আওয়াল সিকদার ইমন
প্রকাশ : ২১ জুন ২০২৬ বিকাল ০৫:৩৮:২৩
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৬০৬ মামলা
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, শনিবার (২০ জুন) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
অভিযানে ট্রাফিক-রমনা বিভাগে ৬২টি, ট্রাফিক-লালবাগ বিভাগে ১৪২টি, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৪০৬টি এবং ট্রাফিক-ওয়ারী বিভাগে ১২৫টি মামলা করা হয়েছে।
এ ছাড়া ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১০৬টি, ট্রাফিক-মিরপুর বিভাগে ৩২৩টি, ট্রাফিক-উত্তরা বিভাগে ৩২৪টি এবং ট্রাফিক-গুলশান বিভাগে ১১৮টি মামলা করা হয়েছে।
বিভিন্ন বিভাগের মামলার আওতায় বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহন রয়েছে।
অভিযান চলাকালে ট্রাফিক আইন অমান্য করায় মোট ৩৫৮টি গাড়ি ডাম্পিং এবং ৩৮০টি গাড়ি রেকার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
ডিএমপি জানিয়েছে, রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।