নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুন ২০২৬ বিকাল ০৪:৪১:০৭
নবীনগরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুর মৃত্যু
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১১টার দিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের দৌলতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইউসুফ তার নানার বাড়ি কৃষ্ণনগর ইউনিয়নের দৌলতপুর গ্রামে বেড়াতে গিয়েছিল। সেখান থেকে বাড়ি ফেরার পথে দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. হাবিবুর রহমান জানান, গুরুতর আহত অবস্থায় ইউসুফ নামে এক শিশুকে হাসপাতালে আনা হয়। চিকিৎসকরা তাকে বাঁচানোর চেষ্টা করলেও হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহত শিশুর স্বজনরা হাসপাতালে ছুটে আসেন। এ সময় হাসপাতালজুড়ে শোকের আবহ সৃষ্টি হয়। পরিবারের একমাত্র সন্তানকে হারিয়ে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।