গোবিন্দগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬ রাত ০৯:২৪:১৩
গোবিন্দগঞ্জে শালমারা ইউনিয়নে আইনমন্ত্রীর আকস্মিক সফর, উদ্বেলিত এলাকাবাসী
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের নিয়ামতের বাইগুনী গ্রামে আকস্মিক সফর করেছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। রবিবার (১৯ এপ্রিল) বিকেলে তিনি তার বিশ্ববিদ্যালয় জীবনের ঘনিষ্ঠ বন্ধু ছানা মিয়ার বাড়িতে যান।
মন্ত্রী সেখানে পৌঁছালে এলাকায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। তার এই সরল ও নিরহংকারী আগমনে গ্রামবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। কোনো পূর্বনির্ধারিত আনুষ্ঠানিকতা ছাড়াই তিনি সাধারণ মানুষের সঙ্গে মিশে যান এবং ছানা মিয়ার পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।
মন্ত্রী আসাদুজ্জামানের এই সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের আন্তরিকতা উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে।
গ্রামবাসীর মতে, সরকারের একজন উচ্চপদস্থ ব্যক্তির এভাবে তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের ঘরে আগমন বিরল এবং এটি সাধারণ মানুষের প্রতি তার আন্তরিকতা ও ভালোবাসার বহিঃপ্রকাশ।
এ সময় তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসানুল তৈয়ব জাকির, কোচাশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি জহুরুল হক জাহিদ, শালমারা ইউনিয়ন বিএনপির সভাপতি আখতারুজ্জামান রানা, ফরিদুল ইসলাম, প্রভাষক আসাদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।