ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ৫ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:১৮:৫৩
ভাঙ্গুড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
‘শিক্ষকতা পেশায় মেধাবীদের আকৃষ্ট করা এবং শিক্ষকের মর্যাদা সমুন্নত রাখা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার ভাঙ্গুড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
র্যালিতে উপজেলার নির্বাহী অফিসার সুরাইয়া মমতাজ, সহকারী কমিশনার (ভুমি) নুসরাত জাহান ও বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজের শিক্ষক-শিক্ষিকারা অংশগ্রহণ করেন। পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আতিকুজ্জামান, সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজের সাবেক অধ্যাপক ও ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি মো. মাহবুব উল আলম, প্রধান শিক্ষক আলহাজ সাইদুর রহমান, প্রধান শিক্ষক রতন প্রমূখ ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল হাকিম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সেকেন্দার আলী , ভাঙ্গুরা বিএম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বদরুল আলমসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক, সাংবাদিক, গন্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন ।
আলোচনা সভায় বক্তারা বলেন, একজন শিক্ষকই পারে একটি আলোকিত জাতি গড়ে তুলতে। শিক্ষকরা হলেন মানুষ গড়ার কারিগর। শিক্ষকের মর্যাদা রক্ষা ও তাদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করা এখন সময়ের দাবি। শিক্ষকদের হাত ধরেই আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে।