রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৬:২৪:০২
রাঙ্গাবালীতে ১৫০ পিস ইয়াবাসহ আটক ১
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে উপজেলার মৌডুবী ইউনিয়নের খাসমহল এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক মো. ইমরান মিয়া ওরফে সোহাগ ভুইয়া (৩৬) খাসমহল এলাকার আব্দুস সালাম ভুইয়ার ছেলে।
রাঙ্গাবালী থানা সূত্রে জানা যায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিনের নেতৃত্বে একটি পুলিশ দল রাত ২টা ৩৫ মিনিটে খাসমহল এলাকায় অভিযান চালায়। অভিযানে উপ-পরিদর্শক এসআই মো. আনোয়ার হোসেন গাজীসহ পুলিশের একটি দল অংশ নেয়।
এ সময় ইমরান মিয়ার বসতঘরের সামনের উঠান থেকে ১৫১ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পরে তাকে হাতেনাতে আটক করে পুলিশ।
রাঙ্গাবালী থানার ওসি মো. জসিম উদ্দিন বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিকে শুক্রবার রাঙ্গাবালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চৌকি আদালতে প্রেরণ করা হবে।
তিনি আরও বলেন, রাঙ্গাবালীতে মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।