নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৬ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৫২:০৩
জেন্টলম্যান’স ওয়ারড্রোবের প্রথম ফ্র্যাঞ্চাইজি আউটলেট বনানীতে
বাংলাদেশের প্রিমিয়াম মেন্সওয়্যার ব্র্যান্ড জেন্টলম্যান’স ওয়ারড্রোব (জিডব্লিউ) বনানীতে তাদের প্রথম ফ্র্যাঞ্চাইজি আউটলেট চালু করেছে। এর মাধ্যমে ব্র্যান্ডটির এক্সপ্যানশনে যুক্ত হলো নতুন একটি ধাপ।
শাবাব দ্বীন শারেক হাত ধরে শুরু হওয়া জেন্টলম্যান’স ওয়ারড্রোব ক্লাসিক মেন্সওয়্যারকে কনটেম্পোরারি স্টাইলের সঙ্গে মিলিয়ে পোশাক তৈরি করে। সেই ভাবনা থেকেই ব্র্যান্ডটিতে রেডি-টু-ওয়্যার ও কাস্টম টেইলারিং, দুই ধরনের পোশাকের কালেকশন রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে স্যুট, ব্লেজার, শার্ট, ট্রাউজার ও বিভিন্ন অ্যাকসেসরিজ। আর যারা নিজের পছন্দ ও মাপ অনুযায়ী পোশাক তৈরি করতে চান, তাদের জন্য কাস্টম টেইলারিংয়ে রয়েছে বিভিন্ন ধরনের কাপড়, ফিট ও ডিজাইন বেছে নেওয়ার সুযোগ।
বনানীর নতুন আউটলেটটিতে এই সব সার্ভিস একসঙ্গে পাওয়া যাবে।এই রিটেইল স্পেসে ক্রেতারা কাপড় দেখে পছন্দ করতে, ফিট নিয়ে আলোচনা করতে এবং নিজের পছন্দ অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারবেন। কাস্টম টেইলারিংয়ের জন্য এখানে কাপড়ের কালেকশনও বাড়ানো হয়েছে।
জেন্টলম্যান’স ওয়ারড্রোবের ফাউন্ডার ও সিইও শাবাব দ্বীন শারেক বলেন, “আমাদের কাছে গ্রোথ মানে শুধু আরও বেশি স্টোর খোলা নয়। এর মানে হলো জিডব্লিউ -এর অভিজ্ঞতাকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া, একই সঙ্গে ব্র্যান্ডটি যেসব বিষয়কে গুরুত্ব দেয় সেগুলো ধরে রাখা। এর মধ্যে রয়েছে চিন্তাশীল ডিজাইন, ভালো ফিট এবং এমন স্টাইল, যা সময়ের সঙ্গে পুরোনো হয় না।”
বনানীর আউটলেটটি জেন্টলম্যান’স ওয়ারড্রোবের প্রথম ফ্র্যাঞ্চাইজি লোকেশন। ভবিষ্যতে এই মডেলের মাধ্যমে আরও এক্সপ্যান্ড করার পরিকল্পনা রয়েছে ব্র্যান্ডটির। স্থানীয় উদ্যোক্তাদের সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে নিজেদের উপস্থিতি বাড়ানোর পাশাপাশি প্রোডাক্ট, টেইলারিং ও কাস্টমার সার্ভিসের মানও একইভাবে ধরে রাখতে চায় জিডব্লিউ।
বনানীর নতুন আউটলেটটি জিডব্লিউয়ের ধানমন্ডি ও মিরপুর ডিওএইচএসের বর্তমান লোকেশনগুলোর সঙ্গে যুক্ত হলো।