কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৩৬:৫২
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে লে-অফ প্রত্যাহার ও গতমাসের বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন ওই কারখানার শ্রমিকরা।
রোববার (১১ অক্টোবর) সকাল ১০ টার সময় মহানগরীর কোনাবাড়ী বিসিক শিল্প নগরীতে অবস্থিত কাদের সিনথেটিক ফাইবার্স লিঃ কারখানার মূল ফটকে শ্রমিকরা এ বিক্ষোভ করেন।
জানাযায় ফ্যাক্টরীর গ্যাসের বিল বকেয়া থাকায় তিতাস কর্তৃপক্ষ তাদের গ্যাস লাইন কেটে দিয়েছে। গ্যাস লাইনের নতুন সংযোগ ও মিটার লাগানো ব্যতীত ফ্যাক্টরী চালু করা সম্ভব নয়। ফ্যাক্টরী চালু করা না গেলে বেতন পরিশোধ করাও সম্ভব নয় মর্মে জানা যায়। পরে গেলো ২৯ জুলাই থেকে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩(১) ধারা মোতাবেক লে-অফ ঘোষনা করেন কর্তৃপক্ষ।
ওই কারখানার নারী শ্রমিক ঝিনুক বলেন,অফিস কবে খুলবে মালিক কিছুই বলেনা।আমাদের সাথে যোগাযোগও করেনা। গত মাসের বেতনও দিচ্ছে না। তিনি বলেন, আমাদের পাওনাদি বুজিয়ে দিক আমরা
চলে যাবো।
মর্জিনা বেগম নামে অন্য আরেক নারী শ্রমিক বলেন, টাকার অভাবে রুম ভাড়া, দোকান বাকি, বাজার ছেলে মেয়ের স্কুলের বেতন কিছুই দিতে পারছিনা। আমাদের চলাফেরা অনেক কষ্ট হচ্ছে।
এবিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. ইফতেখার হোসেন জানান, ঘটনাস্থলে পার্টি পাঠানো হয়েছে। মালিকের কেউ যোগাযোগ করে না। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারখানার সামনে শিল্প পুলিশ রয়েছে।