নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুন ২০২৬ রাত ০৭:৪৮:০০
পল্লবীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
সিটিটিসি সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ জুন) রাত আনুমানিক ৯টার দিকে সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পল্লবী থানার বিহারীপল্লী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সাদ্দাম (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি কুরিয়ার সার্ভিস থেকে ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে পল্লবী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
সিটিটিসি জানায়, গ্রেফতারকৃত সাদ্দাম একটি মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইয়াবা ঢাকায় এনে পল্লবী থানাধীন বিহারীপল্লীসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।
এ ছাড়া তার বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলেও জানিয়েছে সিটিটিসি।
গ্রেফতারকৃতকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে।