মো. রনি শেখ, টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) থেকে
প্রকাশ : ১৩ মে ২০২৬ রাত ১০:৩৬:০১
টঙ্গীবাড়ী প্রেসক্লাবের পক্ষ থেকে ওসি মনিরুল হক ডাবলুকে বিদায় সংবর্ধনা
বুধবার (১৩ মে) সন্ধ্যা ৭টায় টঙ্গীবাড়ী প্রেসক্লাব ভবনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি মো. মোজাফফর হোসেন শেখের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. রনি শেখের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক মুন্সীগঞ্জের বার্তার সহ-সম্পাদক মিজানুর রহমান, প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি টিটু চৌধুরী, কোষাধ্যক্ষ আপন সরদার, সদস্য আনিসুর রহমান, জাকির কাজিসহ স্থানীয় সাংবাদিকরা।
অনুষ্ঠানে বক্তারা টঙ্গীবাড়ী থানায় দায়িত্ব পালনকালে ওসি মনিরুল হক ডাবলুর পেশাদারিত্ব, আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকা এবং সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের প্রশংসা করেন। পাশাপাশি তার ভবিষ্যৎ কর্মজীবনের সফলতা কামনা করেন।
বিদায় সংবর্ধনার জবাবে ওসি মনিরুল হক ডাবলু টঙ্গীবাড়ীর সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দায়িত্ব পালনকালে সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা তিনি সবসময় পেয়েছেন। ভবিষ্যতেও সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।