কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ৬ নভেম্বর ২০২৬ দুপুর ০২:২৮:১৮
কাশিমপুর কারাগারের শৌচাগারে গলায় ফাঁস দিয়ে হাজতির আত্মহত্যা
গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এ হত্যা মামলার এক হাজতি গলায় গামছা পেঁচেিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ২ টা ২৫ মিনিটের সময় কারাগারের শৌচাগারে এ ঘটনা ঘটে। শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কারা অধিদপ্তরের জেলার (মিডিয়া সেল) মোঃ মাসুদ হাসান জুয়েল।
নিহত হাজতির নাম রাজু। তিনি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার ভাউলাগঞ্জ গ্রামের আয়নাল হকের ছেলে। কারাগার সূত্রে জানাযায়,বৃহস্পতিবার শৌচাগারের দরজায় গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেন রাজু। পরে দায়িত্বে থাকা কারারক্ষীরা তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন। চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বেলা সাড়ে ৩ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা করা হবে বলে জানিয়েছেন কারা অধিদপ্তরের জেলার (মিডিয়া সেল) মোঃ মাসুদ হাসান জুয়েল।