হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুন ২০২৬ বিকাল ০৫:৪৮:০৮
হবিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
হবিগঞ্জের মাধবপুর উপজেলার কালিগঞ্জ বাজার এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত মো. শাহ আলম (৩৮) মাধবপুর উপজেলার ছাতিয়াইন উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মো. ডোগাই মিয়া ও আনোয়ারা বেগমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, হবিগঞ্জ জেলার পুলিশ সুপারের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি চৌকস দল শনিবার (১৩ জুন) রাত আনুমানিক ১০টার দিকে মাধবপুর থানাধীন ১১ নম্বর বাঘাসুরা ইউনিয়নের কালিগঞ্জ বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে শাহ আলমকে তল্লাশি করে তার কাছ থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়।
অভিযানে এসআই সাকিব হোসেন, এসআই স্বপন চন্দ্র, এএসআই মো. নাঈম মিয়া, এএসআই গোলাম সারোয়ারসহ সঙ্গীয় ফোর্স অংশগ্রহণ করেন।
জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত শাহ আলমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
পুলিশ আরও জানায়, জেলায় মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।