নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৪ জুন ২০২৬ সকাল ১১:১৪:০৬
বিশ্ববাজারে তেলের দাম কমেছে
মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের আশা এবং যুদ্ধবিরতির অগ্রগতির খবরে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে।
৪ জুন বৃহস্পতিবার লেনদেনে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬৭ সেন্ট কমে ৯৭.১৪ ডলারে এবং মার্কিন ডব্লিউটিআই (WTI) ক্রুডের দাম ৬২ সেন্ট কমে ৯৫.৪০ ডলারে নেমে আসে।
বাজার বিশ্লেষকদের মতে, ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি কার্যকর হওয়ার খবরে বিনিয়োগকারীদের মধ্যে সরবরাহ সংকটের আশঙ্কা কিছুটা কমেছে। ফলে সাম্প্রতিক সময়ে ঊর্ধ্বমুখী থাকা তেলের বাজারে বিক্রির চাপ বেড়েছে।
তবে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি এখনও অস্থির থাকায় তেলের বাজারে অনিশ্চয়তা রয়ে গেছে। বিশ্লেষকদের ধারণা, পরিস্থিতির অবনতি হলে আবারও তেলের দাম বাড়তে পারে।