রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ৭ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৭:৪২:০১
রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ২ জেলে নিহত, আহত ৩
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় মাছ ধরার সময় ট্রলারে বজ্রপাতে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিন জেলে আহত হয়েছেন।
রোববার (৬সেপ্টেম্বর) বিকেল তিনটায় উপজেলার তুফানিয়া ও চরহেয়ারের মাঝামাঝি বুড়ো গৌরাঙ্গ নদীতে এ ঘটনা ঘটে।
নিহতারা হলেন- রাঙ্গাবালী সদর ইউনিয়নের যুগির হাওলা গ্রামের হাবিব খাঁর ছেলে ইমন খাঁ (২২) এবং একই গ্রামের শহিদুল শিকদারের ছেলে মো. শাকিব শিকদার (২৩)।
স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রলারটির মালিক মো. সুমন খান। ট্রলারটিতে মোট পাঁচজন জেলে মাছ ধরতে যান বিকেল তিনটার দিকে। জাল ফেলা হলে ওই ট্রলারটিতে বজ্রপাতের ঘটনায় পাঁচজনই আহত হন । পরে কাছাকাছি মাছ ধরতে থাকা অন্য একটি ট্রলারের জেলেরা তাদের উদ্ধার করে রাঙ্গাবালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক ইমন খান ও সাকিব শিকদারকে মৃত ঘোষণা করেন।