নাটোর জেলা প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুন ২০২৬ রাত ০৮:২৭:৫২
সংরক্ষিত মহিলা এমপির বিশেষ বরাদ্দে বাগাতিপাড়ায় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন কাজ সম্পন্ন
বুধবার (১৮ জুন) বিকেলে উপজেলার ৪ নম্বর দয়ারামপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শেখপাড়া গ্রামে আ. আলিমের বাড়ি থেকে মো. রুপচানের বাড়ি পর্যন্ত রাস্তা এইচবিবি (HBB) নির্মাণের মাধ্যমে পাকাকরণ কাজ শেষ হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে রাস্তাটি কাঁচা থাকায় বর্ষা মৌসুমে বৃষ্টির পানিতে ডুবে কাদাময় হয়ে যেত। ফলে কয়েকটি গ্রামের মানুষের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে শিক্ষার্থী, কৃষক ও সাধারণ পথচারীরা সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হতেন।
এলাকাবাসীর মতে, রাস্তাটি পাকাকরণ হওয়ায় আসন্ন বর্ষা মৌসুমে জনদুর্ভোগ অনেকাংশে কমবে এবং যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও নিরাপদ হবে। এ উদ্যোগে তারা সন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।
কাজ শেষে সরেজমিনে গিয়ে দেখা যায়, স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। এ সময় উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা ছাত্রদল নেতা মো. আ. আলিম, দয়ারামপুর ইউনিয়ন যুবদল নেতা মো. জুয়েল রানা, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয়রা আশা করছেন, ভবিষ্যতেও এ ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকলে এলাকার যোগাযোগ ব্যবস্থা ও জীবনমান আরও উন্নত হবে।