শাহরিয়র ইকবাল সুমন, আন্তালিয়া (তুরস্ক) থেকে :
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬ রাত ১০:৫৭:২৪
৩০ মিলিয়ন ডলার ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ড পাচ্ছে বাংলাদেশ
৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলনে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবিলায় উন্নত দেশগুলো থেকে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ড হিসেবে ৩০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা পাচ্ছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় তুরস্কের আন্তালিয়া এক্সপো সেন্টারে আয়োজিত জলবায়ু সম্মেলন কে কেন্দ্র করে এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানায় পরিবেশ ও বন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
এ সময় তিনি বলেন, আজকে (বৃহস্পতিবার) জলবায়ু সম্মেলন কেন্দ্রে বেলা বারোটায় ঘোষনা করা হয়েছে। যা জলবায়ু সম্মেলনে প্রথমবারের মতো ঘোষনা করা হয়েছে। সেখানে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ড থেকে বাংলাদেশকে ৩০ মিলিয়ন মার্কিন ডলার গ্র্যান্ট (অনুদান) হিসেবে দেওয়ার ঘোষনা দেওয়া হয়েছে। যা আমাদের জন্য একটি বড় পাওয়া।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী আমাদেরকে যে জিনিসটা গুরুত্বপূর্ণ বলেছেন,সেটি হলো- আমাদের যে কাজগুলো করছি,তার জন্য ঋণ প্রয়োজন আছে। কারন বিজনেস করতে গেলে ব্যাংকের ঋণ অনেক প্রয়োজন। সেটার জন্য আমরা চেষ্টা করতে হবে এডিবি,ওয়ার্ল্ড ব্যাংক বা এআইবি ব্যাংক সবার সাথে আমাদের এ ম্যাকানিজম তৈরি করতে হবে। কারণ, জলবায়ু যে ঋণ আছে তা সহজে কম সুদে পাওয়া যায়। সেটাতে করলে আমরা যে কাজ করছি আমি মনে করি এ ফান্ডগুলো আমাদের জন্য কার্যকর হবে। যেহেতু ঋণ নিতে গেলে প্রতি হাজার টাকার জন্য ১০০ টাকা গ্র্যান্ট দিতে হয়। আমরা গ্র্যান্ট যেটা পাবো সেটা আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তি। এটা কোন চ্যারিটি না, এটা তাদের দায়িত্ব এজন্য তারা সেটা দিচ্ছে। এর পাশাপাশি, আমাদের যে জলবায়ু ঋণ সেটার জন্য আমরা চেষ্টা করতে হবে৷ যাতে আমরা সহজ শর্তে পেতে পারি। তাহলে দেখা যাচ্ছে, আমাদের কর্মকাণ্ডগুলো খুব সহজেই করা যাবে।
তিনি আরও বলেন, আমাদের জন্য যে অনুদান আসছে, এটা দেখা গেছে যারা ক্লাইমেট ভূক্তভোগী আছে তাদের ক্ষেত্রে ব্যয় করা হবে। আজকে যে অনুদান দেওয়া হয়েছে, এটা কিন্তু উপকূলের মানুষ তাদের উন্নয়নের জন্য দেওয়া হয়েছে। তাদের উন্নয়নে এটা নিয়ে কাজ করা হবে। মূলত আমাদের ইকো সিস্টেম রিয়েল স্টেশন,শেল্টার সেন্টার ও ঘূর্নিঝড় প্রবল এলাকার সাইক্লোন শেল্টার সেন্টারের জন্য কাজ করবো।
এ সময় পররাষ্ট্র মন্ত্রী শামা ওবায়েদ সংবাদ সম্মেলনে বলেন, এই প্রথমবারের মতো পরিবেশ মন্ত্রনালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এবারের জলবায়ু সম্মেলনকে গুরুত্ব দেওয়া হয়েছে। জলবায়ু সম্মেলনে আসার আগে আমরা একাধিকবার এটা নিয়ে বসেছি এবং কথা বলেছি। আমরা প্রথমবারের মতো দফায় দফায় আমাদের পরিবেশ বিশেষজ্ঞ,সামাজিক বিভিন্ন ব্যক্তিবর্গ এবং সংস্থাগুলোর সঙ্গে বসেছি।সেখানে আমাদের স্পষ্ট বার্তা ছিলো,এবারের কপ ৩১ সম্মেলনে বাংলাদেশের এক এবং অভিন্ন বক্তব্য হতে হবে। সরকারি অথবা বেসরকারি কিংবা আমরা যে যেখান থেকে কথা বলি না কেন সকল কথা যেন একই রকম হয়। বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য যেন সবচেয়ে ভালো কিছু নিয়ে যেতে পারি আমরা যে জায়গাটা এবার নিশ্চিত করেছি।
তিনি বলেন, 'আপনারা দেখেছেন এবার কপ ৩১ সম্মেলনে অনেক দেশ উপস্থিত ছিলো না। কিন্তু সেখানে বাংলাদেশ উপস্থিত ছিলো। কারণ, বাংলাদেশ জলবায়ু মোকাবিলা করতে গিয়ে অনেক অর্জন আছে। যার ফলে আমরা জলবায়ু নিয়ে নেতৃত্বের জায়গায় আছি।'
'পাট সম্পদ আমাদের জন্য গর্বের। এ পাট নিয়ে আমাদের অহংকার করার মতো অনেক কিছু আছে। যেটা আমরা পরিবেশ পন্য হিসেবে সারাবিশ্বের কাছে তুলে ধরতে চাই এবং ব্যবসায়িক পরিবেশবান্ধব পন্য হিসেবে এটাকে আমরা রপ্তানি করতে চাই। যে পন্য বিশ্বের বাজারে থাকা প্লাষ্টিক পন্যের বিকল্প হিসেবে কাজ করবে।'
তিনি আরও বলেন,তুরস্ক আমাদের অনেকগুলো বৈঠক হয়েছে। তার মধ্যে তুরস্কের প্রধানমন্ত্রী এরদোগানের সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী বৈঠক করেছেন। উজবেকিস্তানের প্রেসিডেন্ট,চায়নার ভাইস প্রেসিডেন্ট,অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ও ইল্যাংন্ডের পররাষ্ট্রমন্ত্রী সহ অনেকগুলো দেশের সরকার প্রধান ও তাদের প্রতিনিধির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। এসব দ্বিপাক্ষিক বৈঠকে জলবায়ু পরিবর্তনসহ নানাদিক আলোচনা করা হয়েছে। এছাড়াও, আমাদের প্রধানমন্ত্রীর স্ত্রীর জোবায়দা রহমানের সঙ্গে তুরস্কের প্রধানমন্ত্রী মিসেস এরদোগান এর স্ত্রীর বৈঠক হয়েছে। এ বৈঠকটি সফল একটি বৈঠক হয়েছে। মূলত এ বৈঠকে আমাদের দেশের পাট কে তুরস্কের প্রধানমন্ত্রী সাদরে গ্রহন করেছেন। যা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এছাড়াও, আমাদের দেশের নারীদের যেসব সমস্যা নারীরা মোকাবিলা করে সামনের দিকে এগিয়ো যাচ্ছে, কিভাবে নারীরা সেসব সমস্যা সমাধান করছে। এজন্য তুরস্কের একটা বিশেষজ্ঞ টিম তারা আমাদের দেশে পাঠাতে চেয়েছে এবং তিনি জিরো ওয়েস্ট পদক্ষেপ নিয়ে আমাদের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।