নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬ বিকাল ০৫:৩৩:৪৬
নারায়ণগঞ্জে সাফিয়া হত্যা মামলায় রুবেল প্রধানের মৃত্যুদণ্ড
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বৃদ্ধা সাফিয়া হত্যা মামলায় রুবেল প্রধান নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত।
রোববার (২৬ জুলাই) দুপুরে আসামির উপস্থিতিতে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষে জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।
আদালতের পাবলিক প্রসিকিউটর আবুল কালাম আজাদ জাকির জানান, ২০২১ সালের ২২ জানুয়ারি দুপুরে ছিনতাইয়ের উদ্দেশ্যে ঘরের ভেতরে প্রবেশ করে বৃদ্ধাকে একা পেয়ে তার সাথে থাকা স্বর্ণের কানের দুল ও গলার চেইন ছিনিয়ে নেয়। এতে বাঁধা ও চিৎকার দিলে আসামি রুবেল তাকে ছুরি দিয়ে গলাকেটে হত্যা করে পালিয়ে যায়।
এ ঘটনায় নিহত সাফিয়া মেয়ে ফেরদৌস বেগম মায়া রূপগঞ্জ থানায় বাদি হয়ে হত্যা মামলায় দায়ের করেন। পুলিশ আসামী রুবেলকে গ্রেফতার করে। পরে আদালতে হত্যার স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেয় রুবেল।
১২ জন সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে আসামির উপস্থিততে রোববার মৃত্যুদণ্ড রায় ঘোষণা করে। এ রায়ে বাদিপক্ষের আইনজীবী সন্তুষ্ট প্রকাশ করেন।