আওয়াল শিকদার ইমন
প্রকাশ : ১৫ জুন ২০২৬ বিকাল ০৫:০৬:৩৯
বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন গ্রেফতার
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, রবিবার (১৪ জুন) পরিচালিত বিশেষ অভিযানে থানার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেফতার করা হয়।
অন্যদিকে মুগদা থানা সূত্রে জানা গেছে, একই দিনে মুগদা থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত আরও ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরা রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।