নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ মে ২০২৬ রাত ০৮:২১:৪২
লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠন করবো: পানিসম্পদ মন্ত্রী
শুক্রবার (১৫ মে) বিকেলে লক্ষ্মীপুরে নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য এবং জেলা বিএনপির আহ্বায়ক।
মন্ত্রী বলেন, “আমরা ১৭ বছর বঞ্চনার শিকার হয়েছি। রাস্তা-ঘাট, জলাবদ্ধতা নিরসন, স্কুল-কলেজ ও মাদরাসাসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড থেকে এই অঞ্চল পিছিয়ে ছিল। চন্দ্রগঞ্জ উপজেলা গঠনের মাধ্যমে আমরা প্রমাণ করেছি, বিএনপি চাইলে উন্নয়ন সম্ভব।”
তিনি আরও বলেন, “আমরা লক্ষ্মীপুরে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবো। পাশাপাশি মেডিকেল কলেজ ও একটি অর্থনৈতিক জোন গঠন করা হবে। এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে।”
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক সাহাবউদ্দিন সাবু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক ইউছুফ ভূঁইয়া, লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আহমেদ ফেরদৌস মানিক এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা সভাপতি হাফিজুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।