নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৪৫:০১
বুধবার কুড়িগ্রামে জনসভায় অংশ নেবেন জামায়াত আমির
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে উত্তরের জেলা কুড়িগ্রামে যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি সেখানে জনসভায় অংশ নেবেন। তার সঙ্গে সফরসঙ্গী হিসেবে অংশ নিবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আকতার হোসেন, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯টায় হেলিকপ্টারযোগে জেলা
স্টেডিয়াম মাঠে নামবেন জামায়াত আমির। কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জেলা জামায়াত নির্বাচনি
জনসভার আয়োজন করেছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন ডা. শফিক।
কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির আজিজুর রহমান সরকার বিষয়টি
নিশ্চিত করে জানিয়েছেন, জামায়াত আমিরের আগমনকে কেন্দ্র করে ১১ জোটের নেতাকর্মীদের
মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। সমাবেশে ৪ থেকে সাড়ে ৪ লাখ মানুষের উপস্থিতি
আশা করছেন তারা।
জেলায় জামায়াত আমিরের জনসভাকে ঘিরে ব্যাপক নিরাপত্তা
ব্যবস্থা জোরদার করা হচ্ছে।