চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন। সোমবার (৩ আগস্ট) বিকেল ৫টা ১০ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।‎‎ঢাকার বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, আমি দেশে এসেছি। দেশবাসীর কাছে দোয়া চাই। আমি সব সময় সবার জন্য দোয়া করি।‎‎এর আগে সোমবার সকালে তার দেশে ফেরার বিষয়টি গণমাধ্যমকে জানান নিরাপদ সড়ক চাই আন্দোলনের (নিসচা) ভাইস প্রেসিডেন্ট লিটন এরশাদ। তিনি আরও জানান, আগামী সপ্তাহে ইলিয়াস কাঞ্চন আবারও লন্ডনে ফেরত যাবেন। আগামী ১৫ আগস্ট অভিনেতার শারীরিক পরিক্ষা-নিরীক্ষা করা হবে।‎‎গত বছরের প্রথম দিকে অভিনেতার শরীরে টিউমার ধরা পড়লেও পারিবারিক সিদ্ধান্তে গত ২৬ এপ্রিল ইলিয়াস কাঞ্চনকে লন্ডনে নেওয়া হয়। সেখানে প্রথমে হারলি স্ট্রিট ক্লিনিকে চিকিৎসা শুরু হয়। তিন মাসের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর গত ৫ আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে প্রফেসর ডিমিট্রিয়াসের নেতৃত্বে তার ব্রেনে অস্ত্রোপচার করা হয়।

১ দিন আগে

টালিগঞ্জের মধুমিতা সরকারের ঢাকাই সিনেমায় অভিষেক

টালিগঞ্জের মধুমিতা সরকারের ঢাকাই সিনেমায় অভিষেক


পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকারের ঢাকাই সিনেমায় অভিষেক ঘটলো। 'গুলশানের চামেলী' সিনেমার মাধ্যমে তিনি যাত্রা শুরু করছেন ঢালিউডে।১ আগস্ট শনিবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত সিনেমাটির মহরত অনুষ্ঠানে অংশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।মধুমিতা বলেন, 'আমি এখানকার সবার এতটা ভালোবাসা পেয়ে আপ্লুত। এত এত ক্যামেরার সামনে দাঁড়িয়ে, এত গুণী মানুষদের নিয়ে আমার অভিষেক হচ্ছে ঢাকাই সিনেমায়। এর চেয়ে ভালো অভিষেক আর হতে পারে না।'তিনি আরও বলেন, 'আমরা যে এনার্জি ও স্পিড নিয়ে যাত্রা শুরু করেছি, আশা করি সিনেমাটি খুব ভালো হবে। আমাকে এই সিনেমায় কাজ করার সুযোগ দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাতে চাই।' মহরতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে এমডি ইকবাল পরিচালিত 'গুলশানের চামেলী'।সিনেমাটির মাধ্যমে প্রথমবার বাংলাদেশের চলচ্চিত্রে দেখা যাবে মধুমিতা সরকারকে, যা নিয়ে দুই বাংলার দর্শকদের মধ্যেও তৈরি হয়েছে আগ্রহ। জানা গেছে, সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন এ অভিনেত্রী। এর আগে স্বামী দেবমাল্য চক্রবর্তীকে সঙ্গে নিয়ে গতকাল সকাল ১০টার দিকে ঢাকায় পৌঁছান মধুমিতা সরকার।‘গুলশানের চামেলী’ নির্মিত হচ্ছে এক যৌনকর্মীর জীবনসংগ্রামকে কেন্দ্র করে। নির্মাতার ভাষ্য অনুযায়ী, সিনেমাটিতে বাংলাদেশ ও ভারতের দুই দেশের জনপ্রিয় একঝাঁক শিল্পী অভিনয় করবেন। ইতোমধ্যে সিনেমাটির শিল্পী তালিকায় যুক্ত হয়েছেন ওমর সানী, আমিন খান, আশীষ খন্দকার ও কিংবদন্তি অভিনেত্রী রোজিনা। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে আজমেরী হক বাঁধনকে।

২ দিন আগে

‘জুমানজি’ নতুন সিনেমার ট্রেইলার প্রকাশ করলো সনি

‘জুমানজি’ নতুন সিনেমার ট্রেইলার প্রকাশ করলো সনি


বহু প্রতীক্ষিত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’ সিনেমার প্রথম ট্রেইলার প্রকাশ করেছে সনি। জনপ্রিয় এই সিরিজের তৃতীয় ও শেষ পর্বে আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন ডোয়েন জনসন, কেভিন হার্ট, জ্যাক ব্ল্যাক ও কারেন গিলান।২০১৭ সালে মুক্তি পাওয়া জুমানজি: ওয়েলকাম টু দ্য জঙ্গল এবং ২০১৯ সালের জুমানজি: দ্য নেক্সট লেভেলের সাফল্যের ধারাবাহিকতায় নির্মিত হচ্ছে নতুন এই সিনেমা। আগের দুই পর্ব বিশ্বজুড়ে ১৭০ কোটিরও বেশি মার্কিন ডলার আয় করে।নতুন সিনেমাতেও আগের মতোই থাকছে রোমাঞ্চ, হাস্যরস, অ্যাকশন এবং চরিত্র বদলের মজার সব ঘটনা। ভিডিও গেমের ভেতরের চরিত্রগুলোতে আবারও অভিনয় করেছেন ডোয়েন জনসন, কেভিন হার্ট, জ্যাক ব্ল্যাক ও কারেন গিলান।প্রধান চার তারকার পাশাপাশি এবারও অভিনয় করেছেন ড্যানি ডিভিটো, নিক জোনাস, অকওয়াফিনা, মারিন হিঙ্কল, বেবে নিউওয়ার্থ, লামর্ন মরিস ও রিস ডার্বি। নতুন মুখ হিসেবে যোগ দিয়েছেন ড্যান হিলডেব্র্যান্ড ও জ্যাক জুকস।সিনেমাটি পরিচালনা করেছেন জেক কাসদান। চিত্রনাট্য লিখেছেন জেক কাসদান, জেফ পিঙ্কনার ও স্কট রোজেনবার্গ। প্রযোজনায় রয়েছেন ম্যাট টলম্যাচ, ডোয়েন জনসন, ড্যানি গার্সিয়া, হিরাম গার্সিয়া এবং জেক কাসদান।প্রথমে আগামী ১১ ডিসেম্বর সিনেমাটি মুক্তির পরিকল্পনা থাকলেও পরে মুক্তির তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী, বড়দিন উপলক্ষে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।উল্লেখ্য, নতুন এই সিনেমাটি ১৯৯৫ সালের জনপ্রিয় জুমানজি চলচ্চিত্রের আধুনিক সংস্করণের ধারাবাহিকতা। সেই ছবিতে অভিনয় করেছিলেন প্রয়াত রবিন উইলিয়ামস ও কিরস্টেন ডানস্ট। নতুন সিরিজে বোর্ড গেমের পরিবর্তে ভিডিও গেমকে কেন্দ্র করে গল্প এগিয়ে নেওয়া হয়েছে। এছাড়া বড়দিনে মুক্তি পাওয়ায় এটি ডিউন: পার্ট থ্রি এবং অ্যাভেঞ্জার্স: ডুমসডে-এর মতো বড় বাজেটের সিনেমার সঙ্গে প্রতিযোগিতায় নামবে।

৪ দিন আগে

স্থগিত হলো অনুপম রায়ের ঢাকা কনসার্ট

স্থগিত হলো অনুপম রায়ের ঢাকা কনসার্ট


সব ধরনের প্রস্তুতি ও প্রশাসনিক অনুমোদন সম্পন্ন হওয়ার পরও শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়ের ঢাকা কনসার্ট। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশে অনিবার্য কারণ দেখিয়ে ১ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা থাকা ‘ওয়ান ট্রু সাউন্ড উইথ অনুপম রায়’ আয়োজন আপাতত বন্ধ রাখা হয়েছে।আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশন জানিয়েছে, কনসার্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় সব প্রশাসনিক অনুমোদন ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছিল। তবে শেষ মুহূর্তে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ‘অনিবার্য কারণ’ উল্লেখ করে অনুষ্ঠানটি আয়োজন না করার নির্দেশনা দেয়।বৃহস্পতিবার (৩০ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে আয়োজকরা বলেন, সব ধরনের প্রস্তুতি ও অনুমোদন থাকা সত্ত্বেও মন্ত্রণালয়ের নির্দেশে কনসার্টটি আপাতত স্থগিত করতে হয়েছে।বিবৃতিতে আরও বলা হয়, এই আকস্মিক সিদ্ধান্তে শুধু দর্শকই নন, শিল্পী, স্পন্সর, অংশীদার প্রতিষ্ঠান এবং আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাই হতাশ হয়েছেন।টিকিট ক্রয়কারী দর্শকদের আশ্বস্ত করে আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, কনসার্টের জন্য কেনা সব টিকিটের সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে। অফিসিয়াল টিকিটিং প্ল্যাটফর্মের মাধ্যমে অর্থ ফেরতের প্রক্রিয়া সম্পন্ন করা হবে এবং আগামী রোববারের মধ্যে এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা জানানো হবে।সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় অনিবার্য কারণ উল্লেখ করলেও কনসার্ট স্থগিতের নির্দিষ্ট কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

৫ দিন আগে

অপু-বুবলী না, যে তরুণীকে বিয়ে করতে চেয়েছিলেন শাকিব

অপু-বুবলী না, যে তরুণীকে বিয়ে করতে চেয়েছিলেন শাকিব

২৫ জুলাই ২০২৬ বিকাল ০৫:৪০:০৩

আন্দোলনে প্রিজন ভ্যানের সামনে দাঁড়িয়ে আলোচনায় ভারতীয় যে তারকা

আন্দোলনে প্রিজন ভ্যানের সামনে দাঁড়িয়ে আলোচনায় ভারতীয় যে তারকা

২৫ জুলাই ২০২৬ দুপুর ০২:১৮:২৩

খুরশীদ আলমকে নিয়ে প্রামাণ্য চিত্র নির্মাণ করলেন শাইখ সিরাজ

খুরশীদ আলমকে নিয়ে প্রামাণ্য চিত্র নির্মাণ করলেন শাইখ সিরাজ

২৩ জুলাই ২০২৬ সকাল ১০:৩৮:০৪

বন্যার্তদের সহায়তায় রুনা লায়লার কনসার্ট

বন্যার্তদের সহায়তায় রুনা লায়লার কনসার্ট

২১ জুলাই ২০২৬ দুপুর ০২:১৭:০১

সিয়ামকে নিয়ে আদনান আল রাজীবের প্রথম সিনেমা

সিয়ামকে নিয়ে আদনান আল রাজীবের প্রথম সিনেমা

২০ জুলাই ২০২৬ দুপুর ০২:৪৮:০৩

ফাঁস হলো মালাইকার ‘অন্তরঙ্গ’ মুহূর্তের ভিডিও

ফাঁস হলো মালাইকার ‘অন্তরঙ্গ’ মুহূর্তের ভিডিও

১৯ জুলাই ২০২৬ বিকাল ০৩:১০:২৭

অন্য ধর্মের নারীকে বিয়ে, আমিরকে হত্যা করতে ৫ কোটি রুপি পুরস্কার ঘোষণা

অন্য ধর্মের নারীকে বিয়ে, আমিরকে হত্যা করতে ৫ কোটি রুপি পুরস্কার ঘোষণা

১৫ জুলাই ২০২৬ রাত ০৮:৫৬:০৩

প্রথমবারের মতো বড়পর্দায় ঝুঁটি বাঁধছেন আরিফিন শুভ-কেয়া পায়েল

প্রথমবারের মতো বড়পর্দায় ঝুঁটি বাঁধছেন আরিফিন শুভ-কেয়া পায়েল

১৫ জুলাই ২০২৬ দুপুর ০১:৩২:৪৮

ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতাল ও অভিনয় শিল্পী সংঘের মধ্যে স্বাস্থ্যসেবা চুক্তি

ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতাল ও অভিনয় শিল্পী সংঘের মধ্যে স্বাস্থ্যসেবা চুক্তি

১৪ জুলাই ২০২৬ রাত ০৬:২০:৪২

হলিউড অভিনেতা জশ গ্রিসেত্তির আত্নহত্যা

হলিউড অভিনেতা জশ গ্রিসেত্তির আত্নহত্যা

১৪ জুলাই ২০২৬ দুপুর ১২:৩৭:৪৫

আমার সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র?: পরীমনি

আমার সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র?: পরীমনি

১১ জুলাই ২০২৬ দুপুর ০২:১৭:১২

1–15 / মোট 148টি সংবাদ | পৃষ্ঠা 1 / 10
শিরোনাম
হালুয়াঘাটে অতিবৃষ্টিতে দুই শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান বন্ধ তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর প্রচেষ্টায় স্বাস্থ্য সেবায় নতুন দিগন্ত গোপালগঞ্জে ৫ আগস্ট ঘিরে বাড়তি নিরাপত্তা, মাঠে ৫ প্লাটুন বিজিবি আনোয়ারায় তিন সার কারখানায় উৎপাদন ব্যাহত, আমন মৌসুমে সরবরাহ নিয়ে শঙ্কা ৫ আগস্ট হাসিনার বক্তব্য ইস্যুতে মুখ খুলল ভারত জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, দল বা ব্যক্তির নয়: প্রধানমন্ত্রী গণঅভ্যুত্থানে গড়ে ওঠা ঐক্য অটুট রাখতে হবে: প্রধামনন্ত্রী কৃষি কার্ড: ডিসেম্বরের মধ্যে কৃষকদের তালিকা প্রণয়নের নির্দেশ মালয়েশিয়ায় সহকর্মীদের সংঘর্ষের জেরে ৩ বাংলাদেশি নিহত, আহত ১ হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০১৯ হালুয়াঘাটে অতিবৃষ্টিতে দুই শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান বন্ধ তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর প্রচেষ্টায় স্বাস্থ্য সেবায় নতুন দিগন্ত গোপালগঞ্জে ৫ আগস্ট ঘিরে বাড়তি নিরাপত্তা, মাঠে ৫ প্লাটুন বিজিবি আনোয়ারায় তিন সার কারখানায় উৎপাদন ব্যাহত, আমন মৌসুমে সরবরাহ নিয়ে শঙ্কা ৫ আগস্ট হাসিনার বক্তব্য ইস্যুতে মুখ খুলল ভারত জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, দল বা ব্যক্তির নয়: প্রধানমন্ত্রী গণঅভ্যুত্থানে গড়ে ওঠা ঐক্য অটুট রাখতে হবে: প্রধামনন্ত্রী কৃষি কার্ড: ডিসেম্বরের মধ্যে কৃষকদের তালিকা প্রণয়নের নির্দেশ মালয়েশিয়ায় সহকর্মীদের সংঘর্ষের জেরে ৩ বাংলাদেশি নিহত, আহত ১ হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০১৯