শাহপরান, কসবা আখাউরা ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৭:৪৯:৫৩
আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে: এমপি মুশফিকুর রহমান
আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমান।
আজ শনিবার ১২ সেপ্টেম্বর সকালে তিনি বলেন, শিক্ষাকে জাতির মেরুদণ্ড বলা হলেও গত সময়ে শিক্ষা ব্যবস্থাকে দলীয়করণ ও নানা অনিয়মের মাধ্যমে দুর্বল করে দেওয়া হয়েছে। এর ফলে শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশের পরিবর্তে তারা নানা সংকটের মুখে পড়েছে।
মুশফিকুর রহমান বলেন, একটি দেশের উন্নয়নের জন্য মানসম্মত ও নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই। তাই শিক্ষা ব্যবস্থার বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নিতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীদের অধিকার ও মর্যাদা রক্ষা করতে হবে।
তিনি আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ, সৎ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।