রুহুল আমিন কিবরিয়া, বগুড়া প্রতিনিধি
প্রকাশ : ৭ এপ্রিল ২০২৬ দুপুর ০২:৪০:৫২
বগুড়া র্যাব-১২ এর অভিযানে এলপিজি সিলিন্ডারে লুকানো ৬৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩
বগুড়ায় র্যাব-১২ এর সিপিএসসি টিমের অভিযানে অভিনব কৌশলে সংরক্ষিত ৬৫ কেজি গাঁজা ও ৪ লিটার দেশীয় কেরু মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় বগুড়া সদর থানার চকসূত্রাপুর এলাকায় শ্রী সনি বাসফোরের বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাড়ির চারটি রান্নাঘরে রাখা সাতটি এলপিজি সিলিন্ডারের ভেতরে সুকৌশলে লুকিয়ে রাখা ৬৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি ৪ লিটার দেশীয় কেরু মদও জব্দ করা হয়।