মোঃ মোখলেছুর রহমান গাজীপুর থেকে
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬ দুপুর ০২:৩৯:০০
গাজীপুরে কমছেই না ডেঙ্গুর প্রাদূর্ভাব, বৃদ্ধি পেয়েছে হামের সংক্রমণ
গাজীপুরে ডেঙ্গু রোগের প্রাদূর্ভাব কোন ভাবেই যেন কমছেনা। দিন যত যাচ্ছে মারাত্মক হারে বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম উদ্যোগ তৈরি হয়েছে। বর্ষা পরবর্তী জমে থাকা পানি এবং মশার প্রযোজন ক্ষেত্রে বৃদ্ধি পাওয়ার কারণেই মূলত এই প্রাদূর্ভাব। গাজীপুর জেলা সদর হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিক গুলোতে ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কিছুটা বৃদ্ধি পেয়েছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা।
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চলতি বছরে জানুয়ারি থেকে অদ্যবদি পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১ হাজার ৫০ জন,ছাড়পত্র নিয়েছেন ৮৫৫ জন,রেফার্ড করা হয়েছে ৯১ জন এবং মৃত্যু বরণ করেন ২ জন রোগী। গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৩৭ জন,ছাড়পত্র নিয়েছেন ১২ জন বর্তমানে ভর্তি রয়েছেন ১১৮ জন।
জানুয়ারি থেকে অদ্যবদি পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২ হাজার ৪৪৮ জন,ছাড়পত্র নিয়েছেন ২ হাজার ৩৮৫ জন,মৃত্যু বরণ করেন ৫জন। বর্তমানে গত ২৪ ঘন্টায় ভর্তি রয়েছেন ১৯ জন, ছাড়পত্র নিয়েছেন ৩ জন এবং বর্তমানে ভর্তি রয়েছেন ৫৮ জন রোগী।
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মো: আমিনুল ইসলাম জানান,স্বাস্থ সচেতনতার পাশাপাশি আমাদের বাড়ীর আশে পাশে স্থির জমানো পানি যদি তিনদিনের বেশি থাকে তাহলে লার্ভা থেকে এডিশ মশা জন্ম নেয়। ওই মশা যদি কাউকে কামড় দেয় তাহলে তার শরীরে ডেঙ্গু শনাক্ত হতে পারে। তিনি বলেন, ফগিং মেশিন দিয়ে যদি স্প্রে করা হয় তাহলে এডিস মশা বৃদ্ধি পাবেনা। সেপ্টেম্বর মাস থেকে ডেঙ্গুর প্রকোপ কমতে পারে বলে জানান তিনি।