গাজীপুর প্রতিনিধি
প্রকাশ : ৯ নভেম্বর ২০২৬ রাত ০৮:১১:২৩
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম ও শিশুবরণ অনুষ্ঠানের উদ্বোধন
গাজীপুরে শিক্ষার্থীদের জন্য সুন্দর, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত শিক্ষার পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ও শিশুবরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সকালে গাজীপুর জেলার কাপাশিয়ার উপজেরার কাপাশিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুল হক। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রমিতা ইসলাম সভাপতিত্বে উপজেলা প্রশাসনের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফারুক ফকির ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে বিদ্যালয়ের পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে এবং একটি সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শিক্ষার পাশাপাশি পরিচ্ছন্নতা ও সচেতনতা—গড়ে উঠুক আগামীর সুন্দর বাংলাদেশ।