মোঃ মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬ রাত ০৬:২৪:৫৩
গাজীপুরে নারী শ্রমিক মৃত্যুর গুজব, অবশেষে ক্যামেরার সামনে এলেন সেই শ্রমিক
গাজীপুরের একটি পোশাক কারখানায় নারী শ্রমিকের মৃত্যু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন গুজবের অবসান ঘটিয়ে অবশেষে সরাসরি ক্যামেরার সামনে এসেছেন সেই শ্রমিক। তিনি সম্পূর্ণ সুস্থ এবং নিরাপদ আছেন বলে জানিয়েছেন গণমাধ্যম কর্মীদের।
সোমবার (২৩ নভেম্বর) গাজীপুর মহানগরের জরুন এলাকায় অবস্থিত ইসলাম নীট ডিজাইন লিঃ ইউনিট-২ এর মোছাঃ আলেয়া আক্তার নামে নারী শ্রমিকের ভূয়া মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। এতে ওই কারখানার শ্রমিকদের মধ্যে চরম উত্তেজনা ও অসন্তোষ দেখা দেয়। গুজবকে কেন্দ্র করে কারখানার পরিবেশ অস্থিতিশীল হওয়ার আশংকায়
কারখানা সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে ওই মৃত্যুর গুজবকে
কেন্দ্র করে আশেপাশের কারখানার শ্রমিকরা উত্তেজিত হয়ে উঠে। পরে তারা কোনাবাড়ী কাশিমপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয় ।
পরে ওই নারী শ্রমিক নিজেই ক্যামেরার সামনে উপস্থিত হন। এক ভিডিও বার্তায় তিনি জানান, সম্পূর্ণ সুস্থ আছেন এবং নিজের বাসাতেই অবস্থান করছেন। তার মৃত্যুর খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। এ ধরণের গুজব না ছড়ানোর জন্য সকলের নিকট অনুরোধ করেন।
গাজীপুর শিল্প অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান,শিল্পাঞ্চলের পরিবেশ অশান্ত করার উদ্দেশ্যে এই মিথ্যা তথ্য ছড়িয়েছিল। অত প্রেমিক সুস্থ আছেন বিষয়টি পরিষ্কার হওয়ার পর গরিবের স্বাভাবিক রয়েছে।