কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ রাত ১০:৪৩:৫০
গোপালগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষ, চালক নিহত
ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানীতে দুটি ট্রাকের মুখোমুখি ও পেছন থেকে সজোরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক ট্রাকচালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
শনিবার (৩১ অক্টোবর) ভোররাত আনুমানিক ৪টার দিকে কাশিয়ানী উপজেলার চর-পিংগুলিয়া এলাকার পোনা ও এনার্জি পাম্পের মধ্যবর্তী স্থানে এই দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি ট্রাক (ঝিনাইদহ-ট-১১-১৯৪৩) একই দিকে চলাচলকারী অপর একটি ট্রাককে (কুষ্টিয়া-ট-১১-২৮৪০) পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এর ফলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক দুটি সড়কের পাশে খাদে পড়ে যায়।
এতে পেছনের ট্রাকটির চালক ঘটনাস্থলেই প্রাণ হারান। নিহত চালক জিয়াউর রহমান (২২) চুয়াডাঙ্গা সদর থানার যদুপুর গ্রামের আমির হোসেনের ছেলে।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাটিয়াপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ফজলুর রহমান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে। বর্তমানে মহাসড়কে যান চলাচল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।