ক্যাটাগরি

সামাজিক মাধ্যম

ভোলায় ৭ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

ভোলায় ৭ সাংবাদিকের বিরুদ্ধে মামলা


ভোলার চরফ্যাশনে প্রেসক্লাবের কয়েকজন সাংবাদিককে “হলুদ সাংবাদিক” ও “চাঁদাবাজ” আখ্যা দেওয়ার প্রতিবাদ এবং সংশ্লিষ্ট কারণ দর্শানোর চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করাকে কেন্দ্র করে ৭ সাংবাদিক ও এক বিএনপি নেতার বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।মামলাটি করেছেন বিএনপির সাবেক বহিষ্কৃত সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া। গত ২৮ এপ্রিল বরিশাল সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে দায়ের করা এ মামলাটি আদালত রেকর্ডভুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।মামলার আসামিদের মধ্যে রয়েছেন চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশের আলো প্রতিনিধি জুলফিকার মাহামুদ নিয়াজ, সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি কামাল গোলদার, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক সংবাদ প্রতিনিধি জামাল মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক সমকাল প্রতিনিধি নোমান সিকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও দৈনিক বাংলা প্রতিনিধি সাইফুল ইসলাম মুকুল, নির্বাহী সদস্য ও আগামীর সময় প্রতিনিধি আবু সিদ্দিক, সদস্য ও যায়যায়দিন প্রতিনিধি আমিনুল ইসলাম এবং উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন।ঘটনাটি জানাজানি হলে চরফ্যাশনের সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় ওঠে।সাংবাদিকদের অভিযোগ, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পরিচিতি সভায় সাংবাদিকদের নিয়ে কটূক্তির প্রতিবাদ করায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ মামলা দায়ের করা হয়েছে। দ্রুত মামলা প্রত্যাহার না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা। চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদ আল ফরিদ জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে।

৫৭ মিনিট আগে

২০ বছর পর ১৩ ডাকাতের যাবজ্জীবন কারাদণ্ড

২০ বছর পর ১৩ ডাকাতের যাবজ্জীবন কারাদণ্ড


দীর্ঘ ২০ বছর পর মৌলভীবাজারে একটি ডাকাতি মামলায় ১৩ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (০৫ মে) মৌলভীবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক শামসাদ বেগম এ রায় ঘোষণা করেন।মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর নিয়ামুল হক জানান, ডাকাতির অভিযোগ প্রমাণিত হওয়ায় ১৩ আসামির প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ২৫ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—মিলন মিয়া, রাহেল, দুলাল মিয়া, শাহেদ, সেলিম, সাতির ওরফে শাকিল, জুনাব আলী, কামাল, মকরম, নকুল ওরফে সুমন, খোকন, জাকারিয়া ও জামাল। তাদের বাড়ি কুলাউড়া, বড়লেখাসহ জেলার বিভিন্ন উপজেলার বিভিন্ন গ্রামে।রায় ঘোষণার সময় তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন। তাদের সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।মামলা সূত্রে জানা যায়, ২০০৫ সালের ২৮ ফেব্রুয়ারি কুলাউড়া উপজেলার কর্মদা গ্রামের বাসিন্দা মো. মারুফ আহমদের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় তিনি থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০ বছর পর এ রায় ঘোষণা করা হলো।রাষ্ট্রপক্ষের আইনজীবী আরও জানান, একই ঘটনায় ধর্ষণের অভিযোগে পৃথক চার্জশিটের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আরেকটি মামলা বিচারাধীন রয়েছে।তিনি বলেন, এ রায় একটি দৃষ্টান্ত স্থাপন করবে। ডাকাতি একটি গুরুতর অপরাধ, যা ব্যক্তি ও সমাজে গভীর প্রভাব ফেলে। দৃষ্টান্তমূলক শাস্তি অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এ রায়ের মাধ্যমে বাদী ন্যায়বিচার পেয়েছেন।

১ ঘন্টা আগে

আখাউড়ায় যৌতুকের দাবিতে গৃহবধূ নির্যাতন, চুল কেটে দেওয়ার অভিযোগ

আখাউড়ায় যৌতুকের দাবিতে গৃহবধূ নির্যাতন, চুল কেটে দেওয়ার অভিযোগ


ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে মারধর ও তার মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।মঙ্গলবার (৫ মে) উপজেলার উত্তর ইউনিয়নের রামধননগর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী দ্বীন ইসলাম দিনু মিয়া পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জানান, বিয়ের পর থেকেই গৃহবধূর কাছে যৌতুক হিসেবে পাঁচ লাখ টাকা দাবি করে আসছিলেন তার স্বামী ও পরিবারের সদস্যরা। দাবিকৃত টাকা না দেওয়ায় তাকে প্রায়ই শারীরিকভাবে নির্যাতন করা হতো। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার তাকে মারধরের পাশাপাশি মাথার চুল কেটে দেওয়া হয়। পরিবারের দাবি, অপমান করার উদ্দেশ্যেই এই নৃশংস ঘটনা ঘটানো হয়েছে।ঘটনার পরপরই পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়।অভিযুক্ত দ্বীন ইসলাম দিনু মিয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করেছে। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।

১ ঘন্টা আগে

দেলদুয়ারে জমি জবরদখলের চেষ্টা, পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ

দেলদুয়ারে জমি জবরদখলের চেষ্টা, পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ


টাঙ্গাইলের দেলদুয়ারে জবরদখলের উদ্দেশ্যে জমিতে অনধিকার প্রবেশ করে আবাদকৃত পাকা বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় ৮ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।জানা গেছে, দেলদুয়ার থানাধীন পাথরাইল ইউনিয়নের বিষ্ণুপুর মৌজার ১০৭ খতিয়ানের ১৩০ নম্বর দাগে ১৭ শতাংশ জমির মালিক বিষ্ণুপুর গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে নুরু মিয়া। পৈত্রিক ও ক্রয়সূত্রে পাওয়া এ জমি তিনি প্রায় ৪০ বছর ধরে ভোগদখল করে আসছেন।চলতি বোরো মৌসুমে নুরু মিয়া ওই জমিতে ধান চাষ করেন। দীর্ঘ চার মাস পরিচর্যার পর ফসল ঘরে তোলার উপযুক্ত হলে মঙ্গলবার ভোর আনুমানিক ৫টার দিকে একই গ্রামের নুরুল ইসলাম ও সাদ্দাম হোসেনের নেতৃত্বে ৮ জনের একটি দল জমিতে প্রবেশ করে জোরপূর্বক পাকা ধান কেটে নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।ঘটনার পর নুরু মিয়া দেলদুয়ার থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ কর্মকর্তা জুবায়ের সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে কেটে নেওয়া ধান জব্দ করে।স্থানীয় বাসিন্দা জালাল উদ্দিন, সালাম মিয়া ও মাসুদ আলম লিটন জানান, দীর্ঘদিন ধরে নুরু মিয়া ওই জমি ভোগদখল করে আসছেন এবং বিষয়টি গ্রামের সকলেরই জানা।এ বিষয়ে পুলিশ জানিয়েছে, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

১ ঘন্টা আগে

ভৈরবে আম পাড়া নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারী-পুরুষসহ আহত ৩০

ভৈরবে আম পাড়া নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারী-পুরুষসহ আহত ৩০

৫ মে ২০২৬ রাত ০৮:১৫:১০

রামুতে বিশেষ অভিযানে ডাকাত দলের ৭ সদস্য গ্রেফতার, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

রামুতে বিশেষ অভিযানে ডাকাত দলের ৭ সদস্য গ্রেফতার, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

৫ মে ২০২৬ রাত ০৮:১৩:২৪

পিরোজপুরের স্থগিত উন্নয়ন প্রকল্পে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ, সড়কের কাজ দ্রুত শুরুর নির্দেশ

পিরোজপুরের স্থগিত উন্নয়ন প্রকল্পে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ, সড়কের কাজ দ্রুত শুরুর নির্দেশ

৫ মে ২০২৬ রাত ০৮:১২:৪৪

মৌলভীবাজারের এসপি বদলি, বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে আলোচনা

মৌলভীবাজারের এসপি বদলি, বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে আলোচনা

৫ মে ২০২৬ রাত ০৭:৪৫:৫৫

বানরসহ হত্যা মামলার আসামি আটক, এলাকায় চাঞ্চল্য

বানরসহ হত্যা মামলার আসামি আটক, এলাকায় চাঞ্চল্য

৫ মে ২০২৬ বিকাল ০৫:৫৩:১৭

গাজীপুর থেকে ১৫০ কিলোমিটার হেঁটে পরিভ্রমণে রোভার স্কাউটের দুটি  দল

গাজীপুর থেকে ১৫০ কিলোমিটার হেঁটে পরিভ্রমণে রোভার স্কাউটের দুটি দল

৫ মে ২০২৬ সকাল ১১:৪৫:২৫

রামপালে সরকারি খালের ওপর নির্মিত অবৈধ বাঁধ অপসারণ

রামপালে সরকারি খালের ওপর নির্মিত অবৈধ বাঁধ অপসারণ

৫ মে ২০২৬ সকাল ১০:৫৮:২৫

গোপালগঞ্জ নির্বাচন অফিসে একাধিক অভিযোগ, দীর্ঘদিনেও নেই দৃশ্যমান ব্যবস্থা

গোপালগঞ্জ নির্বাচন অফিসে একাধিক অভিযোগ, দীর্ঘদিনেও নেই দৃশ্যমান ব্যবস্থা

৫ মে ২০২৬ সকাল ১০:১৬:৪৬

ছুটি ছাড়াই অনুপস্থিত পৌর নির্বাহী কর্মকর্তা, নাগরিক সেবা ব্যাহত

ছুটি ছাড়াই অনুপস্থিত পৌর নির্বাহী কর্মকর্তা, নাগরিক সেবা ব্যাহত

৫ মে ২০২৬ সকাল ১০:১৩:০৯

মৌলভীবাজারে কাওয়াদিঘি হাওরে ধান বোঝাই নৌকা ডুবে চা শ্রমিকের মৃত্যু

মৌলভীবাজারে কাওয়াদিঘি হাওরে ধান বোঝাই নৌকা ডুবে চা শ্রমিকের মৃত্যু

৫ মে ২০২৬ সকাল ১০:১০:৫২

গোপালগঞ্জে বাসের চাপায় ভ্যানচালক নিহত, আহত ৬

গোপালগঞ্জে বাসের চাপায় ভ্যানচালক নিহত, আহত ৬

৪ মে ২০২৬ রাত ০৯:৪২:৫৪

1–15 / মোট 1060টি সংবাদ  |  পৃষ্ঠা 1 / 71
শিরোনাম
প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেন জঙ্গি কারখানায় পরিণত না হয়: শিক্ষামন্ত্রী এসএসপি নির্বাচনে সাধারণ সম্পাদক পদে আবু আবিদ মোহাম্মদপুরের চা-দোকানদার আমির হোসেন হত্যা মামলার পলাতক ২ আসামি গ্রেপ্তার ভোলায় ৭ সাংবাদিকের বিরুদ্ধে মামলা ২০ বছর পর ১৩ ডাকাতের যাবজ্জীবন কারাদণ্ড আখাউড়ায় যৌতুকের দাবিতে গৃহবধূ নির্যাতন, চুল কেটে দেওয়ার অভিযোগ দেলদুয়ারে জমি জবরদখলের চেষ্টা, পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ ভৈরবে আম পাড়া নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারী-পুরুষসহ আহত ৩০ রামুতে বিশেষ অভিযানে ডাকাত দলের ৭ সদস্য গ্রেফতার, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার পিরোজপুরের স্থগিত উন্নয়ন প্রকল্পে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ, সড়কের কাজ দ্রুত শুরুর নির্দেশ ১২ জেলার এসপিসহ ৩৯ কর্মকর্তাকে রদবদল মৌলভীবাজারের এসপি বদলি, বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে আলোচনা সুবিশাল ব্যাটারি সমৃদ্ধ স্মার্টফোন আনছে রিয়েলমি এনসিপিতে ভিড়লেন জামায়াতের সাবেক আমিরের ছেলে নাদিমুর হাদি হত্যা: প্রতিবেদন দাখিলের তারিখ ১৩ বার পেছাল প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেন জঙ্গি কারখানায় পরিণত না হয়: শিক্ষামন্ত্রী এসএসপি নির্বাচনে সাধারণ সম্পাদক পদে আবু আবিদ মোহাম্মদপুরের চা-দোকানদার আমির হোসেন হত্যা মামলার পলাতক ২ আসামি গ্রেপ্তার ভোলায় ৭ সাংবাদিকের বিরুদ্ধে মামলা ২০ বছর পর ১৩ ডাকাতের যাবজ্জীবন কারাদণ্ড আখাউড়ায় যৌতুকের দাবিতে গৃহবধূ নির্যাতন, চুল কেটে দেওয়ার অভিযোগ দেলদুয়ারে জমি জবরদখলের চেষ্টা, পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ ভৈরবে আম পাড়া নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারী-পুরুষসহ আহত ৩০ রামুতে বিশেষ অভিযানে ডাকাত দলের ৭ সদস্য গ্রেফতার, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার পিরোজপুরের স্থগিত উন্নয়ন প্রকল্পে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ, সড়কের কাজ দ্রুত শুরুর নির্দেশ ১২ জেলার এসপিসহ ৩৯ কর্মকর্তাকে রদবদল মৌলভীবাজারের এসপি বদলি, বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে আলোচনা সুবিশাল ব্যাটারি সমৃদ্ধ স্মার্টফোন আনছে রিয়েলমি এনসিপিতে ভিড়লেন জামায়াতের সাবেক আমিরের ছেলে নাদিমুর হাদি হত্যা: প্রতিবেদন দাখিলের তারিখ ১৩ বার পেছাল