ক্যাটাগরি

সামাজিক মাধ্যম

এনবিআরে নতুন চেয়ারম্যান নিয়োগ

এনবিআরে নতুন চেয়ারম্যান নিয়োগ


নতুন চেয়ারম্যান পেল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের সভাপতি আহসান হাবিবকে এই পদে নিয়োগ দিয়েছে সরকার।সোমবার (২৯ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়।আহসান হাবিব এর আগে এনবিআরের সদস্য এবং কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৫তম বিসিএস (ট্যাক্সেশন) ক্যাডারের একজন কর্মকর্তা এবং দীর্ঘদিন ধরে দেশের কর প্রশাসনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন।আহসান হাবিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। পরবর্তীতে ১৫তম বিসিএস পরীক্ষায়ও তিনি তার ব্যাচে প্রথম স্থান অধিকার করেন।কর্মজীবনে আহসান হাবিব এনবিআরের সদস্য হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি কর অঞ্চল-১৫-এর কমিশনার হিসেবেও দায়িত্বে ছিলেন।সিআইসির মহাপরিচালক থাকাকালে কর ফাঁকি, অর্থ পাচার এবং আর্থিক অনিয়মসংক্রান্ত একাধিক আলোচিত অনুসন্ধান কার্যক্রমে নেতৃত্ব দেন। অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম ‘উল্কাগেমস’ থেকে বকেয়া কর আদায়ের উদ্যোগেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।নতুন চেয়ারম্যানের রাজস্ব প্রশাসনে দীর্ঘ অভিজ্ঞতা, দক্ষতা ও নেতৃত্বের কারণে এনবিআরের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। দেশের রাজস্ব আহরণ, কর প্রশাসনের আধুনিকায়ন এবং কর ফাঁকি প্রতিরোধেও নতুন গতি আসবে বলে মনে করছেন তারা।

১ দিন আগে

দেশে সোনার দামে বড় পতন, ভরিতে কমলো ৩ হাজার ২৬৬ টাকা

দেশে সোনার দামে বড় পতন, ভরিতে কমলো ৩ হাজার ২৬৬ টাকা


দেশের বাজারে সোনার দাম বড় ব্যবধানে কমেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা নির্ধারণ করেছে। ২৯ জুন সোমবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে।বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য। স্বর্ণালঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এছাড়া সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রেবাজুসের আগের নিয়ম বহাল থাকবে। রুপার অলঙ্কারের ভ্যাটের বিষয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে।এর আগে, সবশেষ গত ২৭ জুন সকালে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। সেদিন প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা নির্ধারণ করা হয়।এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা নির্ধারণ করা হয়। যা কার্যকর হয়েছিল সেদিন সকাল ১০টা থেকেই।এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৮৩ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ৪১ দফা বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৪১ দফা ও ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।স্বর্ণের কমানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৬৬৬ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৩২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ৮৫৮ টাকায় বেচাকেনা হচ্ছে।এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৫০ দফা সমন্বয় করা হয়েছে রুপার দাম। যেখানে দাম ২৫ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে বাকি ২৫ দফা। আর ২০২৫ সালে দেশের বাজারে মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল রুপার দাম। যার মধ্যে বেড়েছিল ১০ বার, আর কমেছিল মাত্র ৩ বার।

১ দিন আগে

জ্বালানি সংকটে উৎপাদন সক্ষমতা পুরোপুরি ব্যবহার করা যাচ্ছে না: বাণিজ্যমন্ত্রী

জ্বালানি সংকটে উৎপাদন সক্ষমতা পুরোপুরি ব্যবহার করা যাচ্ছে না: বাণিজ্যমন্ত্রী


জ্বালানি সংকটের কারণে দেশে বিদ্যমান উৎপাদন সক্ষমতা পুরোপুরি ব্যবহার করা যাচ্ছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।শনিবার (২৭ ‍জুন) বিজিএমইএ আয়োজিত এক সভায় তিনি এ কথা জানান।বাণিজমন্ত্রী বলেন, অবকাঠামোয় বিনিয়োগ করেও গ্যাসের অপ্রাপ্যতায় বেশ কিছু প্রতিষ্ঠান কার্যক্রম শুরু করতে পারছে না। তবে, জ্বালানি সমস্যা সমাধানে আরও একটি ভাসমান এলএনজি টার্মিনাল যুক্ত করার কথা জানান খন্দকার আব্দুল মুক্তাদির। এর মাধ্যমে দিনে আরও সাড়ে পাঁচশ থেকে থেকে ছয়শ এমএমসিএফটি গ্যাস সরবরাহ কিরা সম্ভব হবে বলে জানান তিনি। এ ছাড়া, চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে আগামী দিনে আরও বিদেশি অপারেটর নিয়োগ দেয়ার কথাও জানান খন্দকার আব্দুল মুক্তাদির।

৩ দিন আগে

‘প্রধানমন্ত্রীর সফরে দেশের পররাষ্ট্রনীতির বেঞ্চমার্ক স্থাপিত হয়েছে’

‘প্রধানমন্ত্রীর সফরে দেশের পররাষ্ট্রনীতির বেঞ্চমার্ক স্থাপিত হয়েছে’


প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন ও মালয়েশিয়া সফর বাংলাদেশের ভবিষ্যৎ পররাষ্ট্রনীতির একটি নতুন মানদণ্ড (বেঞ্চমার্ক) স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।তিনি বলেন, এ সফরের মাধ্যমে বিশ্বের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের দিকনির্দেশনা আরও স্পষ্ট হয়েছে।শনিবার (২৭ জুন) জাতীয় সংসদের অধিবেশনের শুরুতে ধন্যবাদ প্রস্তাব উপস্থাপন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে অর্থমন্ত্রী এসব কথা বলেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।অর্থমন্ত্রী বলেন, আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশের রাজনীতিতে একটি সাংস্কৃতিক পরিবর্তনের সূচনা করেছেন। বিদেশ সফরে যাওয়ার সময় এবং ফিরে আসার সময় তিনি লোকসমাগম বা গণসংবর্ধনার আয়োজন করেননি। হাজার হাজার মানুষের সমাগম ঘটানো হয়নি—এটি একটি বড় পরিবর্তন। প্রধানমন্ত্রী বিদেশ সফরের ক্ষেত্রে একটি নতুন বেঞ্চমার্ক স্থাপন করেছেন, যা বিএনপির রাজনীতিতে সব সময়ই ছিল। আমরা কোথাও আপস করব না। আমরা আন্তর্জাতিক সম্পর্ককে দেশের স্বার্থে কাজে লাগাতে প্রস্তুত।তিনি আরও বলেন, মালয়েশিয়ায় আমাদের জ্বালানি ও শ্রমবাজারে বড় ধরনের স্বার্থ রয়েছে। পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগেও গুরুত্বপূর্ণ সম্ভাবনা রয়েছে। চীনের সঙ্গে আমাদের বৃহৎ বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। এ ছাড়া অবকাঠামো উন্নয়নেও দুই দেশের সহযোগিতা রয়েছে। চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে রফতানি বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। চীন ও মালয়েশিয়া সফরের মূল ভিত্তি ছিল বাংলাদেশের পররাষ্ট্রনীতি।

৩ দিন আগে

দেশে সোনার দাম বাড়লো ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা

দেশে সোনার দাম বাড়লো ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা

২৭ জুন ২০২৬ সকাল ১১:৪৫:৪৬

দেশের বাজারে ফের কমলো সোনার দাম

দেশের বাজারে ফের কমলো সোনার দাম

২৫ জুন ২০২৬ সকাল ১১:১১:১০

দেশের রিজার্ভে সুখবর, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার

দেশের রিজার্ভে সুখবর, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার

২৪ জুন ২০২৬ রাত ১০:১৯:৩২

ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনব : বাণিজ্যমন্ত্রী

ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনব : বাণিজ্যমন্ত্রী

২৪ জুন ২০২৬ রাত ০৮:৩৫:০৪

প্রবাসীদের জন্য বাংলাদেশ ব্যাংকের বিশেষ অ্যাকাউন্ট সুবিধা চালু

প্রবাসীদের জন্য বাংলাদেশ ব্যাংকের বিশেষ অ্যাকাউন্ট সুবিধা চালু

২৪ জুন ২০২৬ বিকাল ০৩:২০:৪৮

‘বাংলা কিউআর’ চালু করছে বাংলাদেশ ব্যাংক

‘বাংলা কিউআর’ চালু করছে বাংলাদেশ ব্যাংক

২৪ জুন ২০২৬ দুপুর ১২:২৪:২১

বাংলাদেশ সীমান্তে একাধিক আধুনিক স্থলবন্দর নির্মাণের পরিকল্পনা ভারতের

বাংলাদেশ সীমান্তে একাধিক আধুনিক স্থলবন্দর নির্মাণের পরিকল্পনা ভারতের

২২ জুন ২০২৬ দুপুর ০১:৫৪:৫৫

দেশের বাজারে আবারও দাম বেড়েছে সোনার

দেশের বাজারে আবারও দাম বেড়েছে সোনার

২২ জুন ২০২৬ সকাল ১১:৪৩:১৫

অনলাইনভিত্তিক ওয়ান-স্টপ সেবা চালুর উদ্যোগ জোরদার করছে সরকার

অনলাইনভিত্তিক ওয়ান-স্টপ সেবা চালুর উদ্যোগ জোরদার করছে সরকার

২১ জুন ২০২৬ বিকাল ০৪:৫৩:০৪

‘নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণের লক্ষ্যকে বাধাগ্রস্ত করতে পারে এসআরও’

‘নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণের লক্ষ্যকে বাধাগ্রস্ত করতে পারে এসআরও’

২১ জুন ২০২৬ বিকাল ০৪:৩৮:১৩

বাজেট উচ্চাভিলাষী: সিপিডি

বাজেট উচ্চাভিলাষী: সিপিডি

২১ জুন ২০২৬ বিকাল ০৩:০৫:১০

1–15 / মোট 255টি সংবাদ | পৃষ্ঠা 1 / 17
শিরোনাম
মেট্রোরেল যাত্রীদের জন্য সুখবর ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে ৫৮ হাজার ভবন ক্ষতিগ্রস্ত টাঙ্গাইলে ভাতিজাকে হত্যায় চাচার মৃত্যুদণ্ড অপরাধীরা অপরাধ ছাড়, নইলে নাটোর ছাড়: পুলিশ সুপার প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল টুঙ্গিপাড়া পৌরসভার ৭০ কোটি ৯৬ লাখ টাকার বাজেট ঘোষণা ভিড়ের মধ্যেও স্পষ্ট কথা শোনাবে স্মার্টফোনের এআই নয়েজ ক্যান্সেলিং প্রযুক্তি মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সোচ্চার ভূমিকাই কাল হলো সাভারের ছাত্রদল নেতা সামিরের ঈশ্বরদীতে শিক্ষকের বিদায় অনুষ্ঠানে হামলা-ভাঙচুর, পণ্ড সংবর্ধনা জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের গৌরব অর্জন করলো তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা নিরাপদ দেশ গড়তে আইন শৃঙ্খলার উন্নতি অপরিহার্য: ড. খন্দকার মারুফ সংসদ অধিবেশন ৭ জুলাই পর্যন্ত মুলতবি বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা চালু, কলকাতায় ব্যবসায়ীদের মিষ্টিমুখ সংসদে জুয়া প্রতিরোধ আইন পাস, অনলাইন বেটিংয়ে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড থামছেই না হামের প্রকোপ, একদিনে আরও ২ প্রাণহানি মেট্রোরেল যাত্রীদের জন্য সুখবর ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে ৫৮ হাজার ভবন ক্ষতিগ্রস্ত টাঙ্গাইলে ভাতিজাকে হত্যায় চাচার মৃত্যুদণ্ড অপরাধীরা অপরাধ ছাড়, নইলে নাটোর ছাড়: পুলিশ সুপার প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল টুঙ্গিপাড়া পৌরসভার ৭০ কোটি ৯৬ লাখ টাকার বাজেট ঘোষণা ভিড়ের মধ্যেও স্পষ্ট কথা শোনাবে স্মার্টফোনের এআই নয়েজ ক্যান্সেলিং প্রযুক্তি মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সোচ্চার ভূমিকাই কাল হলো সাভারের ছাত্রদল নেতা সামিরের ঈশ্বরদীতে শিক্ষকের বিদায় অনুষ্ঠানে হামলা-ভাঙচুর, পণ্ড সংবর্ধনা জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের গৌরব অর্জন করলো তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা নিরাপদ দেশ গড়তে আইন শৃঙ্খলার উন্নতি অপরিহার্য: ড. খন্দকার মারুফ সংসদ অধিবেশন ৭ জুলাই পর্যন্ত মুলতবি বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা চালু, কলকাতায় ব্যবসায়ীদের মিষ্টিমুখ সংসদে জুয়া প্রতিরোধ আইন পাস, অনলাইন বেটিংয়ে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড থামছেই না হামের প্রকোপ, একদিনে আরও ২ প্রাণহানি