মো. রমিম সরদার, কালিয়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ : ২৩ জুন ২০২৬ বিকাল ০৪:৩০:১৬
নড়াইলে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা
শোভাযাত্রায় ব্রাজিলের পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে শতাধিক সমর্থক অংশ নেন। বাদ্যযন্ত্রের তালে তালে আনন্দ-উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।
এ সময় উপস্থিত ছিলেন মেজবাহ বিন সুলতান, মির্জা গালিব সতেজ, মেজবাহ উদ্দিন, শোভন, তামিম, তূর্য, জয়নাল আবেদীনসহ ব্রাজিলের অসংখ্য সমর্থক।
শোভাযাত্রা শেষে সমর্থকরা ব্রাজিল দলের প্রতি তাদের ভালোবাসা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। তারা বলেন, বিশ্ব ফুটবলে ব্রাজিল একটি ঐতিহ্যবাহী দল। এবারের বিশ্বকাপও ব্রাজিল ঘরে তুলবে বলে তারা আশাবাদী।
বক্তারা বলেন, ব্রাজিলের সমর্থনে আয়োজিত এ শোভাযাত্রায় ভক্তরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে এবং নিজেদের সমর্থনের বহিঃপ্রকাশ ঘটাতেই এ আয়োজন করা হয়েছে।
শোভাযাত্রা চলাকালে শহরের বিভিন্ন স্থানে উৎসুক মানুষ ভিড় করেন। ব্রাজিল সমর্থকদের আনন্দ-উচ্ছ্বাস ও বাদ্যযন্ত্রের সুরে মুখরিত হয়ে ওঠে নড়াইল শহর।