ক্যাটাগরি

সামাজিক মাধ্যম

বিশ্ববাজারে বাড়ল সোনার দাম

বিশ্ববাজারে বাড়ল সোনার দাম


আন্তর্জাতিক বাজারে টানা কয়েক দিন দরপতনের পর আকস্মিকভাবে বেড়েছে স্বর্ণের দাম। বিশ্বব্যাপী শেয়ারবাজারে ওঠানামা ও বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির পটভূমিতে নিরাপদ বিনিয়োগ হিসেবে ধাতুটির চাহিদা বাড়ায় আন্তর্জাতিক সূচকে এ দরবৃদ্ধি ঘটেছে বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সময় ১০টা ৪৩ মিনিটে আন্তর্জাতিক স্পট মার্কেটে প্রতি আউন্স মূল্যবান ধাতুর দাম ১ শতাংশের বেশি বৃদ্ধি পেয়ে আবার ৪ হাজার ৩০০ মার্কিন ডলারে উন্নীত হয়েছে। একই সঙ্গে ফিউচার মার্কেটেও সরবরাহ মূল্যে বড় অঙ্কের উত্থান দেখা গেছে।বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ‘ইউএস ফেডারেল রিজার্ভের’ সুদের হার সংক্রান্ত সাম্প্রতিক নীতিগত সিদ্ধান্ত ঘোষণার পরপরই সার্বিক বিনিয়োগ খাতে ইতিবাচক প্রভাব পড়ে। সাধারণ বিনিয়োগকারীরা যেকোনো অর্থনৈতিক ঝুঁকি এড়াতে নিরাপদ মাধ্যম হিসেবে চকচকে এই ধাতুতে বিপুল মূলধন স্থানান্তর করছেন, যা বিশ্ববাজারে এর দাম বাড়িয়ে দিয়েছে।এ ছাড়া বৈশ্বিক অর্থনীতিতে দীর্ঘমেয়াদী মূল্যস্ফীতির চাপ এবং মধ্যপ্রাচ্যসহ বিশ্বজুড়ে ভূ-রাজনৈতিক অস্থিরতার কারণে একাধিক দেশের কেন্দ্রীয় ব্যাংক তাদের নিজস্ব রিজার্ভে মূল্যবান ধাতুটির মজুত বাড়াতে শুরু করেছে। একই সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্যে প্রধান মুদ্রা ডলারের সূচকে সাময়িক শিথিলতা দেখা দেওয়ায় অন্যান্য মুদ্রার ক্রেতাদের জন্য এই ধাতুতে বিনিয়োগ সাশ্রয়ী হয়ে ওঠে, যা এর বৈশ্বিক চাহিদাকে বহুগুণ বাড়িয়ে দেয়।অর্থনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, সার্বিক মুদ্রাস্ফীতি ও আন্তর্জাতিক অর্থনৈতিক সংকট স্থির না হওয়া পর্যন্ত ধাতুটির দর ওঠানামা অব্যাহত থাকবে। বিশ্ববাজারের এই রেকর্ড মূল্যবৃদ্ধির প্রভাব খুব শিগগিরই দেশের অভ্যন্তরীণ অলংকার বাজারেও পড়তে পারে বলে আভাস দিচ্ছেন ব্যবসায়ী ও খাতসংশ্লিষ্টরা।

১ দিন আগে

বিশ্ববাজারে সোনার দাম উর্ধ্বমূখী

বিশ্ববাজারে সোনার দাম উর্ধ্বমূখী


বিশ্ববাজারে সোনার দাম বেড়েই চলেছে। উর্ধ্বমূখী দামের মধ্যেই সোনা কেনার প্রতি আগ্রহ বেড়েছে বিনিয়োগকারীদের। প্রতি আউন্স স্বর্ণের দাম ০.৮ শতাংশ বেড়েছে।বুধবার (১৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সময় সকাল ৯টা ১০ মিনিটে আন্তর্জাতিক স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ০.৮ শতাংশ বেড়ে ৪ হাজার ৩২৮ দশমিক ৩৯ মার্কিন ডলারে পৌঁছেছে। এর আগে গত সোমবার ধাতুটি গত এক মাসের মধ্যে সর্বনিম্ন সূচকে নেমেছিল। তবে যুক্তরাষ্ট্রের ডিসেম্বরের ডেলিভারির ফিউচার মার্কেটে স্বর্ণের দাম ০.৯ শতাংশ কমে আউন্স প্রতি ৪ হাজার ৩৬৯ দশমিক ৫০ ডলারে লেনদেন হয়।নাগা ডটকমের বাজার বিশ্লেষক ফ্রাঙ্ক ওয়ালবাম জানান, ট্রেডাররা মূলত ইউএস ফেডের সিদ্ধান্ত, বিশ্ববাজারে তেলের দাম এবং মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক পরিস্থিতির ওপর নজর রাখছেন। ফেড প্রধান কেভিন ওয়ারশ সুদের হার বৃদ্ধির পক্ষে কঠোর বার্তা দিলে স্বর্ণের দামে বড় পতন ঘটতে পারে। তবে নমনীয় বার্তা পাওয়া গেলে সুদের হার বৃদ্ধির আশঙ্কা কেটে বাজার ঘুরে দাঁড়াবে।সিএমই ফেডওয়াচ টুলের তথ্যানুযায়ী, আজকের বৈঠকে ফেডারেল রিজার্ভ সুদের হার অন্তত ২৫ বেসিস পয়েন্ট (০.২৫ শতাংশ) বাড়াবে— এমন সম্ভাবনা ৯২ দশমিক ৪ শতাংশ বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। সাধারণত উচ্চ সুদের হার থাকলে সুদহীন স্বর্ণের ওপর বিনিয়োগের আকর্ষণ কমে যায়।এর বাইরে কমার্স ব্যাংকের বিশ্লেষকরা উল্লেখ করেছেন, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ঝুঁকি ও সরকারি বন্ডের ক্রমবর্ধমান সুদের হারের মুখেও স্বর্ণের বাজারের শক্ত অবস্থান বজায় থাকা কিছুটা চমকপ্রদ।এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট সিলভার বা রুপার দাম ১ দশমিক ৫ শতাংশ বেড়ে আউন্স প্রতি ৬৪ দশমিক ৬০ ডলারে দাঁড়িয়েছে। প্ল্যাটিনামের দাম ০.৭ শতাংশ বেড়ে এক হাজার ৭৮৮.২৫ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়ে এক হাজার ৩০৯ দশমিক ৮০ ডলারে লেনদেন হচ্ছে।

২ দিন আগে

ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার

ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার


সংসারের খরচ মেটাতে যখন নিম্ন ও মধ্যবিত্তের বড় একটি অংশকে সঞ্চয় ভাঙতে হচ্ছে, তখন ব্যাংকিং খাতে উল্টো চিত্র দেখা যাচ্ছে বিত্তশালী ও বড় প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে। ব্যাংকে এক কোটি টাকার বেশি জমা রয়েছে, এমন হিসাবের সংখ্যা আবারও বাড়ছে। গত তিন মাসে এ ধরনের হিসাব বেড়েছে ৫ হাজারের বেশি।বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন শেষে ব্যাংকগুলোতে এক কোটি টাকার বেশি জমা থাকা হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪১ হাজার ৫৬২টি। মার্চ শেষে এ সংখ্যা ছিল ১ লাখ ৩৬ হাজার ৪৮৫টি। অর্থাৎ মাত্র তিন মাসে কোটি টাকার বেশি থাকা হিসাব বেড়েছে ৫ হাজার ৭৭টি।একদিকে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়ছে, অন্যদিকে ব্যাংকে বড় অঙ্কের আমানত থাকা হিসাবের সংখ্যা বাড়ছে। অর্থনীতির এই দুই বিপরীত চিত্রই এখন আলোচনায়। খাতসংশ্লিষ্টরা বলছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির চাপে নিম্ন ও মধ্যবিত্তের একটি অংশ যেখানে দৈনন্দিন ব্যয় সামলাতে হিমশিম খাচ্ছে, সেখানে বড় ব্যবসা ও বিত্তশালী শ্রেণির একটি অংশের আয় ও ব্যাংক আমানত বাড়ছে।বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি বছরের জুন শেষে দেশের ব্যাংক খাতে মোট হিসাবের (অ্যাকাউন্ট) সংখ্যা দাঁড়িয়েছে ১৮ কোটি ৬৩ লাখ ৮৪ হাজার ৫৮৮টি। এসব হিসাবে মোট আমানতের পরিমাণ ২২ লাখ ১০ হাজার ৪৪৪ কোটি টাকা।এর তিন মাস আগে, অর্থাৎ মার্চ শেষে ব্যাংক খাতে মোট হিসাব ছিল ১৮ কোটি ২৬ লাখ ১২ হাজার ১৫টি। তখন এসব হিসাবে জমা ছিল ২১ লাখ ৫৮ হাজার ২ কোটি টাকা। সে হিসাবে তিন মাসে ব্যাংক খাতে হিসাবের সংখ্যা বেড়েছে ৩৭ লাখ ৭২ হাজার ৫৭৩টি। একই সময়ে ব্যাংকে আমানত বেড়েছে ৫২ হাজার ৪১৯ কোটি টাকা।খাতসংশ্লিষ্টদের মতে, ব্যাংকের বাইরে থাকা অর্থের একটি অংশ আবার ব্যাংকিং ব্যবস্থায় ফিরছে। এর ফলে সামগ্রিকভাবে ব্যাংক আমানত বাড়ছে। তবে বড় অঙ্কের আমানত বৃদ্ধির পেছনে ব্যবসা ও প্রাতিষ্ঠানিক আমানতেরও ভূমিকা রয়েছে।ব্যাংকে এক কোটি টাকার বেশি থাকা হিসাবের সংখ্যা দিয়ে দেশে কোটিপতির প্রকৃত সংখ্যা নির্ধারণ করা যায় না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। তাদের মতে, এক কোটি টাকার বেশি অর্থ থাকা হিসাবের মধ্যে ব্যক্তি ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। সরকারি সংস্থারও এ ধরনের হিসাব থাকতে পারে। আবার একজন ব্যক্তি বা একটি প্রতিষ্ঠান একাধিক ব্যাংক হিসাব খুলতে পারে। ফলে কোটি টাকার হিসাবের সংখ্যা এবং কোটিপতি ব্যক্তি বা প্রতিষ্ঠানের সংখ্যা এক নয়।বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, স্বাধীনতার পর ১৯৭২ সালে দেশে কোটিপতি আমানতকারী ছিল ৫ জন, ১৯৭৫ সালে তা ৪৭ জনে উন্নীত হয়। ১৯৮০ সালে কোটিপতিদের হিসাবধারীর সংখ্যা ছিল ৯৮টি। এরপর ১৯৯০ সালে ৯৪৩টি, ১৯৯৬ সালে ২ হাজার ৫৯৪ জন, ২০০১ সালে ৫ হাজার ১৬২টি, ২০০৬ সালে ৮ হাজার ৮৮৭ টি এবং ২০০৮ সালে ছিল ১৯ হাজার ১৬৩টি।পরবর্তী সময়ে সংখ্যাটি আরও দ্রুত বাড়তে থাকে। ২০২০ সালের ডিসেম্বর শেষে এক কোটি টাকার বেশি থাকা হিসাবের সংখ্যা ছিল ৯৩ হাজার ৮৯০টি। ২০২১ সালের ডিসেম্বরে তা বেড়ে হয় ১ লাখ ১৯৭৬টি। ২০২২ সালের ডিসেম্বর শেষে এ সংখ্যা দাঁড়ায় ১ লাখ ৯ হাজার ৯৪৬টি।২০২৩ সালের ডিসেম্বরে কোটি টাকার বেশি থাকা হিসাবের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১ লাখ ১৬ হাজার ৯০৮টি। ২০২৪-এর ডিসেম্বরে তা আরও বেড়ে হয় ১ লাখ ২২ হাজার ৮১টিতে আর ২০২৫ সালের ডিসেম্বর শেষে এ সংখ্যা দাঁড়ায় ১ লাখ ৩৪ হাজার ৪৪টি। সবশেষ চলতি বছরের জুনে সেই সংখ্যা বেড়ে ১ লাখ ৪১ হাজার ৫৬২টিতে পৌঁছেছে।অর্থাৎ, একদিকে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় ও আর্থিক চাপ বাড়ছে, অন্যদিকে ব্যাংকিং খাতে বড় অঙ্কের আমানত থাকা হিসাবের সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে। অর্থনীতির এই বৈপরীত্যই এখন দেশের আয় ও সম্পদ বণ্টনের চিত্র নিয়ে নতুন করে আলোচনার সুযোগ তৈরি করছে।

৩ দিন আগে

পেপসিকো কর্মীদের বীমা সুরক্ষা দেবে মেটলাইফ বাংলাদেশ

পেপসিকো কর্মীদের বীমা সুরক্ষা দেবে মেটলাইফ বাংলাদেশ


বাংলাদেশে নিজেদের কর্মী ও তাদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যদের জন্য বীমা সুবিধা প্রদান করতে মেটলাইফ বাংলাদেশের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে পেপসিকো বাংলাদেশ প্রাইভেট লিমিটেড।এই অংশীদারত্বের আওতায় কর্মী ও তাদের নির্ভরশীলরা দুর্ঘটনা, অক্ষমতা এবং জীবনহানির ঝুঁকি থেকে আর্থিক সুরক্ষার পাশাপাশি ইন-পেশেন্ট, আউট-পেশেন্ট এবং মাতৃত্বকালীন চিকিৎসা বীমা সুবিধা পাবেন।নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন পেপসিকো বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রণব মেহতা এবং মেটলাইফ বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর এন্ড চিফ কর্পোরেট বিজনেস অফিসার, মোহাম্মদ কামরুজ্জামান।দাবি নিষ্পত্তিতে ধারাবাহিক সাফল্য, গ্রাহকভিত্তিক বীমা সমাধান, আধুনিক ডিজিটাল ড্যাশবোর্ড, ক্যাশলেস হাসপাতালে ভর্তি ও অ্যাম্বুলেন্স সেবা, এবং আর্থিকভাবে শক্তিশালী অবস্থানের কারণে পেপসিকো তাদের বীমা প্রদানকারী হিসেবে মেটলাইফকে নির্বাচন করেছে। এসব সুবিধা দ্রুত ও ঝামেলামুক্তভাবে বীমা দাবি পরিশোধ নিশ্চিত করতে সহায়তা করে। ২০২৫ সালে মেটলাইফ ২,৮৫৩ কোটি টাকা এবং ২০২৬ সালের প্রথম ছয় মাসে ১,৩৮৪ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করেছে, যা উভয় ক্ষেত্রেই দেশের জীবন বীমা শিল্পে সর্বোচ্চ।পেপসিকো বাংলাদেশ, প্রাইভেট লিমিটেড বিশ্বের অন্যতম শীর্ষ খাদ্য ও পানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠান পেপসিকোর বাংলাদেশ ভিত্তিক সহযোগী প্রতিষ্ঠান। বৈশ্বিকভাবে জনপ্রিয় বিভিন্ন ব্র্যান্ডের সমৃদ্ধ পোর্টফোলিও নিয়ে প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। বাংলাদেশে পেপসিকো, পেপসি, সেভেন আপ, মাউন্টেন ডিউ, মিরিন্ডা, লে’স, কুরকুরে, অ্যাকুয়াফিনা এবং কোয়াকার ওটস এর মতো আন্তর্জাতিকভাবে স্বীকৃত ব্র্যান্ডের সঙ্গে সম্পৃক্ত।উদ্ভাবন, মানসম্পন্ন পণ্য এবং দায়িত্বশীল ব্যবসায়িক কর্মকাণ্ডের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ পেপসিকো বাংলাদেশ। একই সঙ্গে প্রতিষ্ঠানটি গ্রাহক, ব্যবসায়িক অংশীদার এবং সমাজের জন্য মূল্য সৃষ্টি করে যাচ্ছে। পেপসিকোর বৈশ্বিক ভিশনের আলোকে, পেপসিকো বাংলাদেশ দেশের ক্রমবর্ধমান ভোক্তা বাজার এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক উন্নয়নে অবদান রেখে চলেছে।মেটলাইফ বাংলাদেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বর্তমানে প্রায় ১০ লাখ ব্যক্তি গ্রাহক এবং ৯০০টিরও বেশি প্রতিষ্ঠানের ৩ লাখের বেশি কর্মী ও তাদের নির্ভরশীলদের বীমা সুরক্ষা প্রদান করছে।

৫ দিন আগে

কেমিক্যাল ও শিল্পখাতে স্বনির্ভর বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে আয়োজিত হলো ‘রেডমিন হরাইজন -২০২৬’

কেমিক্যাল ও শিল্পখাতে স্বনির্ভর বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে আয়োজিত হলো ‘রেডমিন হরাইজন -২০২৬’

১২ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:৫৯:২১

দেশে সোনার দাম বেড়েছে

দেশে সোনার দাম বেড়েছে

১২ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:০৮:১৯

বাংলাদেশে এআই-চালিত অ্যাড নেটওয়ার্ক অ্যাডজোইকের যাত্রা শুরু

বাংলাদেশে এআই-চালিত অ্যাড নেটওয়ার্ক অ্যাডজোইকের যাত্রা শুরু

১১ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৭:৪০:০১

আদানির বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট বন্ধ, দেশে আরও বাড়ল লোডশেডিং

আদানির বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট বন্ধ, দেশে আরও বাড়ল লোডশেডিং

১১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:০৭:৪২

বে ওয়েভ হোটেল এন্ড রিসোর্টের সফটওয়্যার উদ্বোধন, কর্পোরেট মিলনমেলা ও ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা শুক্রবার

বে ওয়েভ হোটেল এন্ড রিসোর্টের সফটওয়্যার উদ্বোধন, কর্পোরেট মিলনমেলা ও ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা শুক্রবার

১০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:২৭:১৩

আওয়ামী সরকারের রেখে যাওয়া ঋণ পরিশোধে বিএনপি সরকারের রেকর্ড

আওয়ামী সরকারের রেখে যাওয়া ঋণ পরিশোধে বিএনপি সরকারের রেকর্ড

৮ সেপ্টেম্বর ২০২৬ রাত ১০:৪৯:২৫

কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠানে ৬১৩ জন শ্রমিক ছাঁটাই

কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠানে ৬১৩ জন শ্রমিক ছাঁটাই

৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:০৬:২৯

ঢাকায় অনুষ্ঠিত হলো ‘এলফ ডিলার মিট’ সেরা ডিলার ও বিক্রয়কর্মীদের পুরস্কার

ঢাকায় অনুষ্ঠিত হলো ‘এলফ ডিলার মিট’ সেরা ডিলার ও বিক্রয়কর্মীদের পুরস্কার

৭ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৪৬:৫৭

দুর্নীতিবাজদের কোনো ধরনের দায়মুক্তি দেওয়া হবে না: সংসদে অর্থমন্ত্রী

দুর্নীতিবাজদের কোনো ধরনের দায়মুক্তি দেওয়া হবে না: সংসদে অর্থমন্ত্রী

৬ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:১১:৩৫

দেশের বাজারে কমেছে সোনার দাম

দেশের বাজারে কমেছে সোনার দাম

৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২০:৪৮

পেনশনের আওতায় আসছেন পোশাকশিল্পের ৫০ লাখ শ্রমিক

পেনশনের আওতায় আসছেন পোশাকশিল্পের ৫০ লাখ শ্রমিক

৫ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:৫৬:০৫

1–15 / মোট 344টি সংবাদ | পৃষ্ঠা 1 / 23
শিরোনাম
শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি, পেলেন স্থায়ী ঠিকানা টেলিগ্রামভিত্তিক অনলাইন প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার চাঁদপুরের তরুনের প্রযুক্তি বিপ্লব, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে হোপেনিটি ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে ভারত থেকে হেলমেট আনছে বিসিবি নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলা কিউআর লেনদেনে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা দেশে এসে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের গানভরের প্রথম এলএনজি কার্গো মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির ৮ মাসে ৯১৩ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ: জুড়ীতে মিডিয়া ব্রিফিংয়ে সাফল্যের তথ্য জানালো ৫২ বিজিবি শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি, পেলেন স্থায়ী ঠিকানা টেলিগ্রামভিত্তিক অনলাইন প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার চাঁদপুরের তরুনের প্রযুক্তি বিপ্লব, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে হোপেনিটি ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে ভারত থেকে হেলমেট আনছে বিসিবি নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলা কিউআর লেনদেনে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা দেশে এসে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের গানভরের প্রথম এলএনজি কার্গো মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির ৮ মাসে ৯১৩ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ: জুড়ীতে মিডিয়া ব্রিফিংয়ে সাফল্যের তথ্য জানালো ৫২ বিজিবি