লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুন ২০২৬ রাত ০৭:০৯:২৬
পদ্মার চরে আবারও রক্তাক্ত লাশ, গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার
মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার রাইটার চর এলাকায় পদ্মা নদীর তীরে একটি নৌকার ওপর রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতের শরীরে গুলির চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যার পর মরদেহ নৌকার ওপর ফেলে রেখে যায়।
তবে হত্যাকাণ্ডের কারণ এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।