নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৭ এপ্রিল ২০২৬ দুপুর ১২:৪৪:০৩
গাজীপুরে সংরক্ষিত নারী আসনে এগিয়ে কে এই দিলারা সেতু?
গাজীপুরে জন্ম হলেও জাতীয়তাবাদী আদর্শ সবসময় বিরাজ করে এই নারী নেত্রীর মনে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আইনজীবী হলেও আইনের মারপ্যাচে ছিলেন রাজনীতিতে কোনঠাসা, তার পরেও দাবিয়ে রাখতে পারেনি এই নারী নেত্রীকে।
স্থানীয়দের মতে, গাজীপুরে সাধারণ আসনের মধ্যে নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সংরক্ষিত নারী আসনে একজন দক্ষ, মেধাবী, দৃঢ়চেতা নেত্রী দরকার। তাছাড়াও দীর্ঘ সময় ধরে গাজীপুর থেকে সংরক্ষিত নারী আসনে প্রতিনিধি থাকলেও সাধারণ জনগণের প্রত্যাশা পুরণে ব্যর্থ গাজীপুর জেলা।
প্রায় ১ দশকেরও বেশি সময় ধরে রাজনীতিতে সক্রিয় অ্যাডভোকেট দিলারা সুলতানা সেতু। বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবি দলের কেন্দ্রীয় সহ সভাপতি, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সফল সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সাবেক কার্যনির্বাহী সদস্য হিসেবে দলের প্রতি অসামান্য অবদান রেখেছেন।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে ২০০৯ সাল থেকে তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয় ভুমিকা রেখে যাচ্ছেন। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে মিথ্যা মামলা, হামলা, জেল জুলুমের শিকার হতে হয়েছে এই নেত্রী ও তার পরিবারকে। ছিলেন দলের সিদ্ধান্তে সকল প্রোগ্রামের সামনের সারিতে। শুধু যে পরিবারে তিনি একাই রাজনীতি করেন তা নয়। তার পরিবারের সবাই বিএনপি আদর্শের মূর্ত প্রতীক।
স্থানীয়দের মতে, দলের কঠিন দুঃসময়েও সেতুসহ তার পরিবার রাজপথে সক্রিয় ছিলেন। জনস্বার্থে কাজ করার কারণে সাধারণ মানুষের মধ্যে তার একটি আলাদা গ্রহণযোগ্যতাও রয়েছে। তাই তৃণমূলের মানুষ বিশেষ করে মহিলা দল ও সাধারণ মানুষ আশাবাদী দল তাকেই সংরক্ষিত নারী আসনের জন্য সুযোগ দেবেন।
দিলার সুলতানা বলেন, আমি গাজীপুরের অবহেলিত সকল নারীদের কণ্ঠস্বর হতে চাই। সংরক্ষিত নারী আসনে সুযোগ পেলে মানুষের অধিকার রক্ষা,বাঙালি সম্প্রীতি, নারী উন্নয়ন ও এলাকার অগ্রগতির জন্য কাজ করে যাবো।