নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৬ জুন ২০২৬ দুপুর ০২:৫৫:৩১
গাজীপুরে মাদক বিরোধী সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত
গাজীপুরে মাদক বিরোধীদের দৌরাত্ম্য ও সন্ত্রাসের বিরুদ্ধে মাদক বিরোধী সমাবেশ ও মানববন্ধন করেছে কালিয়াকৈর উপজেলার বরাব গ্রাম-বাসীন্দারা।
শনিবার (৬ জুন) সকালে দুলাল মার্কেট এলাকায় এ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় মৌচাক ইউনিয়নের ৯নং ওর্য়াডের বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা যুবদলের যুগ্ন আহবায়ক রিয়াজ উদ্দিন তালুকদার, মৌচাক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুল মজিদ, মৌচাক ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সেলিম হোসাইন, লালন গবেষক রফিকুল ইসলাম, প্রফেসর মিজানুর রহমান, আবু বকর সিদ্দিক শাহীন, আশরাফুল আলম, মেহেদী হাসান সেলিম, ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম দুলাল, বেলায়েত হোসেন, মঞ্জু শিকদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মানববন্ধনে বক্তারা, রবার গ্রাম থেকে মাদক ও সন্ত্রাস নির্মূলে এলাকার সর্বস্তরে মানুষ ও স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।