রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:৪৮:৫৪
রাঙ্গাবালীতে ৪৭ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪৭ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার বিকেল ৩ টায় চরমোন্তাজ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মন্ডল বাজারের পূর্ব পাশে সরকারি আবাসনের ব্যারাকসংলগ্ন একটি বসতঘরের পেছন থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এ সময় মনির পেদা (৪৬) ও শফিকুল ইসলাম (২৭) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. বেল্লাল হোসাইনের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে মনির পেদার বসতঘরের পেছন থেকে ৪৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মনির পেদা চর লক্ষ্মী এলাকার মো.জয়নাল আবেদীনর ছেলে এবং শফিকুল ইসলাম একই এলাকার মো.রবিউল হাওলাদারের ছেলে।
এ ঘটনায় রাঙ্গাবালী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।